0011191115 ৪৬২ | আল-বিদায়া ওয়ান নিহায়া জলাধার; যে তার বর্শ দিয়ে উপর্যুপরি আঘাত শাণিত করে । লাগাতার আঘাত হানে শত্রুর মস্তকের উপরিভাগে-(এবং যে ভয় করে না একক পরাক্রমশালী সত্তা ব₹তীত অন্য কাউকেই)। প্রচণ্ড যুদ্ধে ইব্রাকীরা ক্রমান্বয়ে শামীদের পানি থেকে দখলচ্যুত করতে থাকল এবং এক সময় তাদের পানি হতে হটিয়ে দিয়ে তাদের ও পানির মধ্যবর্তী স্থানে অবস্থান নিল । পরে তারা পানির ব্যাপারে একটি (অলিখিত) সমঝোতায় উপনীত হলো এবং উভয়পক্ষ কেউ কাউরে হতাহত না করে এবং কেউ কাউকে পীড়ন না করে সে জলাধার হতে পানি নিতে লাগল । অপর এক বর্ণনায় আছে, মু'আবিয়া (রা) আবুল আওয়ারকে জলাধার রক্ষার দায়িত্ প্রদান করলে সে সেখানে উত্তোলিত বল্লম, খাপমুক্ত খোলা তারবারি, ছিলা টানকৃত তীর-ধনুক দিয়ে জলাধার প্রহরার ব্যবস্থা করল । তখন “আলী (রা)-এর সহযোদ্ধাগণ তার কাছে এসে এ বিষয়ে অভিযোগ করলে তিনি সা“সা“মা ইব্ন সুহানকে একথা বলার জন্য মু'আবিয়া (রা)-এর কাছে পাঠালেন যে, “আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসিনি । আমরা এসেছি যুক্তি-প্রমাণ দিয়ে তোমাদের আপত্তি নিরসনের জন্য : অথচ তোমরা আমাদের বিরুদ্ধে তোমাদের অগ্রবর্তী বাহিনী পাঠিয়েছ এবং তারাই আগে আমাদের আক্রমণ-করেছে। এখন আর পানির ব্যাপারে আমাদের বাধা দিচ্ছে ।” মু'আবিয়া (রা) এ বক্তব্য অবহিত হলে তার লোকদের বললেন, “এদের উদ্দেশ্য কিঃ আমর (রা) বললেন, তাদের পানি নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে । কেননা, আমরা পানি পানে পরিতৃপ্ত হব, আর তারা পিপাসার্ত থাকবে তা ইসলামের কথা নয়। ওয়ালীদ বলল, তাদের পিপাসার স্বাদ আস্বাদন করতে দিন- যে রূপে তারা আমীরুল মুমিনীন উসমান (রা)-কে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখার সময় তাকে আঙ্কাদন করিয়েছিল ৪655 যাবত তকে খাদ্য-পানীয় হতে বঞ্চিত রেখেছিল । আবদুল্লাহ্ ইব্ন সা"দ, ইব্ন আবু সারাহ+ বলল, আজ রাত পর্যন্ত তাদের পানি থেকে বঞ্চিত রাখুন। হয়তো তারা নিজেদের এলাকায় ফিরে যাবে। এসব কথা শুনে মু'আবিয়া (রা) নিরবতা অবলম্বন করলে সা“সা“আ ইবৃন সুহান তাকে বললেন, “আপনার স্পষ্ট জবাব কি ?' মু'আবিয়া (রা) বললেন, আমার মতামত একটু পরেই তোমাদের জানিয়ে দিচ্ছি। সা“সা'আ ফিরে এসে আলী (রা)-কে সব বিষয় অবহিত করলে পদাতিক ও ত্রশ্বারোহীরা পানি দখলের জন্য এগিয়ে গেল। তারা আক্রমণ অব্যাহত রেখে প্রতিপক্ষকে সরিয়ে দিল এবং শক্তিবলে পানির দখল নিয়ে নিল। পরে তারা পানির দখলের পরে নিজেদের মধ্যে আপোসরফা করে নিল। এ অবস্থায় আরও দুই দিন অতিবাহিত হলো। এ সময় “আলী ও মু'আবিয়া (রা) পরস্পর কোন পত্র লেনদেন করলেন না। এরপরে আলী (রা) বাশীর ইব্ন আম্র আনসারী, সা"ঈদ ইব্ন কায়স হামাদানী ও শুবায়দ (শাবীদ) ইব্ন রিব্*ঈ আস সাহমীকে ডেকে বললেন, তোমরা এ লোকের কাছে যাও এবং তাকে আনুগত্য ও একতাবদ্ধতার আহ্বান জানাও এবং সে কি জবাব দেয় তা শুনে এসো । তখন তারা মু'আবিয়া (রা)-এর কাছে গেলেন এবং বাশীর ইব্ন “আমৃর মু'আবিয়া রো)-কে বললেন, “হে মু'আবিয়া! দুনিয়া আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে আখিরাতের দিকে ফিরে যেতে হবে । মহান আল্লাহ আপনার আমলের হিসাব নিবেন ১. তাবারী, আল আযবারুত তিওয়াল ও আল ইসাবার বর্ণনা মতে ওয়ালিদ ইব্ন উকবা ও আবদুল্লাহ্ ইবন আবু “ “সারাহ সিফ্ফীলে উপস্থিত ছিল, অপর এক বর্ণনা মতে তারা দু'জন সিফ্ফীনে উপস্থিত ছিল না। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।