Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪৬০ £ আল-বিদায়া ওয়ান নিহায়া যুদ্ধ শেষে যখন মানুষেরা তাদের নিহত রলাকদের সন্ধান করছিল তখন আলী (রা) বললেন, তোমরা রাহিবেক সন্ধান কর । তারা তাকে নিহতদের মধ্যে পেয়ে গেল । 'আলী (রা) তার জানাযার সালাত আদায় করলেন ও দাফন করলেন এবং তার মাগফিরাত কামনা করে: দুআ করলেন। “আলী (রো) অগ্রবর্তী বাহিনীরূপে আট হাজার লোকসহ যিয়াদ ইবনুন নায়র হারিছীকে সামনে পাঠিয়ে দিলেন । শুরায়হ ইব্‌ন হানি আরও চার হাজার নিয়ে তার অনুগামী হলো । তারা 'আলী (রা)-এর গ্রমন পথ এছেড়ে অন্য পথে সামনে এগিয়ে চলল । “আলী (রা) অগ্রগামী হয়ে 'মাযীঁবজ' পুল দিয়ে দাজলা অতিক্রম করলেন এবং অগ্রবর্তা বাহিনী দু'টি তাদের পথে এগিয়ে চলল। এ সময় তাদের কাছে সংবাদ পৌঁছল যে, মু'আবিয়া (রা) শামবাসীদের নিয়ে 'আলী (রা)-এর মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে আসছে। অগ্রবর্তী বাহিনীও তার মুখোমুখি হওয়ার কথা চিন্তা করল । পরে তারা মু'আবিয়া (রা) বাহিনীর তুলনায় তাদের সংখ্যা কম হওয়ার কারণে শংকিত হলো । এ-কারণে তারা তাদের পথ পরিবর্তন এবং “আনাত'১ থেকে নদী পার হওয়ার সিদ্ধান্ত নিল। আনাতবাসীরা বাহিনীর অতিক্রমণে অন্তরায় সৃষ্টি করলে তারা 'হায়ত' (০১৯)-এর পথে নদী অতিক্রম করে “আলী (রা)-এর সঙ্গে সম্মিলিত হলো । কেননা, “আলী (রা) আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন । “আলীর (রা) বললেন, “আমার অগ্রবর্তী বাহিনী আমার পিছনে পিছনে এলো ? তারা পথিমধ্যে তাদের সংকটের কথা অবহিত করলে “আলী (রা) তাদের অপারকতা গ্রহণ করলেন। পরে “আলী (রো) তীর অগ্রবর্তী বাহিনীকে সম্মুখ পানে মু'আবিয়া (রা) অভিমুখে পাঠিয়ে, দিলেন। ততক্ষণে তিনি ফোরাত নদী পার হয়ে এসেছেন। এ সময় শাম বাহিনীর অগ্রবর্তী দল তারা এর কোন জবাব দিল না। যিয়াদ এ বিষয়ে 'আলী (রো)-এর কাছে পত্র পাঠালে তিনি আশতার নাখ্‌*ঈকে মূল বাহিনীর আমীর রূপে পাঠালেন এবং যিয়াদকে ভান বাহু ও শুরায়হকে বাম বাহুর অধিনায়ক করলেন । “আলী রো) আশতারকে আদেশ দিলেন যে, প্রতিপক্ষ যুদ্ধ শুরু না করা পর্যন্ত আগেই যুদ্ধ শুরু করে দিবে না, বরং বারবার তাদের বায় আতের আহ্বান জানাবে । তারপরেও তারা বায়“আত গ্রহণে বিরত থাকলে তারা আক্রমণ শুরু না করলে আগে আক্রমণ করবে না এবং তাদের এত কাছে পৌঁছে যাবে না, যুদ্ধের ইচ্ছা পোষণকারী যত কাছে পৌঁছে থাকে । আবার এত দূরেও থাকবে না, যুদ্ধে তীত-স্তরস্ত ব্যক্তি যত দূরে অবস্থান করে। বরং আমার পৌঁছে যাওয়া পর্যন্ত তাদের সংগে ধৈর্য-সহনশীলতার মহড়া দিবে । আমি দ্রুতই তোমার পিছনে পিছনে চলে আসছি । এ অবস্থায় সে দিন উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে আত্মনিয়ন্ত্রণ ও সংযম প্রদর্শন করল। দিনের শেষ ভাগে আবুল আওয়ার সুলামী প্রতিপক্ষের উপর আক্রমণ করল ..... আশতার অগ্রবর্তী বাহিনীতে পৌঁছে 'আলী (রো)-এর নির্দেশ প্রতিপালন করল । ফলে অমাতার আবুল আওয়ার সুলামীর পরিচালনাধীন মু'আবিয়া বাহিনীর অথ্ববাহিনী নিজ নিজ অবস্থানে স্থির হয়ে ১. 'আনাত' জাবীরার নিকটবর্তী ইরাকের অন্যতম উর্বর সবুজ-শ্যামল অঞ্চল । ড/ড/৬/.91100109.00])

— পৃষ্ঠা ৪৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।