Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৫৭ উসমান (রা)-এর সময়কাল হতে আযারবাইজানের শাসনকর্তা ছিলেন। তারা এ আদেশ পরে “আলী (রা) তীর প্রতি আনুগত্যের বায়'আতের আহ্বান জানিয়ে মু'আবিযা (রা)-এর কাছে পত্র পাঠাবার ইচ্ছা করলে জারীর ইবৃন আব্দুল্াহ রো) বললেন, “আমীরুল মুমিনীন, তার কাছে আমাকে যেতে দিন! কেননা, তার সংগে আমার হদ্যতার সম্পর্ক রয়েছে । কাজেই আমি আপনার অনুকূলে তার বায়'আত হাসিল করার আশা রাখি।' আশতার বলল । হে আমীরুল মু'মিনীন! তাকে পাঠাবেন না! আমার আশংকা হয় যে, সে তার (মু'আবিয়া) পক্ষ অবলম্বন করবে । আলী (রা) বললেন, তাকেই যেতে দাও। এভাবে আলী (রা) তাকে পাঠিয়ে দিলেন এবং তার হাতে মু'আবিয়া (রা)-এর কাছে একটি পত্র লিখে পাঠালেন । পত্রে তিনি তাকে মুহাজির ও আনসারদের তার বায়'আতে সমবেত হওয়ার কথা অবহিত করলেন এবং জামাল যুদ্ধের আদ্যোপান্ত অবহিত করলেন । তিনি মু'আবিয়া (রা) লোকদের সঙ্গে একমত্য পোষণ করে তার বায়'আতের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানালেন 1৯ . জারীর ইব্ন আবদুল্লাহ্‌ বো) মু'আবিয়া (রা)-এর কাছে পৌঁছে পত্রটি তার হাতে সমর্পণ করলেন । মু'আবিয়া রো) “আমর ইবনুল “আস (রা) ও শামের নেতৃস্থানীয়দের উপস্থিত করে তাদের কাছে এ বিষয়ে পরামর্শ চাইলেন । তারা উসমান হত্যাকারীদের হত্যা করা অথবা তাদের শাম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া ব্যতীত বায়'আত করার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করল । অন্যথায় তারা আলী (রা)-এর বিরুদ্ধে যুদ্ধ করা এবং উসমান হত্যাকারীদের হত্যা না করা পর্যস্ত “আলী (রা)-এর হাতে বায়'আত নাঁ করার সিদ্ধান্ত নিল। জারীর (রা) “আলী (রা)-এর কাছে ফিরে এসে তাকে প্রতিপক্ষের ব্ক্তব্য অবহিত করলেন। এ সময় আশতার বলল, হে আমীরুল মুমিনীন! আমি কি জারীর (রা)-কে পাঠাবার ব্যাপারে আপনাকে নিষেধ করেছিলাম না ? আপনি আমাকে পাঠালে মু'আবিয়া (রা) যে কোন ফাক ফৌকর বের করলে আমি তা! রুদ্ধ করে দিতাম । জারীর (রা) বললেন, ভুমি সেখানে গেলে তো তারা উসমান (ো)-এব্র বুক্তের বদলে তোমাকে কুন করেই ফেলত | আশতার বলল, আল্লাহ্র কসম আপনি আমাকে পাঠালে মু'আবিয়া (রা)-এর সঙ্গে সওয়াল-জন্য়াব আমাকে পরিশ্রান্ত করত না এবং আমি তাকে চিন্তা-ভাবনা করার ব্যাপারে ব্যস্ত করে দিতাম । ইতিপূর্বে আমার কথা শুনলে (আলী রা) তোমাকে ও তোমার মত অন্য লোকগুলিকে বন্দী করে ফেলতেন এবং তাতে এ উম্মতের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যেত! এসব কথায় জারীর (রা) রাগাবিত হয়ে ' উঠে চলে গেলেন এবং কারকীসিয়ায় অবস্থান করতে লাগলেন । তিনি পত্র পাঠিয়ে মু'আবিয়া (রা) তার ও আশতারের মধ্যকার কথাবার্তা সম্পর্কে অবহিত করলেন। মু'আবিয়া (রা) জারীর (রা)-কে তার কাছে চলে যাওয়ার জন্য পত্র লিখলেন ১. ফুতুহ ইবনিল আ'“ছাম ২/৩৫২-এর বর্ণনায় মু'আবিয়া (রা)-এর বরাবরে একটি পত্র লিখে তা হাজ্জাজ ইব্‌ন “আম্র ইব্‌ন গাযিয়্যা আনসারীর হাতে পাঠিয়েছিলেন ॥ এটা ছিল মু'আবিয়া রো)-এর কাছে জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা)-কে পাঠাবার পূর্বের ঘটনা । জারীর (রা)-এর মাধ্যমে প্রেরিত পত্রের জন্য দেখুন আল - নল অক ১৫৭ পৃঃ ৮০০০৪৪৪ ২য়; ৩৭৪ পৃ.) আল-বিদায়া, -৫৮ . ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৪৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।