Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া পরিচ্ছেদ ইরাকবাসী ও শামবাসীদের মধ্যে সংঘটিত সিফফীনের যুদ্ধ আহমাদ-এর রিওয়ায়াত পূর্বে উল্লিখিত হয়েছে, যাতে তিনি বলেছেন, “ফিতনা বিস্তার লাভ করল, তখন রাসূলুল্লাহ্গ্ক্র২এর সাহাবীগণের সংখ্যা ছিল দশ-বিশ হাজার এ ফিতনায় তাদের একশ জনও উপস্থিত ছিলেন না বরং উপস্থিতিদের সংখ্যা ত্রিশ পর্যন্ত ও পৌঁছেছিল না।” ইমাম আহমাদ আরও বলেছেন, উমায়্যা ইব্ন খুল্দ বর্ণনা করেছেন যে, তিনি শুবাকে বললেন, আবু শায়বা হাকাম সূত্রে আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা হতে বর্ণনা করেছেন যে, “স্তরজন বদরা সাহাবী সিফ্ফীন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । শু'বা বললেন, 'আবু শায়বা অসত্য বলেছেন। আল্লাহ্‌র কসম! আমরা এ বিষয়ে হাকামের সংগে আলোচনা করেছি। তাতে আমরা বদরীদের মধ্যে শুধু খ্যায়মা ইব্‌ন ছাবিত (রা) ব্যতীত আর কারো সিফফীন অংশগ্রহণের তথ্য ব্যক্ত করতে দেখিনি । কেউ কেউ বলেছেন, অন্যতম বদরী সাহাবী সাহ্‌ল ইব্‌ন হুনায়ফ (রা)ও সিফফীনে উপস্থিত ছিলেন। তদ্ধপ আবূ আইয়ূব আনসারী (রা)। এ বর্ণনা দিয়েছেন আমাদের শায়খ ইব্ন তায়ষিয়া (র) তার আররাদ্দু “আলার রাফিযা («-2-৪1১11৮15 ১১1) কিতাবে । ইব্‌ন বাত্তা তার সনদে যুবায়র ইবনূল আশাজু (রা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, 'জেনে রাখ, উসমান রো)-এর হত্যার পর বদরী সাহাবীগণ তাদের গৃহ-অভ্যন্তরকে আকড়ে থাকেন এবং তারা শুধু কবরের উদ্দেশ্যেই গৃহত্যাগ করেছেন । অপরদিকে “আলী ইব্ন আবূ তালিব রাযিয়াল্লাহু আনহু জামাল যুন্ধ পরিসমান্তির পর বসরায় প্রবেশ করলেন এবং উম্মুল মু'মিনীন “আয়েশা (রা) পবিত্র মক্কায় প্রত্যাবর্তনের ইচ্ছা করলে তাকে সসম্মানে বিদায় জ্ঞাপন করলেন, এপর তিনি কৃফার উদ্দেশ্যে বসরা ত্যাগ করলেন। আবদুর রহমান ইব্‌ন উবায়দ হতে আবুল কানুদ-এর বর্ণনায় আছে, ছত্রিশ হিজরী সনের রজব মাসের বার তারিখে আলী (রা) কৃষায় প্রবেশ করলেন।১ লোকেরা তাকে “কসরে আবইয়াষে' (শ্বেত ভবন/হোয়াইট হাউস) অবস্থান গ্রহণের আবেদন করলে তিনি বললেন, “না, উমর ইবনুল খাত্তাব রো) সেখানে অবস্থান করা পছন্দ করতেন না, এ কারণে আমিও সেখানে অবস্থান করা পছন্দ করি না। তিনি রাহবায় অবস্থানের সিদ্ধান্ত নিলেন এবং কেন্দ্রীয় মসজিদে (জামি“আজামে) দুই রাক'আত সালাত আদায়ের পর ভাষণ দিলেন। ভাষণে তিনি কল্যাণ ও ভাল কাজে উদ্দু্ধ করলেন এবং মন্দ কাজ হতে নিষেধ করলেন । এ ভাষণে তিনি কৃফাবাসীদের প্রশংসা করলেন। পরে তিনি জারীর ইব্ন আবদুল্লাহ্‌ (রা) ও আশা আছ ইব্ন কায়স (রা)-এর কাছে তাদের শাসনাধীন অঞ্চলের জনতার বায়:আত গ্রহণ করে তার কাছে আসার জন্য পত্রাদেশ পাঠালেন । জারীর উসমান (রা)-এর সময়কাল হতে হামাদানের শাসনকর্তা ছিলেন এবং আশ'আছ ও ১. বিদায়ার মূল গ্রন্থ, মুরূজুষ্‌ যাহাব ও আল আযাবারুত্‌ তিওয়ালে ১২ রজব বলা হয়েছে। ফুতৃহ ইবনিল আ'ছাম ২/৩৪ ৭-এ ১৬ রজব বলা হয়েছে। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।