Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৫৫. আলী (রা)-এর কাছে এ পত্রের সংবাদ পৌঁছালে তিনি কায়সের ব্যাপারে সন্দিহান হলেন এবং তাকে যারবাতবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার আদেশ দিলেন, যারা “আলী (রা)-এর অনুকূলে বায়'আত করা হতে বিরত ছিল । জবাবে কায়স যারবাতীর সংখ্যা অধিক হওয়ার কারণে এবং সমাজের অভিজাত শ্রেণী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে অভিযানে অপারগতার কথা জানিয়ে পত্র পাঠালেন। তিনি লিখলেন, আপনি আমার (আনুগত্যের) প্রতি সন্দিহান হওয়ার কারণে যদি আমাকে যাচাই করার উদ্দেশ্যে আদেশ পাঠিয়ে থাকেন তবে মিসরে আপনার নায়িব রূপে অন্য কাউকে নিযুক্ত করে পাঠাবেন, তখন আলী (রা) আশতার নাখ“ঈকে মিসরের প্রশাসক (গভর্নর) নিয়োগ করে পাঠালেন । আশতার মিসর অভিমুখে রওয়ানা করল । কুলযুম বন্দরের কাছে পৌঁছলে আশতার মধু দিয়ে তৈরী শরবত পান করল এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। এ সংবাদ শামবাসীদের কাছে পৌঁছলে তারা মন্তব্য করল, মহান আল্লাহ্‌র মধু-বাহিনীও আছে । 'আলী (রা)-এর কাছে আশতারের মৃত্যু সংবাদ পৌঁছলে তিনি মুহাম্মদ ইবৃন আবূ বকর (রা)-কে মিসরের আমীর নিযুক্ত করে পাঠালেন । (আশতারের নিযুক্তি ও মৃত্যুর বর্ণনাটি প্রামাণ্য নয়) অপর এক বর্ণনা মতে, যা অধিক প্রামাণ্য- “আলী (রা) কায়স ইবন্‌ সাণদ (রা)-এর পরে (প্রথমেই) মুহাম্মদ ইব্ন আবু বকর (রো)-কে নিযুক্ত করে পাঠিয়েছিলেন । কায়স মদীনায় ফিরে পাপ এলো তার অপারকতার বিষয়টি ব্যক্ত করলে “আলী (রা) তা গ্রহণ করলেন। পরে কায়স ও আলী (রা)- এর সঙ্গে সিফফীন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । (পরবর্তী আলোচনা দ্রষ্টব্য) পরবর্তী সময়ে সিফফীন যুদ্ধ পর্যন্ত মুহাম্মদ ইবন আবূ বকর ভীতিকর প্রতিপত্তির সংগে মিসরীয় অঞ্চলের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। সিফফীন যুদ্ধ সংঘটিত হলেএবং মিসরবাসীদের কাছে মু'আবিয়া (রা) ও তার অনুগামী শামবাসীদের ইরাকীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সংবাদ পৌঁছল । বিবদমান পক্ষদ্ব় সমঝোতা ও আপোসরফার সিদ্ধান্তে উপনীত হওয়ার সংবাদ অবগত হলে মিসরীয়রা মুহাম্মদ ইব্ন আবূ বকরের ব্যাপারে আশান্িত হলো এবং তার প্রকাশ্য শক্রতায় অবতীর্ণ হওয়ার দুঃসাহস দেখাল । (তার পার্বতী অবস্থার বিবরণ আমরা পরে ৩পস্থাপন করব 1) আম্র ইবনূল “আস (রা)-এর বিষয়টি ছিল এই যে, তিনি উসমান (রা)-এর খুনের প্রতিশোধের দাবিতে একাত্মতা পোষণ করে মু'আবিয়া রো)-এর প্রতি আনুগত্যের বায়'আত করেছিলেন। ইতিপূর্বে বিদ্রোহীরা পবিত্র মদীনা অবরোধের উদ্দেশ্যে অগ্রগামী হলে 'আম্র রো) পবিত্র মদীনা হতে বের হয়ে গিয়েছিলেন, যাতে তাকে উসমান (রা)-এর হত্যার প্রত্যক্ষদর্শী না - হতে হয়। এছাড়া উসমান (রা) কর্তৃক তাকে মিসরের শাসন ক্ষমতা হতে অব্যাহতি প্রদান করে তার স্থলে আবদুল্লাহ্‌ ইবৃন সা'দ ইব্‌ন আবু সারাহকে নিযুক্ত করার কারণে তিনি খলীফার প্রতি ক্ষুব্ধ ছিলেন। এই ক্ষোভ নিয়ে পবিত্র মাদীনা থেকে বের হয়ে গেলেন এবং জর্দানের নিকটবর্তী একটি স্থানে অবতরণ করলেন । উসমান রো) শহীদ হওয়ার 'পর আম্র (রা) মু'আবিয়া (রা)-এর কাছে চলে গেলেন এবং তার প্রতি আনুগত্যের বায়'আত করলেন (যেমন পূর্বে বর্ণিত হয়েছে)। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।