Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 8৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া এ সময় মু'আবিয়া ইব্ন আবূ সুফইয়ান রো) মিসরের আমীর কায়স-এর কাছে বিশেষ পত্র পাঠালেন। তিনি -তখন প্রত্যন্ত অঞ্চলসহ সমগ্র শাম ও পার্শ্ববর্তী অঞ্চলে সুসংহত ক্ষমতার অধিকারী । রোমান সীমান্ত পর্যন্ত অঞ্চলসমূহ ও উপকূলবর্তী অঞ্চলও তার সুদৃঢ় নিয়ন্ত্রণাধীন । সাইপ্রাস দ্বীপপুঞ্জ এবং আল জাযীরার রাহা, হাররান কারকীখিয়া প্রভৃতি জনপদও তার কর্তৃত্বাধীন। এছাড়া জামল যুদ্ধে পরাজিত উসমান সকলে তার আশ্রয়ে সমবেত হয়েছিল । আশতার নাখ'ঈ মু'আবিয়া (রা)-এর নায়িবগণের কর্তৃত্ব হতে এ সকল অঞ্চল দখল করে নেওয়ার পরিকল্পনা করলে মু'আবিয়া রো) তার বিরুদ্ধে আবদুর রহমান ইব্‌ন খালিদ ইবনুল ওয়ালীদ (রা)-কে প্রেরণ করেন। আশতার পালিয়ে আত্মরক্ষা করে । ফলে এ সমগ্ধ অঞ্চলে মু'আবিয়া (রা)-এর কর্তৃত্‌ প্রতিপত্তি সুসংহত হয়ে যায়। তিনি কায়স ইব্‌ন সাদ (রা)-এর নিকট পত্র লিখলেন উসমান (রো)-এর খুনের বদলার দাবিতে সোচ্চার হওয়ার এবং এ প্রসঙ্গে তিনি যে কর্মতৎপরতা পরিচালিত করছেন তাতে তাকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে । মু'আবিযা রো) কায়সকে এ প্রতিশ্রুতিও দিলেন যে উদ্দেশ্য সম্পন্ন হলে যতদিন তার হাতে ক্ষমতা থাকবে ততদিন কায়স দুই ইরাকে (কৃফা ও বসরায়) তার নায়িব পদে অধিষ্ঠিত থাকবেন। পত্র কায়স-এর নিকট পৌঁছল । তিনি ছিলেন বিচক্ষণ ও সতর্ক লোক । তিনি মু'আবিয়া রো)-এর অনুকূলে কিংবা প্রতিকূলে অবস্থান নিলেন না এবং কুশলতার সংগে নিরপেক্ষ অবস্থান গ্রহণে যতুবান হয়ে সৌহার্দ্যমূলক পত্র পাঠালেন। তাকে এরূপ করতে হয়েছিল “আলী (রা) হতে তার দূরে শাম অঞ্চল হতে নিকটে অবস্থানের কারণে এবং মু'আবিয়া (রা)-এর বিশাল বাহিনীর কারণে । সুতরাং কায়স মু'আবিয়া রা)-এর সংগে নিরাপদ দূরত্ব রক্ষা করে তাকে এড়িয়ে থাকার পন্থা অবলম্বন করলেন এবং তাকে যে বিষয়ের প্রতি আহ্বান করা হয়েছিল তাতে বিরুদ্ধাচরণও করলেন না, আবার স্বতঃক্কুর্ত সাড়াও দিলেন না। মু'আবিয়া (রা)ও ছিলেন বিচক্ষণ কুটকুশলী। তিনি কায়সের কাছে স্পষ্ট ভাষ্যে লিখে পাঠালেন, “তুমি আমার সঙ্গে “ধরি মাছ না ছুঁই পানি" এবং কাল-পরশ্ত' ও “করি -করছি' আচরণ করে যেতে পারবে না। তুমি আমার স্বপক্ষ কিংবা প্রতিপক্ষ- এ বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়ে যাওয়া অপরিহার্য ।” তখন কায়সও চূড়ান্ত কথা লিখে পাঠালেন, “আমি “আলী . (রা)-এর সঙ্গে রয়েছি। কেননা, (আমার দৃষ্টিতে) তিনি বিষয়টির (খিলাফতের) আপনার চেয়ে অগ্রাধিকারী” ৷ এ পত্র মু'আবিয়া (রা)-এর কাছে পৌঁছলে তিনি কায়সের ব্যাপারে নিরাশ হয়ে গেলেন।১ এবং পত্রের আদান প্রদান হতে বিরত রইলেন। এ সময় কোন কোন শামবাসী এ গুজব ছড়িয়ে দিল যে, কায়স ইবন সাণদ ইরাকীদের সহযোগিতার প্রতি উদ্ৃদ্ধ করে শামবাসীদের সঙ্গে গোপনে পত্র যোগাযোগ করছে। অপর দিকে ইব্‌ন জারীরের বর্ণনা মতে কায়স-এর নামে সু'আবিয়া (রা)-এর হাতে বায়'আত করার বিবরণ সম্বলিত একটি বানোয়াট পত্র প্রকাশ লাভ করল। মহান আল্লাহই এর যথার্থতা সম্পর্কে সম্যক অবহিত ।২ ১. মু'আবিয়া ইবৃন আবূ সফইয়ান রো) ও কায়স ইব্‌ন সাদ (রা)-এর পুরস্কারের প্রতি প্রেরিত পত্র-ভাষ্যের জন্য ্রষ্টব্য- তাবারী, ৫খ, ২২৮-২২৯ এবং আল কামিল ৩খ. ২৬৯-২৭০। ২. তাবারীর বর্ণনা অনুসারে এ জালপত্রের ভাষ্য দ্রষ্টব্য- তাবারী, ৫খ, ২৩০ পৃ ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।