0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৫৩ তার পরে মুসলিম জাতি দুই জন পুণ্যবান আমীরকে খলীফা মনোনীত করল। তারা কিতাব-সুন্নাহ অনুসারে আমল করে উত্তম আদর্শ স্থাপন করলেন । তারা সুন্নাতের সীমা অতিক্রম করলেন না। পরে মহান আল্লাহ্ তাদের ওফাত দান করলেন। মহান আল্লাহ্ তাদের প্রতি রহম করুন! তাদের পরে আর একজন দায়িত্ব গ্রহণ করলেন যিনি কিছু কিছু নতুন বিষয় উদ্ভাবন করলেন। এতে উন্মত সমালোচনা করার সুযোগ পেল, তারা তার প্রতি বিক্ষুব্ধ হলো এবং রূদ-বদল সংঘটিত করল । পরে তারা আমার কাছে এসে আমার হাতে বায়'আত গ্রহণ করল । কাজেই আমি মহান আল্লাহ্র কাছে তার হিদায়াত প্রার্থনা করছি এবং তাক্ওয়ার জন্য তার সাহায্য প্রার্থনা করছি। শুনে রাখ! আমার কাছে তোমাদের প্রাপ্য-অধিকার এই যে, আমি মহান আল্লাহ্র কিতাব ও তার রসূলের সুন্নাত অনুসারে আমল করব, তার বিধান অনুসারে তোমাদের তন্বাবধান করব এবং অসাক্ষাতেও তোমাদের মঙ্গল কামনা করব। মহান আল্লাহ্র কাছেই সাহায্য প্রার্থনা, মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই অতি উত্তম কর্ম বিধায়ক ৷ আমি কায়স ইব্ন সাদ ইব্ন উবাদা রো)-কে তোমাদের আমীর নিযুক্ত করে পাঠালাম তোমরা তাকে পরিপূর্ণ সহযোগিতা করবে, তার সঙ্গে কাধে কাধ মিলিয়ে চলবে এবং সত্যের ব্যাপারে তাকে সহায়তা প্রদান করবে । আমি তাকে তোমাদের সৎকর্মপরায়ণদের প্রতি সদাচরণ করার, বিশৃংখলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করার এবং তোমাদের সাধারণ জনতা ও বিশিষ্টদের প্রতি উদারতা প্রদর্শনের আদেশ দিয়েছি । আমি তার স্বভাব-আচরণের প্রতি তুষ্ট রয়েছি এবং তার যোগ্যতা-দক্ষতা ও কল্যাণমুখী কর্মতৎপরতার প্রতি আশাবাদী । আমি মহান আল্লাহ্র কাছে আমার ও তোমাদের জন্য পৃত- পবিত্র আমল, বিপুল সাওয়াব ও বিস্তীর্ণ রহমত প্রার্থনা করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।* ছত্রিশ হিজরী সনের সফর মাসের ঘটনাবলী প্রসঙ্গে আবদুল্লাহ্ ইবন আবু রাফি লিখেছেন, পত্রপাঠ সমাপ্তির পর কায়স ইব্ন সা'দ দীড়িয়ে ভাষণ দিলেন এবং জনতাকে “আলী (রা)-এর অনুকূলে বায়'আতের আহ্বান জানালেন ! জনতা দাড়িয়ে তার হাতে বায় “আত গ্রহণ করল । সমগ্র মিসর অঞ্চল তার আনুগত্য স্বীকার করে নিল। শুধু যারাবাত নামের একটি জনপদ ছিল এর ব্যতিক্রম ।২ যারাবাতের বাসিন্দারা উসমান (রা)-এর হত্যাকে একটি মারাত্বক বিষয় মনে করত । বাসিন্দারা ছিল অভিজাত শ্রেণীর ও নেতৃস্থানীয় । তাদের জনসংখ্যা ছিল প্রায় দশ হাজার এবং তাদের নেতা ছিলেন ইয়াধীদ ইবনুল হারিছ মিদলাজী । তারা কায়স ইব্ন সা“দ রো)-এর কাছে প্রতিনিধি পাঠালে তিনি তাদের সঙ্গে আপোসরফা করে নেন। এছাড়া মাসলামা ইব্ন মিদলাজ আনসারীও বায় “আত গ্রহণ হতে দূরে অবস্থান করেন। কায়সও তাকে পীড়াপীড়ি না করে তার সঙ্গে সমঝোতার আচরণ করেন। ১. পত্র ভাষ্য তাবারীর তারীখ হতে উদ্ধৃত । দ্রঃ ৫খ. ২২৭ পৃ. ২. তাবারী ও বিদায়ার মূল গ্রন্থে জনপদটির নাম যারাবাত বলা হয়েছে। কামিলে (৩/২৬৯) যারনাব বলা হয়েছে। ইয়াকৃবের মতে যানাব অধিক শুদ্ধ । যারবাত আলেকজান্দ্রিয়ার পার্্ববর্তী একটি অঞ্চল, যা পরে অনাবাদ হয়ে যায়। (মু'জামুল বুলদান, শিরোনাম) ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।