Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪8৫১ তত্বাবধানে তাকে লালন-পালন করলেন এবং তার প্রতি-অতিশয় অনুগ্হ করলেন মুহাম্মদ ইবাদত ও পৃথিবীর প্রতি নির্মোহ স্বভাব নিয়ে বেড়ে উঠল। এক সময় সে উসমান (রা)-এর কাছে তাকে কোন কর্মে নিয়োগের আবেদন করলে তিনি বললেন, তুমি যখনই এ বিষয়ের যোগ্য হবে আমি তোমাকে কর্মে নিযুক্ত করব । এতে সে মনে মনে উসমান (রা)-এর প্রতি ক্ষুব্ধ হলো এবং যুদ্ধে যাওয়ার জন্য উসমান (রা)-এর নিকট অনুমতি প্রার্থনা করল। তিনি অনুমতি প্রদান করলেন, সে তখন মিসরীয় অঞ্চলের উদ্দেশ্যে বের হলো এবং মিসরের আমীর আব্দুল্লাহ ইব্‌ন সাদ ইব্‌ন আবূ সারাহ-এর সঙ্গে “মুওয়ারী' যুদ্ধে অংশগ্রহণ করল । (পূর্ববর্তী বিবরণ দ্রব্য) এ সময় সে উসমান (রা)-এর বিরূপ. সমালোচনায় লিপ্ত হলো এবং এতে মুহাম্মদ ইবৃন আবু বকর (রা) তাকে সহযোগিতা করল। আমীর ইব্ন আবূ সারাহ উসমান (রা)-এর কাছে এ দুইজনের ব্যাপারে অভিযোগ সম্বলিত পত্র পাঠালেন। উসমান (রা) বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করলেন না। মুহাম্মদ ইব্‌ন আবু হুযায়ফার আচরণ পূর্বানুরূপ চলতে থাকল এবং এক সময় সে উসমান (রা)-এর বিরুদ্ধে পূর্বোল্লিখিত দলটি তৈরি করল । উসমান (রা) (পবিত্র মদীনায়) অবরুদ্ধ হওয়ার সংবাদ অবগত হয়ে সে মিসরের ক্ষমতা দখল করল এবং আবদুল্লাহ্‌ ইবৃন সা'দ ইব্‌ন আবু সারাহকে সেখান থেকে বের করে দিল। সে সেখানে সালাতের ইমামতি করতে লাগল । ইব্ন আবূ সারাহ পথিমধ্যে আমীরুল মু'মিনীন উসমান (রা)-এর শৃহীদ হওয়ার সংবাদ অবগত হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন । তিনি আরও অবণত হলেন যে, “আলী (রা) কায়স ইব্ন সাদ ইব্‌ন উসামা (রা)-কে মিসরের আমীর নিযুক্ত করে পাঠিয়েছেন । মুহাম্মদ ইব্‌ন আবু হুযায়ফা মিসরের ক্ষমতায় এক বছরও অধিষ্ঠিত থাকতে না পারার বিষয়টি বিতাড়িত আমীর আবদুল্লাহ্‌কে আনন্দিত করল । এ অবস্থায় আবদুল্লাহ্‌ ইব্‌ন সা“দ শামে মু'আবিয়া রো)-এর কাছে চলে গেলেন এবং তাকে মিসরের ঘটনাবলী ও মুহাম্মদ ইব্‌ন আবু হুযায়ফার ক্ষমতা দখলের বিষয়টি অবহিত করলেন । চি নর জান নানূদার ক রি হুযায়ফাকে মিসর হতে বিতাড়িত করার উদ্দেশ্যে অভিযান বেরিয়ে পড়লেন । কেননা, সে ছিল উসমান (রা)-কে শহীদ করার কাজে সহায়তা দানকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের অন্যতম । অথচ উসমান (রা)-ই তাকে লালন-পালনের দায়িত্‌ সুচারুরূপে পালন করেছিলেন এবং তার প্রতি অনুগ্রহ করেছিলেন। তারা দুইজন বিভিন্ন কৌশল অবলম্বন করেও মিসরে প্রবেশ করতে সমর্থ হলেন না। তখন তারা যুদ্ধের কুটকৌশল অবলম্বন করতে থাকলেন। ফলে এক সময় মুহাম্মদ এক হাজার লোক নিয়ে আরীফের উদ্দেশ্যে বেরিয়ে এসে সেখানকার দুর্গে অবস্থান গ্রহণ করল। “আমৃূর ইবনুল “আস (রা) তার বিরুদ্ধে মিনজানীক (কামান) দ্বারা আক্রমণ চালাতে থাকলেন । ফলে সে ত্রিশজন সংগীসহ আত্মসমর্পণ করলে তাদের হত্যা করা হলো । (এ বিবরণ মুহাম্মদ ইব্‌ন জারীর তাবারীর) অপরদিকে “আলী (রা)-এর পক্ষ হতে নিয়োগপ্রাপ্ত কায়স ইব্‌ন সাদ ইব্‌ন “উবাদা (রা) মিসর অভিমুখে রওয়ানা করলেন এবং সাতজন সঙ্গীসহ মিসরে প্রবেশ করলেন । তিনি মিম্বরে উঠে আমীরুল মু'মিনীন “আলী (রা)-এর পত্র পাঠ করে শোনালেন-পেত্রভাষ্য) ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।