Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪8৫০. আল-বিদায়া ওয়ান নিহায়া যুবায়র (রা) বিশাল সম্পদ ও বিপুল দান-সাদাকার অধিকারী ছিলেন । জামাল যুদ্ধের দিন তিনি তার (জ্যেষ্ঠ) পুত্র আবদুল্লাহ্‌ (রা)-কে ওয়াসী নিয়োগ করেছিলেন । তিনি শাহাদাতবরণ করলে হিসাব করে দেখা গেল যে, তার ঝণের পরিমাণ রয়েছে বাইশ লাখ,১ যা পরিশোধ করে দেওয়া হয়। তারপর অবশিষ্ট সম্পদ হতে এক-তৃতীয়াংশ তার ওসীয়ত অনুসারে পৃথক করা হয় এবং অবশি দুই-তৃতীয়াংশ ওয়ারিসদের মধ্যে বন্টন করা হয়। মিরাস বন্টনে তার চার স্ত্রীর প্রত্যেকে তাদের সম্মিলিত প্রাপ্য অষ্টমাংশের চতুর্থাংশ যা পেয়েছিল তার পরিমাণ ছিল বার লাখ দিরহাম (রৌপ্য মুদ্া)।২ এ হিসাব অনুসারে ওয়ারিসদের সামগ্রি প্রাপ্য ছিল (১২,০০০০০ ১৪১৯৮-। তিন কোটি চৌরাশি লাখ এবং ওসিয়াতের পরিমাণ ছিল এক কোটি নিরানব্বই লাখ এবং মিরাস ও ওসিয়াতের পরিমাণ ছিল এক কোটি বিরানব্বই লাখ এবং মিরাস ও ওয়াসিয়াতের সমষ্টি ছিল পাচ কোটি ছিয়াত্তর লাখ এবং ধণ, ওয়াসিয়াতে ও মিরাসের সার্বিক সমষ্টি ছিল পাচ কোটি আটানব্বই লাখ দিরহাম । (এখানে বিষয়টির বিশদ বিবরণ দেওয়া হলো এ কারণে যে, সহীহ বুখারীতে উদ্ধত এতদসংক্রান্ত (পরিমাণের) বিবরণে আপত্তি রয়েছে বিধায় বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ সংগত ছিল। (মহান আল্লাহ্‌ সমধিক অবহিত 1) বিশাল পরিমাণের দান-খয়রাত এবং বিপুল অনুদানে অভ্যস্ত হওয়া সত্ত্বেও যুবাযর (রা) এ অত্যধিক সম্পদের সূত্র ছিল জিহাদে প্রাপ্ত তার গনীমতের হিস্সা, গনীমতের পঞ্চমাংশের পঞ্ুমাংশ হতে তার মাতার প্রাপ্ত অংশ, পরিচ্ছন্ন বরকতময় বাণিজ্য এবং অন্যান্য পবিত্র স্বতৃসমূহ । একটি বর্ণনায় আছে, তার এক হাজার গোলাম দৈনন্দিন তাদের উপার্জন লব্ধ আয় তাকে অর্পণ করত। কোন কোন দিন তাদের এ সমুদয় আয় সাদাকা করে দিতেন। (মহান আল্লাহ্‌ তার প্রতি সন্তুষ্ট হন ও তাকে তুষ্ট করুন ।) তার হত্যার ঘটনাটি ঘটেছিল ছত্রিশ হিজরীর জুমাদাল উখরা মাসের দশম দিন বৃহস্পতিবার । তখন তার বয়স হয়েছিল ষাটোর্ধ ছয় কিংবা সাত (৬৬/৬৭) বছর। তার গায়ের বর্ণ ছিল বাদামী এবং দেহ ছিল মধ্যম মাপের, উচ্চতাও স্বাভাবিক গোশতপূর্ণ। তার মুখে ছিল হালকা দাড়ি। (রাযিয়াল্লাহ আনহু) ছত্রিশ হিজরীর অপরাপর ঘটনাপঞ্জী “আলী (রো) মিসরীয় অঞ্চলসমূহের জন্য কায়স ইব্‌ন সা'দ ইব্‌ন উসামা (রা)-কে নাধির (গভর্নর) নিযুক্ত করে পাঠালেন। উসমান (রা)-এর খিলাফাতকালে এ পদে নিয়োজিত ছিলেন “আবদুল্লাহ্‌ ইব্‌ন সা'দ ইব্ন আবূ সারাহ। এর পূর্ববর্তী ঘটনা ছিল নিম্নরূপ ঃ মিসরীয় খারিজীদের যে দলটি উসমান (রা)-এর বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল 'সে আবদুল্লাহ্‌ ইব্‌ন সাবা ইবনৃস সাওদা-র নেতৃত্বে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং দলটি প্রস্তুত করে দিয়েছিল মুহাম্মদ ইব্ন আবু হুযায়ফা ইব্‌ন উৎত্বা। মুহাম্মদের পিতা আবূ হুযায়ফা রো) ইয়ামামার যুদ্ধে শাহাদাতবরণ করার সময় উসমান (ো)-কে ছেলের ব্যাপারে ওসিয়াত করে গিয়েছিলেন উসমান (রা) শিশুটিকে নিজ দায়িত্বে গ্রহণ করে নিলেন এবং নিজ বাড়িতে ও স্বীয় ১. এ বিশাল কাজের প্রকৃত রহস্য ছিল এই যে, লোকেরা যুবায়র (রা)-এর বিশ্বস্ততার কারণে তার কাছে তাদের অর্থ সম্পদ আমানত রাখার জন্য নিয়ে আসত । তিনি আমানতের কঠিন দায় থেকে বাচার জন্য সে অর্থ খণ রূপে গ্রহণ করতেন, যাতে মালিকদের জন্য তা ফেরত পাওয়া নিশ্চিত হয়ে যায় । - অনুবাদক । ২. ইব্‌ন সা“দের বর্ণনায় এগার লাখ। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।