0011191115 8৪৮ .... আল-বিদায়া ওয়ান নিহায়া তরবারি খাপবদ্ধ করেন। তিনি জান্নাতের আগাম সুসংবাদ প্রদত্ত দশজন (আশারা-ই মুবাশশারা)-এর অন্যতম এবং পরবর্তী খলীফা নির্বানৈর জন্য উমর (রা) কর্তৃক মনোনীত ছয় সদস্যের (নির্বাচনী বোর্ডের) অন্যতম, যাদের প্রতি তুষ্ট থাকা অবস্থায় রাসূলুল্লাহ্ পরই ওফাত বরণ করেন । | তিনি ছিলেন আবু বকর সিদ্দীক (রা)-কে সঙ্গদানকারী উত্তম সহযোগী এবং তার জামাতা-_ আসমা বিনত আবূ বকর রো)-এর স্বামী । তার ছেলে আব্দুল্লাহ ইব্ন যুবায়র (রা) হিজরতের পরে জন্মগ্রহণকারী প্রথম মুসলিম সন্তান । মুসলিম মুজাহিদ বাহিনীর সঙ্গে তিনি শাম গমন করেন এবং ইয়ারমুক যুদ্ধে অংশগ্রহণ করেন। তার উপস্থিতি এ বাহিনীকে সৌভাগ্যমপ্তিত করে এবং এ যুদ্ধে তিনি সমুন্নত সাহসিকতা প্রদর্শন করে বিশাল অবদান রাখেন। তিনি প্রতিপক্ষ রোমান বাহিনীর এ প্রান্ত হতে সে প্রান্ত পর্যন্ত দুইবার তছনছ করে দেন। যুবায়র (রা) ছিলেন হযরত উসমান (রা)-এর পক্ষাবলম্বনকারী ও তীর পক্ষে প্রতিরোধকারী উল্লেখযোগ্যদের অন্যতম । জামাল যুদ্ধের দিন 'আলী রো) তাকে পূর্বোন্িখিত বিষযটি স্মরণ করিয়ে দিলে তিনি যুদ্ধক্ষেত্র হতে পৃথক হয়ে পবিব্র মদীনা অভিমুখে ফিরে যান। পথিমধ্যে তিনি আহনাফ ইব্ন কায়স (রা)-এর গোত্রের নিবাস অতিক্রম করেন । এ গোত্রটি চলমান সংঘাতে নিরপেক্ষ অবস্থানে ছিল । এ সময় এক ব্যক্তি- কথিত মতে যার নাম আহনাফ- বলল, এ লোকটির অবস্থা কি? সে লোকদের সমবেত করার পরে যখন তারা পরস্পর মুখোমুখি হলো তখন সে নিজের ঘরে ফিরে যাচ্ছে কেনঃ তার প্রকৃত রহস্য কে উদঘাটন করতে পারে? তখন আধৃর ইব্ন জুরমূয, ফাযালা ইবৃন হাবিস ও নুযাষ বনু তামীমের একদল সন্ত্রাসীসহ তার অনুগমন করে । বর্ণিত মতে তার তাঁর কাছে পৌঁছে গেল পারস্পরিক সহযোগিতায় তাঁকে হত্যা করে। অন্য একটি বর্ণনা মতে “আযর ইব্ন জুরমূয তার কাছে পৌঁছে গিয়ে তাকে বলল, আপনার কাছে আমার একটি প্রয়োজন আছে । তখন যুবায়র (রা) বললেন, কাছে এসো! তখন যুবায়র (রা)-এর মাওলা (গোলাম) “আতিয়া বলল, তার সংগে অস্ত্র আছে? যুবায়র (রা) বললেন, তা থাকলেও.....। তখন “আযৃর এগিয়ে এসে তার সংগে কথা বলতে লাগল । তখন সালাতের সময় হয়ে গিয়েছিল । যুবায়র (রা) তাকে বললেন, সালাত (আদায় করে নাই)। “আমর বলল, সালাত ....। যুবায়র (রা) সামনে দীড়িয়ে তাদেরসহ সালাত আদায় করতে লাগলেন, এ সময় অপর একটি বর্ণনা মতে আম্র তাকে ওয়াদিস্ সিবা' নামের একটি উপত্যকায় পেয়ে গেল। তখন তিনি দিবা নিদ্রায় মগ্ন ছিলেন “আমর অতর্কিত আক্রমণে তাকে হত্যা করল । এ বর্ণনাটি অধিক প্রসিদ্ধ । এ প্রসংগে তার সর্বশেষ স্ত্রী “আতিকাহ্ বিনত যায়দ ইব্ন “আমর ইব্ন নুফায়ল-এর কবিতা এ মতটির অনুরূপ সাক্ষ্য বহন করে । আতিকাহ্ এর পূর্বে উমর ইবনুল খাত্তাব রো)-এর বিবাহে ছিলেন। তিনিও শহীদ হয়েছিলেন এবং তার পূর্বে আতিকাহ্ আবদুল্লাহ্ ইবৃন আবূ বকর. সিদ্দীক (রা)-এর স্ত্রী ছিলেন এবং আবদুল্লাহ্ (রা) ও শহীদ হয়েছিলেন। যুবায়র (রা) শহীদ হলে “আতিকা (রা) একটি মর্মম্পর্শা শোকগাঁথা রচনা করেছিলেন, তাতে আছে ঃ ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।