Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া আবদুল্লাহ্‌র স্ত্রী তালহাতুত-তালহাত-এ্রর মা সাফিয়া বললেন, তুমি যেক্ূপে আমার সন্তানদের পিতৃহারা হেঁয়াতীম) করেছ, আল্লাহ্‌ তোমার সন্তানদেরও সেরূপে পিতৃহারা করুন। 'আলী (রা) তার এ কথার কোন জবাব দিলেন না। “আলী (রা) বের হয়ে যাওয়ার সময় সাফিয়া কথাটির পুনরাবৃত্তি করলে এবারও “আলী (রা) নিরব রইলেন। তখন কেউ তাঁকে বলল, হে আমীরুল মু'মিনীন! এ মহিলা কি বলছে তা শুনেও আপনি নিরবতা অবলম্বন করছেন? “আলী (রা) বললেন, আমাদের তো মুশরিক নারীদের ব্যাপারে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে, তবে কি আমরা মুসলিম নারীদের ব্যাপারে বিরত থাকব না? তখন এক ব্যক্তি বলল, হে আমীরুল মু'মিনীন, দরজার কাছে দুই ব্যক্তি হযরত “আয়েশা (রা)-কে গালমন্দ করছে। 'আলী রো) কাকা" ইব্‌ন “আমরকে সে দুই ব্যক্তির প্রত্যেককে একশত বেত্রাঘাত করার এবং তাদের (অতিরিক্ত) কাপড় খুলে ফেলার আদেশ দিলেন ।১ 'আয়েশা (রা) তাঁর অনুগামী ও “আলী (রা)-এর অনুগামীদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলেন এবং তাদের এক একজনের নাম শোনার পর তার জন্য রহমতের দু'আ করতে লাগলেন। উদ্মুল মু'মিনীন “আয়েশা রো) বসরা হতে চলে যাওয়ার ইচ্ছা করলে “আলী (রা) তার সফরের জন্য প্রয়োজনীয় বাহন, পাথেয়, সরঞ্জাম প্রভৃতি পাঠিয়ে দিলেন। “আয়েশা (রা)-এর সহযোগী বাহিনীর বেঁচে যাওয়া লোকদের চলে যাওয়ার কিংবা কেউ অবস্থানের ইচ্ছা করলে অবস্থানের অনুমতি দিলেন। তার সফর সঙ্গীরূপে বসরার বিশি চল্লিশ জন নারীকে নির্বাচিত : করলেন এবং তার ভাই মুহাম্মদ ইব্ন.আবূ বকর (রা)-কে তার সফরসংগী করে পাঠালেন । সফর আরন্ত করার দিন “আলী (রো) এসে দরজার সামনে দীড়ালেন। জনতাও উপস্থিত হল। “আয়েশা (রা) হাওদায় বসে বাড়ি থেকে বের হলেন এবং উপস্থিত জনতাকে বিদায় জানালেন ও তাদের জন্য দু'আ করলেন। তিনি বললেন, “আমার বৎসগণ! আমাদের কেউ একে অপরকে দোষারোপ করবে না। কেননা, আল্লাহ্র কসম! বিগত দিনে আমার ও “আলীর মধ্যে যা কিছু ঘটেছে তা তেমনই-ছিল যেমন হয়ে থাকে কোন নারী ও তার শ্বশুরকুলের আত্মীয়দের মধ্যে । আমার প্রতিপক্ষে অবস্থানে সে আলী) অবশ্যই কল্যাণকামীদের অন্তর্ভুক্ত । “আলী (রো) বললেন, তিনি সত্য বলেছেন, আল্লাহ্‌র কসম! তার ও আমার মধ্যকার বিষয়টি অনুরূপই ছিল। তিনি দুনিয়া ও আখিরাতে অবশ্যই তোমাদের নবী প্র -এর স্ত্রী।' এ সময় বিদায় সংবর্ধনার জন্য “আলী (রা) তার র সংগে কয়েক মাইল পর্যন্ত এগিয়ে গেলেন এবং জনতা দিনের অবশাংশ পর্যন্ত তার সংগে চলতে থাকল । দিনটি ছিল ছত্রিশ.হিজরী সনের রজব মাসের প্রারস্তকাল। 'আয়েশা (রা) এ সফরে প্রথমে পবিত্র মক্কা শরীফ গমনের সিদ্ধান্ত নিলেন এবং এসে বছরের হজ্জ সম্পাদন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন। হজ্জের পরে তিনি পবিত্র মদীনায় ফিরে গেলেন। মারওয়ান ইবনুল হাকাম সম্পর্কে ইতিহাসের বর্ণনা এই যে, যুদ্ধক্ষেত্র হতে পলায়নের পর তিনি মালিক ইব্‌ন মিসমা'-এর আশ্রয় প্রার্থনা করলে তিনি তাকে আশ্রয় দিলেন ১. তাবারী (৫/২২৩). তে আছে, লোক দু'টি ছিল কৃফার আযৃদ গোত্রীয় আবদুল্লাহুর দুই পুত্র “আজাল ও সা'দ। .. ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।