0011191115 88০ আল-বিদায়া ওয়ান নিহায়া রাত ঘনিয়ে এলে উম্মুল মু'মিনীন বসরা শহরে প্রবেশ করলেন! তখন তীর সঙ্গে ছিল মুহাম্মদ ইব্ন আবূ বকর (রা)। তিনি বসরার বৃহত্তম বাড়ি আবদুল্লাহ্ ইব্ন খালাফ খুযা-ঈর বাড়িতে অবতরণ করলেন । সেখানে ছিলেন সাফিয়া বিনতুল হারিছ ইব্ন আবু তালহা ইব্ন আবদুল “উয্যা ইব্ন উসমান ইব্ন আবদুদৃদার । এ সাফিয়া হলেন তালহাতুতু তালহাত নামে সুপরিচিত আবদুল্লাহ্ ইব্ন খালাফের মাতা । নিহতদের মধ্য হতে খুঁজে খুজে আহতদের বসরায় নিয়ে যাওয়া হলো । “আলী (রা) ঘ্বুরে ঘুরে উভয়পক্ষের নিহতদের দেখতে লাগলেন। নিহতদের মধ্যে কোন পরিচিতজনকে দেখতে পেলে তার প্রতি দয়াদ্র হতেন ও রহমের দু'আ করতেন এবং বলতেন, কোন কুরায়শীকে নিহত অবস্থায় দেখা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। বর্ণনা অনুসারে তিনি তালহা ইব্ন উবায়দুল্লাহ (রা)-এর লাশের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে আবূ যুহাম্মাদ! আপনার জন্য আমার পরম আক্ষেপ! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ্র কসম! তুমি ছিলে তেমনই যেমন কবি বলেছেন- - ৯৪৯]| ১১৮০০৬ ০৮৯৯ ৬৪ 0১151 ₹ 452৮০ ০০ 9৯৯11 42205 ৯৪ 'যে ছিল এমন এক 'জদ্র মানুষ" । বিত্ত ও সম্পদ যাকে তীর বন্ধুর নিকটবতাঁ করে দিত, যখন সে বিস্তবান থাকত; আর দারিদ্র তাকে বন্ধৃহারা করে দিলে । (অর্থাৎ তার সুখের দিনে বন্ধু জুটত, দুঃখে কেউ তার বন্ধু হলো না)। আলী (রা) বসরার শহরতলিতে তিন দিন অবস্থান করলেন এবং উভয় পক্ষের নিহতদের জানাযার সালাত আদায় করলেন। এ ব্যাপারে কুরায়শীদের বিশেষ গুরুত্ প্রদান করলেন । পরে যুদ্ধক্ষেত্রে আয়েশা (রো) পক্ষের লোকদের পরিত্যক্ত মালপত্র একত্র করে তা বসরার মসজিদে নিয়ে যাওয়ার আদেশ দিলেন । কোন কিছুর প্রকৃত দাবিদার পাওয়া গেলে তা আত্মীয়স্বজনকে ফিরিয়ে দেওয়া হলো । তবে যে সব অস্ত্রে সরকারী “সীল' ছিল তা রাজকোষে ফিরিয়ে নেওয়া হলো। এ দুঃখজনক হানাহানিতে উভয় পক্ষের নিহতের সংখ্যা ছিল প্রতিপক্ষে পাচ হাজার করে মোট দশ হাজার ।১ আল্লাহ্ তাদের উপর রহম করুন এবং তাদের মধ্যকার সাহাবীদের জন্য রাযিয়াল্লাহু আনহুম! আলী (রা)-এর পক্ষের কেউ কেউ তালহা ও যুবায়র. রো)-এর সঙ্গীদের সম্পদ (গনীমতরূপে) বন্টনের দাবি করলে তিনি তা প্রত্যাখ্যান করলেন । সাবাঈরা এর সমালোচনা করে বলল, এটা কেমন কথা যে, তাদের জীবন আমাদের জন্য বৈধ, অথচ তাদের সম্পদ আমাদের জন্য বৈধ নয়? এ কথা “আলী (রা)-এর কাছে পৌছলে তিনি বললেন, “আচ্ছা, তোমাদের মধ্যে এমন কে আছে যে, উম্মুল মু'মিনীন তার গনীমতের ১. মরুজুয় যাহাবের বর্ণনায় মোট তের হাজার-এর মধ্যে "আলী (রা)-এর পক্ষের পাচ হাজার (২য়, ৩৮৭ ও ৪১০ পৃ); ফুতৃহু ইবনুল আ'ছাম-এর বর্ণনা মতে “আলী (ো)-এর পক্ষের নিহতদের সংখ্যা ছিল এক হাজার সত্তরজন এবং “আয়েশা (রা)-এর পক্ষের লোকদের মধ্যে-আয্ গোত্রের চার হাজার, বনু যা'র এক হাজার, বনু নাযিয়া-র চারশত জন, বনু আদী ও তাদের মাওলা (মিত্র)-দের নব্বই জন, বনু বাকর ইব্ন ওয়াইল গোত্রের আটশত জন, বনু হানজালা গোত্রের সাতশত জন এবং অন্যান্য সংমিশ্রিতদের মধ্য হতে নয় হাজার জন-মোট পনর হাজার নয়শত নব্বই জন। এবং উভয় পক্ষের মিলিয়ে ঘোল হাজার ষাটজন | ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।