Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া '- ৪৩৯ আমরাই আঘাত করেছি তার পায়ের গোছায় ৷ ফলে সে মাটিতে পড়ে গিয়েছে । আঘাতটি ছিল হাঁটু-সন্ধিতে, যা ছিল কার্যকর । আমরা রাসূলের মর্যাদা ও স্ম্বমের পাত্র না হলে ওরা আমাদের টুকরো টুকরো করে বন্টন করে ফেলত। এ কাজ “আলী (রা)-এর অনুসারী ইব্‌ন মাখরাযা-র নামে সন্বন্ধিত হয়েছে, যা যথার্থ নয়। _ | আল আখবারুত .তিওয়াল (পৃ. ১৫১)-তে আছে, কৃফার মুরাদ গোত্রের আ'য়ান ইব্‌ন খুবায়'মা (যোবী “আট নায়ক -এক ব্যক্তি উটের গোড়ালির উপরিভাগের রগ কেটে দিয়েছিল। ফুতৃহু ইব্নুল আ'ছাম (২খ, ৩৩৩ পৃ.)-তে আছে, আবদুর রহমান ইব্‌ন সুরাদ তানুষী উটের দু' পায়ের গোড়ালির রগ একসঙ্গে কেটে দিয়েছিল । এতে উটটি কাত হয়ে পড়ে যায় এবং মাথার সম্মুখভাগ মাটিতে লাগিয়ে দেয় । কারো কারো মতে কা'কা' ইবৃন 'আযৃর (রা) এ ইংগিত দিয়েছিলেন- যাতে উন্মুল মুমিনীন আক্রান্ত না হন। কেননা, এ সময় তিনি তীরন্দাজদের লক্ষ্যবস্তুৃতে পরিণত হয়েছিলেন । আর লাগাম ধরার অর্থ তো ছিল সমস্ত বন্পমের একক লক্ষ্যবস্তু হওয়া। উটকে আহত করার অন্যতম লক্ষ্য ছিল অগণিত মানুষের জীবন নাশের এ স্থানটি সরিয়ে দেওয়া । উট মাটিতে পড়ে গেলে তার আশ-পাশের লোকেরা বিক্ষিপ্ত হয়ে গেল। 'আয়েশা (রা)-এর হাওদাটি তুলে নেওয়া হলো, সারা গায়ে তীর লাগা হাওদা তখন সজারুর মত দেখাচ্ছিল । এ সময় “আলী (রা)-এর ঘোষক ঘোষণা প্রচার করল- কোন পলাতকের পশ্চাদ্ধাবন করা হবে না। কোন আহতকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হবে না, বাড়িঘরের অভ্যন্তরে প্রবেশ করা যাবে না। “আলী (রো) একদল লোককে হাওদাটি নিহতদের মধ্য হতে সরিয়ে আনার নির্দেশ দিলেন- এবং মুহাম্মাদ ইব্ন আবু বকর ও আম্মারকে একটি তাবু লাগিয়ে দেওয়ার আদেশ দিলেন। ভাই মুহাম্মদ “আয়েশা (রা)-এর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার কোন আঘাত লাগেনি তো £ তিনি বললেন, না। আর হে খাছআমী নারীর পুত! তাতে তোর কি এসে যায়ঃ আম্মার রো) তাঁকে সালাম করে বললেন, “মা, কেমন আছেন আপনি ?' আয়েশা রো) বললেন, “আমি তোমার মা নই।' আম্মার রো) বললেন, অবশ্যই, যদিও আপনার অপছন্দ হয় এ সময় -. আমীরুল মু'মিনী -ালী (রা) তার কাছে এলেন এবং সালাম করে বললেন, মা, কেমন অবস্থায় আছেন £ “আয়েশ (রা) বললেন, ভাল । আলী (রা) বললেন, আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করুন! এ সময় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গোত্রপতি-দলনেতাগণ এসে উত্মুল মুমিনীন (রা)-কে সালাম করতে লাগলেন। - একটি বর্ণনায় আছে, আইয়ান ইবন্‌ যাবী'আ মুজান্িপঈ হাওদার ভিতর উকি দিলে 'আয়েশা (রা) বললেন, মরে যা, আল্লাহ তোকে অভিশপ্ত করুন! সে বলল, আল্লাহ্র কসম! আমি তো হুমায়রাকেই১ দেখছিলাম । “আয়েশা (রা) বললেন, “আল্লাহ্‌ তোর পর্দা ছিন্ন করুন, তোর হাত কর্তন করুন এবং লজ্জাস্থান অনাবৃত করুন! পরে সে বসরায় নিহত হয়, তার হাত কেটে ফেলা হয় এবং উলঙ্গ অবস্থায় একটি আস্তাকুড়ে ফেলে রাখা হয়। ক 3. হুমায়রা অর্থ টুকটুকে লাল, এটি হযরত “আয়েশা (রা)-এর পারিবারিক আদরের ডাক নাম। অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে তাঁকে এ নামে ডাকা হয়। উকিদাতা দুরাচারের আচরণ ও কথা ছিল উম্মুল মু'মিনীনের সংগে অমার্জনীয় বেয়াদবী। -অনুবাদক : ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।