Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া (রো) ঝাপ্তাটি তার নিকট হতে নিয়ে নিলেন এবং নিজেই বাপ্তা তুলে এগিয়ে চললেন । যুদ্ধ তখন পাল্টাপাল্টি যাচ্ছিল এবং কখনও বসরাবাসীদের অনুকূলে আর কখনও কুফাবাসীদের অনুকূলে গড়াচ্ছিল। অগণিত আদম সন্তান ও বিশাল দল নিহত হলো । কোন যুদ্ধে এ যুদ্ধের ন্যায় হাত ও পা কর্তিত হওয়ার ঘটনা দেখা যায়নি। আয়েশা (রা) উসমান হত্যাকারী দলটির বিরুদ্ধে লোকদের উত্তেজিত করে চলছিলেন। তিনি তার ডান দিকে দৃষ্টি দিয়ে বললেন, এরা কারা? তারা বলল, আমরা বকর ইব্ন ওয়াইল গোত্রের লোক । “আয়েশা (রা) বললেন, তোমাদের সম্বন্ধে কবি বলেছেন- -4519 ০১ ০৪৫ ৮৮০৬৪ ৮১০]। 5১১]। ৩০ * 1৫০4 ১:১৯1০05111935ও তারা আমার কাছে এলে অন্ত্রসজ্জিত হয়ে, অনমনীয় সমুজ্ভবলতায় (অপরাজেয় মর্যাদাবোধে) তারা যেন বকর ইব্‌ন ওয়াইল গোত্র” এরপরে ক্রমাৰয়ে বনু নাজিয়াত বনু যাব্বা তার পাশে সমবেত হলো এবং তাদের অসংখ্য লোক হাওদার কাছে নিহত হলো । কথিত মতে, “আয়েশা (রা)-এর উটের লাগাম ধরে থাকা সম্তর জন লোকের হাত পরপর কর্তিত হলো । রক্তপাতে এরা কাবু হয়ে গেলে বনু 'আদী ইব্‌ন আব্দ মানাফ এগিয়ে এসে প্রচণ্ড লাড়াই করল । তারা উটের মাথাটি উচু করে ধরে রাখছিল এবং প্রতিপক্ষও উটকেই তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু করে নিয়েছিল। তারা বলছিল, এ উটটি যতক্ষণ দীড়িয়ে থাকবে যুদ্ধও চলতে থাকবে । উটের মাথাটি ধরে রেখেছিল আমরা ইব্‌ন ইয়াছরিবী অথবা (মতান্তরে) তার ভাই আমর ইব্‌ন ইয়াছরিবী । আলবা ইব্নুল জায়হাম আযরকে আঘাত হানল। তিনি ছিলেন বিখ্যাত বীরদের অন্যতম | (পাল্টা আঘাতে আলবা নিহত হলো ।) তখন হিন্দ ইব্ন আম্র আল জামালী এগিয়ে গেলে ইব্‌ন ইয়াছরিবী তাকেও হত্যা করল। এরপরে যায়দ ইব্‌ন সুহানকেও হত্যা করল এবং সা“সা“আ ইব্‌ন সুহানকে মুমূর্য অবস্থায় তুলে নেওয়া হলো । তখন আম্মার (রা) আমর ইবৃন ইয়াছরিবীকে দন্দৃযুদ্ধের চ্যালেঞ্জ করলে সে চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে এল । দুই যোদ্ধা উভয় পক্ষের সারির মধ্যবর্তী স্থানে চক্কর দিতে লাগল । “আম্মার (রা) তখন নব্বই বছরের বৃদ্ধ। তার গায়ে ছিল একটি পশমী কম্বল যার মাঝখান তিনি খেজুর পল্লপবের তৈরি রশি দিয়ে বেধে রেখেছিলেন ! লোকেরা বলতে লাগল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । “আম্মার (রা) এখনই তার সংগীদের সাথে মিলিত হবেন। ইব্‌ন ইয়াছরিবী তার উপর তরবারির আঘাত হানলে আম্মার (রা) তার চর্ম ঢাল দিয়ে তা প্রতিহত করলেন। তরবারি ঢাল কেটে দিয়ে তাতে আটকে পড়ল। “আম্মার রো) পাল্টা আঘাতে ইব্‌ন ইয়াছরিবীর দু'পা কেটে ফেলেন এবং তাকে বন্দী করে “আলী (রা)-এর সামনে উপস্থিত করলেন। সে বলল, হে আমীরুল মুমিনীন! আমাকে বাচিয়ে রাখুন (আমার জীবন ভিক্ষা দিন)! আলী (রা) বললেন, তিনজনকে হত্যা করার পরেও!১ তখন তার ব্যাপারে আদেশ দেওয়া হলে তাকে হত্যা করা হলো । “আমৃর-এর পরে উটের লাগাম ছিল বনু “আদী-র এক ব্যক্তির হাতে । যাকে 'আমর তার স্থলাভিষিক্ত করেছিল । রাবী'আ তাকে দন্দৃযুদ্ধের আহ্বান জানালে সে বেরিয়ে এল এবং দুইজন আক্রমণ-পাল্টা আক্রমণ করে একে অপরকে হত্যা করল। এরপর লাগাম তুলে নিল হারিছ আব্যাববী। সে ছিল অত্যন্ত দুর্দান্ত, সে বলতে লাগল- ১. আমর ইব্‌ন ইয়াছরিবী আলী (রা)-এর পক্ষের তিনজনকে হত্যা করেছিল - (১) আলবা ইব্নুল জায়ছাম, (২) হিন্দ ইব্ন আযৃর আল-জামালী এবং (৩) যায়দ ইবৃন সুহান। (তাবারী, ৫খ. ২১০ পু) ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৪৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।