0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৪৩৫ জুরমূয নামক এক ব্যক্তি তার অনুগমন করে এবং তার ঘুম্ত অবস্থায় তাকে অতর্কিতে হত্যা করে। (পরবর্তী তফসীলী বিবরণ দ্রষ্টব্য ।) আর তালহা (রা)-এর অবস্থা সম্পর্কে তথ্য এই যে, যুদ্ধ ক্ষেত্রেই একটি অজ্ঞাত তীর তাকে আঘাত করল- কথিত মতে মারওয়ান ইব্নুল হাকাম সেটি মেরেছিল। মহান আল্লাহ সমধিক অবহিত । তীরের আঘাতে তার পা তান ঘোড়ার 'দেহের সঙ্গে বিধে গেলে ঘোড়াটি তাকে নিয়ে ছুটতে লাগল । তিনি চিত্কার করে বলতে লাগলেন, আল্লাহ্র বান্দারা আমার কাছে এসো, আল্লাহ্র বান্দারা আমার কাছে এসো। তখন তার এক গোলাম দৌড়ে এসে ঘোড়াটি থামিয়ে দিল। তিনি গোলামকে বললেন, আহাম্মক! আমাকে বাড়িঘরে নিয়ে চল। তার মোজা রক্তে ভরে গেলে তিনি গোলামকে বললেন, আমাকে তোমার-সঙ্গে তুলে নাও। কেননা, প্রচণ্ড রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন। তিনি গোলামের বাহনে তার পেছনে আরোহণ করলেন, গোলাম তাকে বসরার একটি .বাড়িতে পৌঁছে দিল টাচ হারা না নার সা রী, ' (রাযিয়াল্লাহু আনহু)। 'আরেশা (রো) তীর হাওদায় বসে এগিয়ে চললেন এবং বসরা কাষী কা'ব ইব্ন সিওয়ারের হাতে একখানি কুরআন শরীফ তুলে তাকে বললেন, লোকদের এর দিকে আহ্বান কর । এটি ছিল সে সময় যখন যুবায়র (রা) ফিরে গেলেন এবং তালহা (রো) শহীদ হলেন এবং যুদ্ধের তীব্রতা প্রচণ্ড রূপ ধারণ করল । কা'ব ইবৃন সিওয়ার (রা) কুরআন শরীফ নিয়ে এগিয়ে গিয়ে তার দিকে আহ্বান করতে শুরু করলে কৃফা থেকে আগত বাহিনীর অগ্রবর্তী দলটি তার দিকে ছুটে এলো। আবদুল্লাহ্ ইবৃন সাবা- ইবৃনুস সাওদা- তার অনুসারীরা ছিল বাহিনীর 'অগ্রভাগে । দিধাগ্রস্ত হচ্ছিল.না। তারা কাষী কা'ব ইব্ন সিওয়ারকে কুরআন শরীফ উত্তোলিত করে রাখা অবস্থায় দেখতে পেয়ে সকলে একযোগে তীর ছুঁড়ে তাকে ছিদ্র করে দিল এবং হত্যা করে ফেলল । তীরবৃষ্টি উদ্মুল মু'মিনীন “আয়েশা (রা)-এর হাওদায়ও আঘাত হানছিল। তখন তিনি বলে উঠলেন, আল্লাহ! আল্লাহ্! (আল্লাহকে ভয় কর! আল্লাহ্কে ভয় কর।) হে বৎসগণ! হিসাবের দিনের কথা স্মরণ কর। তখন তিনি হাত তুলে উসমান হস্তা দলটির বিরুদ্ধে বদদু'আ করলে জনতা তার সঙ্গে চিৎকার করে দু'আ করল। এ চিৎকারের আওয়ায “আলী (রা)-এর কাছে পৌঁছালো তিনি বললেন, এটি কিসের আওয়ায? লোকেরা বলল, উম্মুল মু'মিনীন (রা) উসমান হত্যাকারী ও তাদের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে বদ দু'আ করছেন। তখন “আলী (রা) বললেন, হে আল্লাহ্! উসমানের হত্যাকারীদের অভিশপ্ত করুন! অগ্রগামী দলটি আয়েশা (রা)-এর হাওদা লক্ষ্য করে তীর বর্ষণে কোন প্রকার বিরতি দিচ্ছিল না। এমনকি হাওদাটি (ত (তার গায়ে লেগে থাকা অসংখ্য তীরের কারণে) .দেখতে “কুনফুয” (সেজারু)-এর ন্যায় (অথবা বালিয়াড়ির ন্যায়) হয়ে গেল । “আয়েশা (রো) তার প্রতিপক্ষকে প্রতিরোধ করার জন্য উদ্বুদ্ধ করে চলছিলেন। তখন তার রক্ষীদল প্রতিপক্ষের উপর এমন আঘাত হানল যে, তাদের তাড়িয়ে সে স্থানে পৌঁছে দিল যেখানে 'আলী (রা) অবস্থান করছিলেন। তিনি পুত্র মুহাম্মাদ ইবৃনুল হানাফিয়াকে বললেন, হতভাগা! বাণ নিয়ে এগিয়ে চল । মুহান্মাদ তাতে সমর্থ না হলে আলী ১. ইবৃনুল আছামের ফুতুহের বর্ণনা আশতার তীকে হত্যা করছিল. ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।