0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩ প্রস্তুত ছিল। এটি আমরা পূর্বে উল্লেখ করেছি। ওই চিঠিতে হযরত উমর (রা) আবূ উবায়দা (রা)-কে সর্বাধিনায়ক নিয়োগ ও খালিদ (রা)-কে অধিনায়কত্ের দায়িত্ব থেকে বরখাস্তের আদেশ দেন। সালামা উল্লেখ করেছেন, মুহাম্মদ ইব্ন ইসহাক বলেছেন যে, হযরত খালিদ (রা) সম্বন্ধে কিছু আপত্তিকর তথ্য হযরত উমর (রা)-এর গোচরীভূত হওয়ায় তিনি তাকে বরখাস্ত করেন। মালিক ইবৃন নুওয়াইরা-এর ঘটনা এবং যুদ্ধে হযরত খালিদের প্রতি গণ-আস্থা ইত্যাদি বিষয়ও তাঁর বরখাস্তে ভূমিকা পালন করে । হযরত উমর (রা) শাসনভার গ্রহণের পর সর্বপ্রথম যে কাজটি করেন তাহলো খালিদ (রা)-কে অপসারণ করা । তিনি মন্তব্য করেছেন যে, আমার অন্য কোন কাজ এর সমতুল্য হবে না। উমর (রা) আবু উবায়দা (রা)-কে লিখলেন যে, খালিদ যদি সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে মিথ্যাবাদী বলে স্বীকার করে তবে সে যেমনটি আছে সেনাপতিরূপে তেমনটি থাকবে । আর যদি নিজেকে মিথ্যাবাদীরূপে স্বীকৃতি না দেয় তাহলে সে বরখাস্ত ও অপসারিত হবে । তখন আপনি তার পাগড়ি খুলে নিবেন এবং তার মালামাল দু'ভাগ করে এক ভাগ সরকারী তহবিলে নিয়ে নিবেন। আবু উনায়দা (রা) খলীফার নির্দেশের কথা খালিদ (রা)-কে জানালেন । খালিদ (রা) বললেন, তবে একটু সময় দিন আমি আমার বোনের সাথে পরামর্শ করে দেখি । তিনি আপন বোন ফাতিমার নিকট গেলেন। ফাতিমা তখন হারিছ ইব্ন হিশামের স্ত্রী, তিনি তাঁর সাথে পরামর্শ করলেন । তার মতামত চাইলেন। তিনি বললেন, খলীফা উমর তো মুলত তোমাকে পছন্দ করেন না। আজ তুমি নিজেকে মিথ্যাবাদীরূপে স্বীকৃতি দিলে অবিলম্বে তিনি তোমাকে বরখাস্ত করবেনই । হযরত খালিদ (রো) বললেন, হ্যা, তা বটে, আল্লাহ্র কসম! তুমি ঠিকই বলেছ। সঙ্গত কারণে হযরত খালিদ অপসারিত হলেন। নবনিযুক্ত সেনাপতি আবু উবায়দা (রা) খলীফার নির্দেশ মুতাবিক খালিদ (রা)-এর মালামাল দু'ভাগ করে এক ভাগ সরকারী তহবিলে নিয়ে গেলেন । এমনকি তার দুটো জুতোর মধ্যে একটি জুতা নিয়ে যান আর একটি খালিদ (রা)-এর জন্যে রেখে যান খালিদ রো) বলছিলেন, 'খলীফার প্রতি আনুগত্য প্রদর্শন করছি তার নির্দেশ মেনে নিচ্ছি।' ইব্ন জারীর (র) বর্ণনা করেছেন সালিহ ইব্ন কায়সান থেকে যে, তিনি বলেছেন, হযরত উমর (রা) খিলাফতের দায়িতৃ গ্রহণের পর আবূ উবায়দা (রা)-কে যে চিঠি লিখেন তাতে হযরত খালিদের অপসারণ এবং আবু উবায়দা (রা)-এর নিয়োগের বিষয়টি ছিল। ওই পত্রে খলীফা লিখেছেন, "আমি আপনাকে আল্লাহ্র তাকওয়া অর্জনের আহ্বান জানাচ্ছি । আল্লাহ্ চিরদিন থাকবেন আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। যিনি আমাদেরকে গোমরাহি থেকে হিদায়াতে এনেছেন, অন্ধকার থেকে আলোতে এনেছেন । আমি আপনাকে সে সকল সৈন্যের সেনাপতি পদে নিয়োগ করলাম খালিদ যাদের সেনাপতি ছিলেন। যথাযথভাবে আপনি ওদের দেখাশোনা করুন । নিজ কর্তব্য পালন করুন। নিছক গনীমতের আশায় মুসলিম সৈন্যদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। কোন স্থান সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর না নিয়ে এবং সেখানকার পরিবেশ সঙ্বন্ধে অবগত না হয়ে সেনাবাহনীকে ওই স্থানে নিয়ে শিবির স্থাপন করবেন না। অধিক সংখ্যক সদস্য ব্যতীত কোন অভিযানে লোক পাঠাবেন না । মুসলমানদেরকে অযথা মৃত্যুর মুখে ঠেলে দেয়া থেকে আপনি নিজেকে রক্ষা করবেন । মহান আল্লাহ্ আপনার দ্বারা আমাদের পরীক্ষা ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।