Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া -8০1555105 158৮৮ যে জাতি কোন নারীকে তাদের শাসনকর্তৃত্ে অধিষ্ঠিত করেছে তারা কখনও সফল হবে না।১ (এ হাদীসের মূল বিষয়বস্তু রয়েছে সহীহ বুখারীতে 1) মোটকথা, আহমদ (রা) যখন “আলী (রা)-এর সঙ্গে মিলিত হলেন তখন তার সঙ্গে ছিল ছয় হাজার ধনুক । তিনি আলী (রা)-কে বললেন, আপনি চাইলে আমি আপনার সঙ্গে থেকে যুদ্ধ করব এবং আপনি চাইলে আপনার প্রতিকূলের দশ হাজার তরবারি ঠেকিয়ে রাখব।২ আলী (রা) বললেন, আমার প্রতিকূলের দশ হাজার তরবারি ঠেকিয়ে রাখুন । এরপর আলী (রা) তালহা ও যুবায়র (রা)-এর কাছে পত্র পাঠালেন যে, তোমরা কাকা: ইব্‌ন “আমরকে যে কথার উপরে ফেরত পাঠিয়েছিলে তাতে অবিচল থাকলে হাত গুটিয়ে রাখ, অবহিত করলেন যে, মানুষের মধ্যে আপোসরফার যে কথার উপরে .কা'কা ইব্ন আমরকে ফেরত পাঠিয়েছিলাম আমরা তাতে. অবিচল রয়েছি। এতে সকল মানুষ শান্ত ও নিশ্চিন্ত হলো এবং উভয় বাহিনীর লোকেরা তাদের সংগী-সাথী ও বন্ধু-বান্ধবের সঙ্গে মিলিত হলো। সন্ধ্যায় আলী (রা) আবদুল্লাহ্‌ ইবৃন “আব্বাস (রা)-কে অপর পক্ষের কাছে পাঠালেন এবং তারা মুহাম্মদ ইব্‌ন তুলায়বা সাজ্জাদকে আলী রো)-এর কাছে পাঠাল। ফলে জনতা একটি সুখময় রাত অতিবাহিত করল এবং উসমান হত্যাকারীরা একটি নিকৃষ্ট রাত অতিবাহিত করল । তারা রাতভর সলা-পরামর্শ করে কাটাল এবং শেষ রাতের আধারের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হলো । সিদ্ধান্তমতে ফজরের সময় শুরু হওয়ার আগেই তাদের প্রায় দুই হাজার লোক উঠে পড়ল এবং প্রত্যেক উপদল তাদের আপনজনদের কাছে পৌঁছে তরবারি দ্বারা আক্রমণ চালাল । এতে প্রত্যেক উপদল আত্মরক্ষার জন্য নিজেদের বড় দলের কাছে ছুটে গেল । ঘুম ভ্তাঙ্গা লোকেরা নিজ নিজ অস্ত্র হাতে তুলে নিল। তারা বলতে লাগল, কৃফাবাসীরা রাতের আধারে আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা ধারণা করল যে, 'আলী (রা)-এর সঙ্গে আগতদের কোন একটি দল এ কাজ করেছে। আলী (রা)-এর কাছে সংবাদ ৫পাঁছলে তিনি বললেন, লোকদের কি হয়েছে» লোকেরা বলল, বসরাবাসীরা আমাদের উপর আক্রমণ চালিয়েছে। এতে প্রত্যেক পক্ষ তার অস্ত্রের কাছে ছুটে গেল এবং বর্ম পরিধান করে অশ্বারোহী হলো । তাদের কেউই বাস্তবে কি ঘটেছে তা অনুধাবন করতে পারল না। মহান আল্লাহ্‌র সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়িত হয়ে গেল এবং যুদ্ধের প্রচণ্ততা চরম রূপ ধারণ করল অশ্বারোহীরা দ্বন্দযুদ্ধে লিপ্ত হলো । বীর বাহাদুররা চক্কর দিয়ে দিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করল । যুদ্ধ তার নখর বসিয়ে দিল। এক সময় উভয়ে মুখোমুখি অবস্থানে দাড়াল । তখন আলী (রা)-এর পক্ষে সমবেতদের সংখ্যা ছিল বিশ হাজার এবং আয়েশা (রো) ও তার সহযোগীদের পক্ষে ছিল ১. বায়হাকী, দালাইল, ৪ খ., ৩৯০ পৃ- ২. ইব্নুল আ'ছামের ফুত্হ গ্রন্থের বর্ণনায়-আমার সম্প্রদায়ের দুইশত জন লোক নিয়ে আপনার সঙ্গে থাকব অথবা আপনার অনুকূলে চার হাজার তরবারি ঠেকিয়ে দিব। (ফুতৃহ ২য়, ২৯৭ পৃ) ড/ড/৬/.91100109.00])

— পৃষ্ঠা ৪২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।