0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৯ এ সময় কোন ব্যক্তি তালহা ও যুবায়র রো)-কে উসমান হত্যাকারীদের ব্যাপারে সুবর্ণ সুযোগ গ্রহণের পরামর্শ দিলে তারা বললেন, আলী (রো) পরিস্থিতি শান্ত করার পরামর্শ দিয়েছেন । আমরা এ ব্যাপারে আপোসরফার জন্য তার কাছে দূত পাঠিয়েছি। আলী (রা) জনতার সামনে ভাষণ দিতে দীড়ালে আওয়ার ইব্ন নিয়ার (বুনান) আল মানকিরী দীড়িয়ে আলী (রা)-কে তার বসরা আগমনের কারণ সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, আপোসরফা এবং উত্তেজনা প্রশমিত করা, যাতে মানুষ কল্যাণে সমবেত হয় এবং এ উম্মতের বিভক্তি জোড়া লেগে যায়। প্রশ্নকারী বলল, যদি তারা আমাদের প্রতি সাড়া না দেয়? আলী (রা) বললেন, যতক্ষণ তারা আমাদের এড়িয়ে থাকবে আমরাও তাদের এড়িয়ে থাকব । সে বলল, যদি তারা আমাদের ছেড়ে না দেয়? আলী (রা) বললেন, আমরা শুধু আত্মরক্ষামূলক প্রতিরোধ করব। প্রশ্নকারী বলল, এ বিষয়ে আমরা যেরূপ: চিন্তা-অবস্থানে আছি তারাও কি তেমন অবস্থানে আছে? আলী (রা) বললেন, হ্যা। তখন আবু সাল্লাম (সালামা) দালানী তার সামনে দাড়িয়ে বললেন, এ লোকেরা যে এ রক্তের দাবি উত্থাপন করেছে তাতে কি তাদের কাছে কোন দলীল-প্রমাণ আছে। যদি তাতে তারা মহান আল্লাহ্কে উদ্দেশ্য করে থাকে? তিনি বললেন, হ্যা। সে বলল, আপনি যে বিষয়টি বিলম্বিত করছেন এতে কি আপনার কাছে প্রমাণ আছে ? তিনি বললেন, হ্যা । আবু সাল্লাম বললেন, আগামী দিনে আমরা যদি বিপদের মুখে পড়ে যাই, তবে আমাদের অবস্থা ও তাদের অবস্থা কী হবে? আলী (রা) বললেন, আমি আশা করি, আমাদের বা তাদের কেউ মহান আলী (রা) তার ভাষণে আরও বললেন, হে মানবমগ্ডলী! তোমরা এই সম্প্রদায়ের ব্যাপারে তোমাদের হাত ও জিহ্বাগুলো বিরত রাখবে । সাবধান! আগামীকাল আমার পূর্বে কেউ অগ্রবর্তী হবে না। কেননা, আগামীকালের পরাভূত ব্যক্তি আজিকার পরাভূত | এ সময় আহনাফ ইবৃন কায়স (রো) একটি বাহিনীসহ আগমন করে আলী (রা)-এর সঙ্গে মিলিত হলেন । আহনাফ হুরকুস ইব্ন যুহায়রকে তালহা ও যুবায়র (রা)-এর হাত হতে রক্ষা করেছিলেন ।তিনি ইতিপূর্বে পবিত্র মদীনায় হযরত আলী (রা)-এর হাতে বায়“মাত করেছিলেন । এর ঘটনা ছিল এক্প যে, উসমান রো) অবরুদ্ধ হওয়ার সময় তিনি পবিত্র মদীনায় এসেছিলেন এবং 'আয়েশা (রা), তালহা (রা) ও যুবায়র (রা)-কে জিজ্ঞেস করেছিলেন, উসমান রো) শহীদ হলে আমি কার হাতে বায়'আত করব? তারা বলেছিলেন, “আলী (রো)-এর হাতে বায়'আত করবেন.। কাজেই, উসমান (রা) শহীদ হলে তিনি আলী (রা)-এর হাতে বায়'আত করলেন। তিনি বলেছেন, তাকে নিয়ে আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে গেলাম ! তখনও আমার কাছে আরও ভয়ংকর সংবাদ পৌঁছল । এমনকি লোকেরা বলাবলি করল ষে, “আয়েশা (রা)ও উসমান হত্যার প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন । তখন আমি কার অনুসরণ করব এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম । তখন আবূ বকর (রা) হতে আমার শোনা একটি হাদীসের সূত্রে মহান আল্লাহ্ আমাকে রুখে দিলেন। আবূ বকর (রা) বলেছেন, রাসূলুল্লাহ্ শ্ু্ঃ -এর কাছে পারস্যবাসী তাদের সম্রাট কন্যাকে (কিসরার কন্যাকে) সিংহাসনে বসাবার সংবাদ পৌঁছলে তিনি বলেছিলেন- | ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।