Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আলী (রা) এ কথা বললে নেতৃস্থানীয়দের একটি দল সমবেত হলো । এদের মধ্যে ছিল আশতার নাখু*ঈ, শুরায়হ ইব্ন আওদা, ইব্নুস সাওদা নামৈ সুপরিচিত আবদুল্লাহ্‌ ইব্ন সাবা, সালিম ইব্‌ন ছা'লাবা গাল্লাব (আলবা') ইবৃনুল হায়ছাম এবং এদের আড়াই হাজার অনুসারী । আলহামদু লিল্লাহ__ সমস্ত প্রশংসা আল্লাহ্র, এদের মধ্যে একজন সাহাবীও ছিল না। তারা বলল, এ কেমন সিদ্ধান্ত! আল্লাহ্‌র কসম! যারা উসমান হত্যাকারীদের খুঁজে বেড়াচ্ছে তাদের চেয়ে আলী (রা) আল্লাহ্‌র কিতাবে অধিক জ্ঞানবান এবং তার অধিক সন্নিকট আমলকারী | তিনি যা বললেন তা তোমরা শুনেছ। অর্থাৎ আগামীকালই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হবে, আর সমগ্র জনতার লক্ষ্য শুধু তোমরাই । তাদের এ বিশাল সংখ্যার বিপরীতে তোমাদের এ নগণ্য সংখ্যা দিয়ে তোমাদের অবস্থা কি হবে? এখন আশতার বলল, আমাদের সম্বন্ধে তালহা ও যুবায়রের মতামত আমরা জানি । কিন্তু আলী (রা)-এর মতামত সম্পর্কে আমরা আজ পর্যন্ত অবহিত হইনি । তিনি ওদের সঙ্গে সন্ধির সিদ্ধান্ত করে থাকলে আমাদের রক্তের উপর সন্ধি করছেন। বাস্তব ব্যাপার তেমনই হলে আমরা আলী (রা)-কেও উসমান (রা)-এর পথে চালিয়ে দিব। ফলে জনতা আমাদের ব্যাপারে নিরবতা অবলম্বনে সম্মত হবে। একথা শুনে ইব্নুস সাওদা বলল, তুমি যা বলেছ তা সম্পূর্ণ বাজেকথা । আমরা তাকে হত্যা করলে (হত্যা করলামই, তখন) আমাদেরও হত্যা করা হবে। কেননা, হে উসমান হত্যার কুশলীরা! আমরা আছি আড়াই হাজারের সংখ্যায় আর তালহা, যুবায়র ও তাদের সহগামীরা পাচ হাজার । তাদের বিপক্ষে দীড়াবার শক্তি তোমাদের নেই । আর তাদের মূল লক্ষ্য তোমরাই । তখন গাল্লাব১ ইবৃনুল হায়ছাম বলল, এদের ছেড়ে দাও এবং চলো আমরা গিয়ে অঞ্চলে আশ্রয় নেই এবং আত্মরক্ষা করি । ইব্নুস সাওদা বলল, তুমি খুবই বাজেকথা বললে! তেমন হলে তো আল্লাহ্‌র কসম! মানুষ তোমাদের বুটি বুটি করে ছিনতাই করে) ফেলবে । পরে ইবৃনুস সাওদা বলল-_: আল্লাহ্‌ তাকে লাঞ্কিত করুন! হে সম্প্রদায়! তোমাদের দলটি রয়েছে সমবেত জনতার মধ্যে মিশ্রিত রূপে । কাজেই যখন জনতা সম্মিলিত হবে তখন তোমরা তাদের মধ্যে যুদ্ধের থাবা বিস্তার করে দিবে এবং তাদের সমবেত দলবদ্ধ হওয়ার সুযোগ দিবে না। এতে লাভ হবে এই যে, তোমরা যাদের সঙ্গে থাকবে তারাও আত্মরক্ষায় বাধ্য হবে এবং মহান আল্লাহ্‌ তালহা ও যুবায়র এবং তাদের সহযোগীদের তাদের কাঙ্ক্ষিত বিষয় হতে অন্য কাজে ব্যস্ত রাখবেন। তারা তাদের অপছন্দনীয় বিষয়টিই দেখতে পাবে । সমবেতরা এ মতকে যথার্থ সাব্যস্ত করে বিক্ষিপ্ত হয়ে গেল। 0. সকালে আলী (রা) সফর শুরু করলেন এবং আবদুল কায়স গোত্রের অবস্থান অতিক্রম করে এগিয়ে চললেন। সহ্যাত্রীদেরসহ তিনি যাবিয়ায় ক্ষণিক অবস্থানের পর পুনরায় সেখান হতে বসরার উদ্দেশ্যে সফর শুরু করলেন। তালহা ও যুবায়র (রা) তাদের সংগীদের নিয়ে আলী (রা)-এর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এগিয়ে এলেন। উভয় পক্ষ উবায়দুল্লাহ ইব্‌ন যিয়াদের ভবনের সন্নিকটে সমবেত হলো এবং প্রত্যেক দল এক এক প্রান্তে অবস্থান নিল। আলী (রা) তার বাহিনীর অগ্রভাগে চলে এসেছিলেন এবং তারা ক্রমাঘয়ে তার সঙ্গে মিলিত হচ্ছিল। তিন দিন তাদের মধ্যে দূতদের আনগোনা চলল । এ ছিল ছত্রিশ হিজরী সনের জুমাদাল উরা মাস। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।