Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৭ অনাকাঙ্জিত ঘটনার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রাবী'আ ও মুযার গোত্রের এক বিশাল বাহিনী সমবেত হয়ে রয়েছে।” এ পর্যায়ে উম্মুল মু'মিনীন আয়েশা রো) বললেন, তোমার মতামত কি? কা'কা' (রা) বললেন, আমি বলতে চাই, যা কিছু ঘটেছে তার প্রথম ওষুধ হলো পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণ 'করা। পরিস্থিতি শান্ত হলেই ওরা ধরা পড়বে । কাজেই আপনারা আমাদের বায়'আত মেনে নিলে তা হবে কল্যাণের প্রতীক, রহমানের সুসংবাদের বার্তা ও হত্যা প্রতিশোধ গ্রহণের সূত্র । আর যদি আপনারা হটকারীতাই করতে থাকেন এবং নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি করতে থাকেন তবে তা হবে অকল্যাণের প্রতীক ও (ইসলামী) রাজত্বের বিদায় ঘণ্টা । কাজেই শান্তি-শৃংখলাকে অগ্রাধিকার দিন, তা প্রাপ্তির সুযোগ গ্রহণ করুন এবং যেমন পূর্বেও ছিলেন, কল্যাণের চাবিকাঠি হোন । আমাদের বিপদের মুখে ঠেলে দিবেন না, তাতে আপনারাও তার সম্মুখীন হবেন এবং মহান আল্লাহ আমাদের ও আপনাদের ধরাশায়ী করবেন । আল্লাহ্র কসম! আমি আমার এ বক্তব্য পেশ করছি এবং আপনাদের এ দিকে আহ্বান করছি। তবে আমি শংকিত যে, বিষয়টি পূর্ণাঙ্গতা লাভ করবে না- যতক্ষণ না আল্লাহ্‌ তা'আলা এ উন্মত হতে তার চাহিদা মিটিয়ে নিবেন, যার সরঞ্জামে ঘাট্তি দেখা দেয়েছে এবং তার উপরে যা নেমে আসার ছিল তা নেমে এসেছে। কেননা এই যা ঘটে গিয়েছে তা সাংঘাতিক ব্যাপার | এটি একজন মানুষের একজনকে হত্যা করা নয়। একদলের একজনকে হত্যা করাও নয় এবং এক গোত্র এক গোত্রকে হত্যা কব্রাও নয়।” তাব্রা বললেন, তুমি সুন্দর বলেছ ও সঠিক বলেছ। এখন ফিরে যাও । আলী (রা)ও তোমার অনুরুপ মতামত নিয়ে আগমন করলে সব কিছু শুধরে যাবে । বর্ণনাকারী বলেন, তখন কাকা" (রা) “আলী রো)-এর কাছে ফিরে গিয়ে তাকে সব বিষয় অবহিত করলে বিষয়টি তার মনঃপৃত হলো এবং সমবেত জনতা আপোস-সদ্ধির দিকে অগ্রণী হলো । যারা অন্তরে) তা অপছন্দ করল তারা অপছন্দ করল এবং যারা পছন্দ করল তারা পছন্দ করল । আয়েশা রো)ও আলী (ব্রা)-এর কাছে এ মর্মে দুত্ত পাঠালেন যে, তিনি আপোস-সন্ধির জন্যই এসেছেন । এতে উভয় পৃক্ষ আনন্দিত হলো । আলী রা) লোকদের সাফ্নে দাড়িয়ে ভাষণ দিলেন। ভাষণে তিনি জাহিলী যুগ ও তার অকল্যাঁশের কথা ও অপকর্ষসমূহের কথা স্মরণ করিলে দিলেন এবং ইসলাম ও মুসলমানদের সৌইহার্দঃ-সম্প্রীতি ও দলবন্ধন্তাক্স সৌভাগ্যের কঞ্ো উল্লেখ করলেন । তিনি আরও বললেন, আল্লাহ্‌ তা'আলা তার নবীব্র ওফাতের পরে এ উম্মতকে খলীফা আবূ বকর সিদ্দীক (রা)-এর নেতৃত্ একত্রিত করে দিয়েছিলেন । ভীরু পরে উমর ইবনুল খাত্তাব (রা)-এর নেতৃত্বে তারপর উসমান (রা)-এর নেতৃতে। ভারপর এ দুর্ঘটনার সূত্রপাত হলো যা সমগ্র উম্মতকে ঘিরে ফেলেছে । একদল লোক দুনিয়ালোনী হয়ে মহান আল্লাহ্‌ ফাদের দুনিয়ার নিয়ামত দান করেছেন তাদের প্রতি মহান আল্লাহ্‌ যে মাহাত্য ও মর্যাদা দিয়ে অনুগ্রহ করেছেন তার প্রতি হিংসায় আক্রান্ত হলো। তারা ইসলামকে ও এ বিষয়গুলোকে পিছনে সরিয়ে নেওয়ার ইচ্ছা করল; মহান আল্লাহ্‌ অবশ্যই তার কর্ম সম্পন্ন করবেন। পরে তিনি বললেন, শোন! আমি আগামী দিন সফর শুরু করব, তোমরাও বেরিয়ে পড়বে । যারা উসমান হত্যায় কোন কিছু দিয়ে কোন প্রকার অংশগ্রহণ করেছে তারা আমার সঙ্গে যাবে না। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।