Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া মুসায়্যিব ইবৃন নাজরা, ইয়াধীদ ইব্‌ন কায়স, হুজর ইবৃন “আদী (রো) প্রমুখ বরেণ্য ব্যক্তি । সমগ্র আবদুল কায়স' গোত্র আলী (রা)-এর অবস্থান ক্ষেত্র ও বসরার মধ্যবর্তী স্থানে তার অপেক্ষায় ছিল৷ তাদের সংখ্যা ছিল হাজার হাজার । আলী (রা) কা'কা*-কে বসরায় তালহা ও যুবায়র (রা)-এর কাছে দৃূতরূপে পাঠালেন । তাদেরকে সম্প্রীতি ও এক্যবদ্ধতার প্রতি আহ্বান জানিয়ে এবং বিভেদ-বিভক্তি ও দলাদলিকে ভয়ংকর সাব্যস্ত করে। কাকা (রে) বসরায় পৌঁছেছে প্রথমে আয়েশা (রা)-এর কাছে গিয়ে তাকে বললেন, আম্মাজান! আপনি কেন এদেশে এলেন? তিনি বললেন, “প্রিয় বস! মানুষদের মধ্যে আপোস-মীমাংসার উদ্দেশ্যে । কাকা” রো) তালহা ও যুবায়র (রা)-কে ডেকে আনার আবেদন করলেন । তারা উপস্থিত হলে কাকা" রো) তাদের বললেন, “আমি উম্মুল মু'মিনীনকে এখানে আগমনের হেতু জিজ্ঞেস করেছিলাম । তিনি বলেছেন, মানুষদের মধ্যে আপোসরফা করার উদ্দেশ্যে । তারা দু'জন বললেন, আমরাও একই উদ্দেশ্যে ৷ | কাকা (রা) বললেন, তবে আপনারা আমাকে অবহিত করুন, এ আপোসের পন্থা কী হবে? কিসের ভিত্তিতে হবে? আল্লাহ্র কসম । তা আমাদের বোধগম্য হলে আমরাও আপোসে সাড়া দিব; তা আমাদের বোধগম্য না হলে আপোস করতে পারব না। তারা দু'জন বললেন, উসমান হত্যাকারীদের বিষয়টি । কেননা, এটি বর্জন করা হলে তা হবে কুরআন বর্জন করা । কাকা" বললেন, তার হত্যাকারীদের মধ্যে বসরার লোকদের আপনারা হত্যা করেছেন। কিনতু (একথা ঠিক নয় কি যে,) তাদের হত্যা করার পূর্বে আপনারা আজকের স্থিরতার চেয়ে অধিক স্থির পরিস্থিতির নিকটবর্তী ছিলেন। (অর্থাৎ তাদের হত্যা করার পর পরিস্থিতি আরও জটিল ও নাজুক হয়েছে, নয় কিঃ) আপনারা ছয় শত জনকে হত্যা করলে ছয় হাজার তাদের পক্ষে দাড়িয়ে আপনাদের বর্জন করেছে এবং আপনাদের মধ্য হতে বের হয়ে গিয়েছে! আপনারা হুরকুস ইব্‌ন মুহায়রকে পাকড়াও করার জন্য সন্ধান করলে ছ'হাজার লোক তাকে রক্ষা করার জন্য দীড়িয়েছে। এখন যদি আপনারা তাদের ছেড়ে দেন তবে অন্যদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন আপনারা সে অপরাধে দায়ী হলেন । আর যদি আপনারা তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং তারাও পাল্টা আঘাত হানে তবে তো আপনারা যে উদ্দেশ্যে সমবেত হয়েছেন এবং যা প্রতিরোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমি দেখতে পাচ্ছি তার চেয়ে যে বিষয়ের ভয়ে আপনারা ভীত-সন্ত্রস্ত তা অনেক সঙ্গীন রূপ ধারণ করবে । অর্থাৎ আপনাদের দৃষ্টিতে আপনাদের কাঙ্ক্ষিত বিষয় তথা উসমান হত্যাকারীদের হত্যা করা একটি কল্যাণকর্ম। কিন্তু তাতে এমন অকল্যাণ ও বিশৃংখলা জন্ম নিবে যা উক্ত কল্যাণের চেয়ে অধিক ভয়ংকর । আর আপনারা যদি হুরকুস ইব্‌ন যুহায়র হতে উসমান হত্যার প্রতিশোধ গ্রহণে এ কারণে অক্ষম হয়ে থাকেন যে, তার হত্যাকারীদের হাত হতে তাকে সুরক্ষার জন্য ছয় হাজার লোক প্রস্তুত রয়েছে তবে তো চলমান পরিস্থিতিতে বর্জন করার ক্ষেত্রে আলী (রা)-এর অপারগতা অধিক গ্রহণযোগ্য । তিনি তো উসমান হত্তাদের উপর কর্তৃতৃ বিস্তারে নিশ্চিন্ত হওয়া পর্যন্ত তাদের হত্যা করার পরিকল্পনা মুলতবি করেছেন মাত্র । কারণ, জনতার মনোভাব ও বক্তব্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হয়ে রয়েছে। কাকা” (রা) তাদের একথাও অবহিত করলেন যে, সংঘটিত এ ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।