0011191115 ৪২৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া মানুষকে তো কোন বিষয়ে ভয় করা যায় না। আবূ মৃসা (রা) বললেন, তোমার জন্য আমার পিতা-মাতা উৎসর্গিত! তুমি সত্যিই বলেছ। কিন্তু পরামর্শ প্রার্থিত ব্যক্তি আমানতদার ও বিশ্বস্ততা রক্ষায় দায়বদ্ধ । নবী করীম প্রহ্ই-কে আমি বলতে শুনেছি। ৮০) ০2১ পল, “অচিরেই এমন ফিতনা দেখা দিবে যাতে উপবিষ্ট দীড়ানো ব্যক্তির চেয়ে উত্তম এবং আমাদের রক্ত (জীবন) ও সম্পদ আমাদের জন্য হারাম করে দিয়েছিলেন । এ কথায় আম্মার (রা) রাগাবিত হয়ে আকু মুসা (রা)-কে বকাবকি করলেন । তিনি সমবেত জনতাকে লক্ষ্য করে বললেন, “হে মানবমগুলী! রাসূলুল্লাহ্প্রু্ঃ বিষয়টি একাকী তাকেই বলেছেন যে, সে ফিতনায় তোমার জন্য বসে থাকা তোমার দীড়িয়ে থাকার চেয়ে উত্তম হবে । এতে বনু তামীমের এক ব্যক্তি আবূ মূসা (রা)-এর পক্ষে রাগািত হয়ে “আম্মার (রা)-কে কটু কথা বলল এবং অন্য কিছু লোক উত্তেজিত হয়ে উঠল। আবু মুসা (রা) লোকদের শান্ত রাখার চেষ্টা করছিলেন। তখন প্রচণ্ড গোলমাল ও হৈ চৈ শুরু হয়ে গেলে আবু মুসা (রা) বললেন, হে মানবমণ্ডলী! তোমরা আমার কথা শোন এবং আরবের শ্রেষ্ঠ উম্মতসমূহের মধ্যে শ্রেষ্ঠ সম্প্রদায় হয়ে থাক, যাদের কাছে মজলুমরা আশ্রয় নিবে এবং ভীত-সন্ত্স্তরা নিরাপত্তা অনুভব করবে । “ফিতনা ও অরাজকতার আগমন মুহুর্তে তা অস্পষ্ট থাকে এবং বিদায় হওয়ার পরে তা স্পষ্ট হয়ে যায়।” তারপর তিনি লোকদের হাত গুটিয়ে রাখার ও নিজ নিজ ঘরে চুপচাপ অবস্থান করার আদেশ দিলেন। এ সময় যায়দ ইব্ন সুহান দাড়িয়ে বললেন, হে মানবমণ্লী! তোমরা আমীরুল মু'মিনীন ও মুসলমানদের নেতা (আলী রা)-এর কাছে চলে যাও । সকলেই তার কাছে চলে এসো! কাকা ইবৃন “আমর (রা) দাড়িয়ে বললেন, আমীর (আবূ মুসা) যা বলেছেন তা-ই যথার্থ । কিন্তু জনতার জন্য একজন আমীর ও পরিচালক অপরিহার্য, যিনি জালিমকে প্রতিহত করবেন, মজলুমকে সহায়তা দিবেন এবং যাকে দিয়ে জনসংহতি ও শৃংখলা রক্ষিত হবে । আমীরুল মু'মিনীন “আলী (রা) এই কর্তব্য পালনের দায়িত্ গ্রহণ করেছেন৷ তিনি ন্যায়সঙ্গত আহ্বান জানিয়েছেন। তার লক্ষ্য শুধু পরিস্থিতি সংশোধন ও স্বাভাবিকীকরণ । কাজেই তোমরা তার কাছে চলে যাও । আবদু খাযা দাড়িয়ে বললেন, আজ মানুষ চার দলে বিভক্ত । ১. আলী (রা) তার সহগামীদের নিয়ে কৃফার বহিরাঞ্চলে, ২. তালহা ও যুবায়র (রা) বসরায়; ৩. মু'আবিয়া (রা) শামে এবং ৪. হিজাষে অবস্থানকারী দলটি যুদ্ধ করছে না, তবে তারা হিসাবযোগ্য নয় । তখন আবু মুসা (রা) বললেন, ওরাই সর্বোত্তম দল এবং বর্তমান পরিস্থিতি একটি ফিতনা । (কাজেই নিরবতা ও নিরপেক্ষতা বাঞ্থনীয়।) এর পরে লোকেরা পক্ষে বিপক্ষে যার যেমন অভিরুচি কথা বলতে লাগল । এ সময় “আম্মার রো) ও হাসান ইব্ন আলী (রা) মিম্বরে উঠে দীড়ালেন এবং জনতাকে আমীরুল মু'মিনীনের সঙ্গে মিলিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাতে লাগলেন । ১. মুসলিম, ফিতান অধ্যায়, হাদীস, ১৩; বায়হাকী, দালাইল, ৬/৪০৮ আবূ বাকরা (রা) হতে । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।