Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 27515285252 55581716112287 করেছেন৷ নিসা- ৪ ৫ ৯৫) এরপর আলী (রা) স্টার লোকবল ও সাজ-সরঞ্জামসহ রাবাযা হতে সফর শুরু করলেন। তিনি একটি লাল বর্ণের উদ্্ীতে আরোহী ছিলেন এবং একটি ছাই (খয়েরী) বর্ণের ঘোড়া সঙ্গে নিয়ে চলছিলেন। তিনি “যায়দ'* পর্যস্ত পৌঁছলে বনু আসাদ ও তায় গোত্রের একটি দল এসে তার সহযাত্রী হওয়ার আবেদন করলো । তিনি বললেন, আমার সঙ্গে যারা আছে তারাই যথেষ্ট । এ সময় কৃফার অধিবাসী “আমির ইব্‌ন মাতার শায়বানী আগমন করলে আলী (রা) তাকে বললেন, ও দিককার খবরাখবর কি £ সে খবরাদি সম্পর্কে অবহিত করলে তিনি আবু মূসা (রা) সম্পর্কে জিজ্ঞেস করলেন । আমির বলল, আপনি আপোস করতে চাইলে আবূ মুসা তার সংগে আছেন, আর আপনি যুদ্ধ করতে চাইলে তিনি তাতে নেই । আলী (রো) বললেন, আল্লাহ্‌র কসম, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদের সঙ্গে আপোসরফা করাই আমার উদ্দেশ্য । তিনি সফর অব্যাহত রাখলেন। কৃফার সন্নিকটে পৌঁছে যখন তিনি সেখানে তার লোকদের উপরে ঘটে যাওয়া দুর্ঘটনাসমূহ তথা হত্যা, বসরা হতে “উসমান ইব্‌ন হুনায়ফ (রা)-এর বহিষ্কার এবং বিদ্রোহীদের বায়তুলমাল দখল করে নেওয়া প্রভৃতি বিষয়ে অবহিত হলেন তখন বলতে লাগলেন- ০851527151105555211 হে আল্লাহ্‌! আপনি তালহা ও যুবায়র রো)-কে যাতে আক্রান্ত করেছেন তা হতে আমাকে মুক্ত রাখুন! আলী যু-ফার পৌঁছলে বিধ্বস্ত উসমান ইব্‌ন হুনায়ফ (রা) তার সঙ্গে সাক্ষাত করলেন, তখন তাহার মুখমণ্ডলে একগাছি চুলও ছিল না। উসমান (রা) বললেন, আমীরুল মু'মিনীন ? আপনি যখন আমাকে বসরায় পাঠিয়েছিলেন তখন আমার মুখে দাড়ি ছিল; এখন আমি আপনার নিকট দাড়িবিহীন কিশোরের চেহারা নিয়ে উপস্থিত হয়েছি । আলী (রা) বললেন, তুমি কল্যাণ ও বিনিময় লাভ করেছ। এ সময় তালহা (রা) ও যুবায়র (রা) সম্পর্কে বললেন, “হে আল্লাহ্‌! তারা যে সংকটের গিরা লাগিয়েছে তা খুলে 'দিন, তারা তাদের মনে মনে যে সিদ্ধান্ত পোষণ করছে তা চূড়ান্ত করবেন না এবং তাদের কৃতকর্মের মন্দ- চলমান বিষয়ে তাদের দেখিয়ে দিন। আলী (রা) মুহাম্মদ ইব্ন আবু বকর (রো) ও মুহাম্মাদ ইব্‌ন জাফর (রা)-কে যে পত্র দিয়ে পাঠিয়েছিলেন তার জবাবের অপেক্ষায় যু-ফারে অবস্থান করতে লাগলেন । | | তারা দু'জন তার পত্র নিয়ে আবূ মূসা (রা)-এর কাছে পৌঁছেছিলেন এবং নির্দেশ অনুসারে জনতার সামনে বক্তব্য পেশ করেছিলেন । কিন্তু তাদের আহ্বানে কোন প্রকার সাড়া দেয়া হচ্ছিল না। সন্ধ্যা হলে কতক ধীমান (দরকারী?) ব্যক্তি আবূ মূসা রা)-এর কাছে গিয়ে তাকে আলী (রো)-এর প্রতি আনুগত্যের জন্য উদ্ুদ্ধ করলে তিনি বললেন, এটি তো গত দিনের ব্যাপার । এ কথায় দুই মুহাম্মাদ হইব্ন আবু বকর. ও ইব্‌ন জাফর) ক্রোধান্বিত হয়ে আবু মুসা (রা)-কে ১. 'কায়দ' পবিব্র মক্কা ও কৃফার মধ্যবর্তী অবস্থানে একটি উপশহর । (মু“জাম) ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।