0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২১ সম্মানিত, সমুন্নত ও ভাই-তাই করেছেন। যতদিন মহান আল্লাহ্র ইচ্ছা ছিল মানুষেরা সে ' অবস্থায় কাটিয়েছে। ইসলাম ছিল তাদের দীন-__ধর্ম, ন্যায় ও সত্য ছিল তাদের মধ্যে প্রতিষ্ঠিত এবং (আল্লাহ্র) কিতাব ছিল তাদের ইমাম ও পরিচালক । অবশেষে “ইনি' সেসব সন্ত্রাসীদের হাতে শহীদ হলেন, এ উম্মতের মধ্যে চরম বিশৃংখলা সৃষ্টির জন্য শয়তান যাদের উস্কে দিয়েছে। শুনে রাখ! এ উম্মতও অবশ্যই বনুধা বিভক্ত হবে, যেরূপে পূর্ববর্তী উম্মতগুলো বহুধা বিভক্ত হয়েছিল । কাজেই, যা অবশ্যই ঘটতে যাচ্ছে সে বিষয়ে আমরা মহান আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করছি। (আল্লাহ্ রক্ষা করুন!) তিনি পুনরায় বলতে শুরু করলেন, যা অবশ্যবন্তাবী তা ঘটবেই! শুনে রাখ! এ উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে; যাদের মধ্যে নিকৃষ্টতম হবে সে উপদলটি যারা আমাকে ভালবাসবে, কিন্তু আমার আদর্শ অনুসারে আমল করবে না। তোমরা তাদের দেখতে পেয়েছ। কাজেই . তোমরা তোমাদের দীনকে মজবুতরূপে ধরে রাখ এবং আমার আদর্শ অনুসারে কাজ করে যাও। কেননা তোমাদের নবীর আদর্শই। তোমরা তীর সুন্নাতের অনুসরণ করবে এবং যে সব বিষয় তোমাদের কাছে জটিল বিবেচিত হয় এড়িয়ে চলবে এবং সেগুলোকে মহান আল্লাহ্র কিতাবের মানদণ্ডে নিরীক্ষা করবে । যেগুলো কুরআনের স্বীকৃতি লাভ করবে, সেগুলো আকড়ে ধরবে এবং কুরআন যেগুলোকে অস্বীকার করবে তোমরা সেগুলোকে প্রত্যাখ্যান করবে । মহান আল্লাহ্কে রব ও বিধানদাতা প্রতিপালকরূপে, ইসলামকে দীনরূপে, মুহাম্মদ ২ -কে নবীরূপে এবং কুরআনকে বিচারক ও ইমামরূপে গ্রহণ করে তোমরা তুষ্ট থাকবে । . বর্ণনাকারী বলেন, পরে আলী (রো) রাবাযা হতে প্রস্থানের সিদ্ধান্ত গ্রহণ করলে ইব্নু আবু রিফাআ ইব্ন রাফি তার সামনে দীড়িয়ে বললেন, 'আমীরুল মুমিনীন ? আপনার ইরাদা কী ? আপনি আমাদের কোথায় নিয়ে যেতে চান £' তিনি বললেন, আমার ইরাদা ও উদ্দেশ্য সংশোধন ও আপোসরফা করা । যদি তারা তা গ্রহণ করে ও সাড়া দেয়। প্রশ্নকারী বললেন, যদি তারা তাতে সাড়া না দেয় ? আলী (রা) বললেন, তাদেরকে তাদের বিশ্বাস ভঙ্গ করা নিয়ে থাকতে দিব, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করব এবং সবর করব প্রশ্নকারী বললেন, যদি তারা তাতে তুষ্ট না হয় £ আলী (রা) বললেন, যতক্ষণ তারা আমাদের এড়িয়ে চলবে, আমরাও তাদের এড়িয়ে থাকব প্রশ্নকারী বললেন, যদি তারা আমাদের ছেড়ে না দেয় £ আলী (রা) বললেন, “আমরা তাদের হতে সযত্বে দূরে সরে থাকব প্রশ্নকারী েব্ন আবু রিফা“আ) বললেন, “তবে ঠিক আছে।' ূ এ সময় হাজ্জীজ ইব্ন গাযিয়্যা আনসারী (রা) তার সামনে দীড়িয়ে বললেন, আপনি যেমন বক্তব্য দ্বারা সন্তুষ্ট করবেন তেমনি কর্ম দ্বারা আমি আপনাকে সত্তুষ্ট করব। আল্লাহ্র কসম! আল্লাহ্ পাক যেহেতু আমাদেরকে “আনসার নামে অভিহিত করেছেন, টিনা নিরির : সাহায্য করবেন । বর্ণনাকারী বলেন, আলী (রা) রাবাযায় অবস্থানকালে সেখানে তায় গোত্রের একটি দল আগমন করল । তাকে অবহিত করা হলো যে, এরা তায় গোত্রের লোক। তাদের কতক আপনার সঙ্গে অভিবানে বের হওয়ার উদ্দেশ্যে এবং অন্যরা আপনাকে সালাম করার উদ্দেশ্যে আগমন করেছে। তিনি বললেন, আল্লাহ্ (তাদের) সকলকে কল্যাণের জাঘা দান করুন । (তবে) ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।