0011191115 ৪২০ আল-বিদায়া ওয়ান নিহায়া আলী (রা) বললেন, “তুমি সব সময় আমার জন্য মেয়েদের ন্যায় মায়াকান্না কেঁদে থাক! এমন কোন্ বিষয়টি আছে যাতে ভূমি আমাকে নিষেধ করেছ, আর আমি তোমার কথা শুনিনি £' হাসান (রা) বললেন, 'কেন, হযরত উসমান (রা)-এর শাহাদাতের পূর্বে আমি কি আপনাকে পবিত্র মদীনা থেকে অন্য কোথাও চলে ফেতে বলেছিলাম না, যাতে 'সেখানে আপনার উপস্থিতিকালে তার হত্যা সংঘটিত না হয় এবং এ প্রসঙ্গে কেউ কিছু বলার বা কোন মন্তব্যকারী কিছু মন্তব্য করার সুযোগ না পায় ? আমি আপনাকে বলেছিলাম না যে, উসমান (রা)-এর শাহাদতের পরে (ইসলামী রাষ্ট্রের) সকল নগরীর লোকেরা আপনার কাছে তাদের বায়'আত ও আনুগত্যের স্বীকারোক্তি না পাঠানো-পর্যস্ত আপনি (আপনার খলীফা হওয়ার অনুকূলে মদীনার জনগণের বায়“আত গ্রহণ করবেন না ? এই মহিলা হেযরত আয়েশা রা) এবং এ দুই ব্যক্তি [হযরত তালহা (রা) ও হযরত যুবায়র (রা)] আপনার বিরোধিতায় অবতীর্ণ হবার সময় তারা আপোসরফা না করা পর্যন্ত আমি আপনাকে ঘরে (নিরবে) অবস্থান করতে বলেছিলাম, এগুলির কোন ব্যাপারেই আপনি আমার কথা শুনেন নি।' | জবাবে আলী (রা) বললেন, শোন, উসমান (রা) হত্যার পূর্বে পবিত্র মদীনার বাইরে চলে যাওয়ার ব্যাপারে তোমার পরামর্শ, তার ব্যাপার তো এই যে, সে যেমন (বিদ্রোহীদের দ্বারা) বেষ্টিত হয়ে পড়েছিল আমরাও তদ্রুপ বেষ্টিত হয়ে পড়েছিলাম । সকল নগরবাসীর বায়'আতের পূর্বে আমার (পবিত্র মদীনায়) বায়'আত গ্রহণের কারণ ছিল এই যে, আমি এই বিষয়টি (ইসলামী রাষ্ট্রের সংহতি) নষ্ট হয়ে হাওয়া অপছন্দ করেছিলাম । আর এ লোকেরা তাদের পথে চলে যাওয়ার পরে আমার নিরবে বসে থাকার বিষয়টি- তুমি কি আমার কাছে এরূপ আচর্ণ আশা কর যে, আমি সে “গণ্ডার'-এর ন্যায় যে যাকে বেষ্টন করে দেয়ার পরে বলা হবে যে, সে-টি এখানে নেই; (অর্থাৎ ভীতু হয়ে আত্মগোপন করে থাকবে ।) পরে তার গোড়ালির হাড়ে আঘাত করা হলে তখন সে বেরিয়ে আসবে! এ সংকটে আমার যা করণীয় ও অপরিহার্য কর্তব্য। আমি তাতে উদথীব না হলে আর কে উদগ্রীব হবে? কাজেই, প্রিয় সন্তান, আমাকে আমার কর্তব্য পালন করতে দাও ।' যখন তার কাছে বসরাবাসীদের কর্মতৎপরতার সংবাদ পৌঁছল (যা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি) তখন. আলী (রো) মুহাম্মদ ইবৃন আবূ বকর (রো) ও মুহাম্মাদ ইব্ন জাফর (রা)-কে এক পত্রসহ কৃফাবাসীদের কাছে পাঠালেন। পত্রে তিনি লিখলেন, আমি অন্যান্য নগরবাসীর বিপরীতে তোমাদের গ্রহণ করেছি। আমি তোমাদের প্রতি আশাঘিত হয়েছি এবং যা কিছু ঘটে গিয়েছে তাতে সন্ত্রস্ত হয়েছি। কাজেই তোমরা আল্লাহ্র দীনের সাহায্যকারী ও সহায়তা দানকারী হও । আমাদের শক্তি-সামর্ঘ্যের যোগান দাও এবং আমাদের সহযোগিতায় উদ্বুদ্ধ হও। আমাদের উদ্দেশ্য পরিস্থিতির.সংক্কার-সংশোধন, যাতে এ উন্মাত পুনরায় ভাই ভাই হয়ে যায় ।১ পত্র নিয়ে তারা দুইজন চলে গেল। আলী (রো) পবিত্র মদীনায় লোক পাঠিয়ে প্রয়োজনীয় অস্ত্র ও বাহন আনিয়ে নিলেন। তিনি লোকদের সামনে ভাষণ দিয়ে বললেন, মহান আল্লাহ্ ইসলাম, দ্বারা আমাদের যিল্ুতী-মর্যাদাহীনতা, সংখ্যাস্থল্পতা ও পারস্পরিক বিদ্বেষ-বিভেদের পরে আমাদের টিটি রিররিটিরিরিিরিরারি গিরি রিরিজিরিি ১. তাবারীতে আরও আছে - “যারা এটা পছন্দ করবে ও একে প্রাধান্য দিবে তারা সত্যকে ভালবাসবে এবং তাকে প্রাধান্য দিবে। আর যারা এটা অপছন্দ করবে তারা সত্যকে অপছন্দ করবে ও তাকে প্রশমিত করবে। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।