Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৯ বিল ররর রি বরন নূন পর্ন তাকে গৃহে অবস্থান করার এবং আমরা (পুরুষদেরকে) জিহাদ করার নির্দেশ দিয়েছেন । তিনি নিজে গৃহ থেকে বের হয়ে আমাদেরকে গৃহে অবস্থান গ্রহণ- করার নির্দেশ দিয়েছেন। অথচ আমাদের চাইতে গৃহে অবস্থান গ্রহণ করার তিনিই বেশি হকদার । আয়েশা (রো) ইয়ামামা এবং কৃফাবাসীদের প্রতিও অনুরূপ পত্র প্রেরণ করেন।১ শাম এর পরিবর্তে হযরত আলী (রা)-এর মদীনা হতে বসরার উদ্দেশ্যে রওয়ানা হযরত আলী (রা) যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে- শাম (বৃহত্তর সিরিয়া) গমনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। ইতিমধ্যে তিনি হযরত তালহা ও হযরত যুবায়র (রা)-এর বসরাভিমুখী হওয়ার সংবাদ অবগত হলেন । তখন তিনি জনতাকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। ভাষণে তিনি লোকদের বসরা যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। উদ্দেশ্য সন্ভব হলে প্রতিপক্ষকে বসরা প্রবেশে বাধা দেওয়া; আর তারা সেখানে প্রবেশ (ও দখল) করে থাকলে তাদের উৎখাত করা । কিন্তু অধিকাংশ পবিভ্র মদীনাবাসী এতে অনীহা প্রকাশ করল এবং অতি অল্পসংখ্যক লোক তার আহ্বানে সাড়া দিল । শা'বী রে)-এর বর্ণনা মতে বদরী (সাহাবী)-গণের মধ্যে মাত্র ছয়জন বা সাতজন বা নয়জন একাজে তাকে সঙ্গ দিতে উদ্বুদ্ধ হলেন। অন্যদের মতে এ সংখ্যা ছিল চারজন । ইব্‌ন জারীর প্রমুখ উল্লেখ করেছেন, তার আহ্বানে সাড়াদানকারী প্রবীণ সাহাবীদের মধ্যে (উল্লেখযোগ্য) ছিলেন, ১. আবুল হায়ছাম ইবনুত্‌ তায়্যিহান, ২. আবু কাতাদা আনসারী, ৩. যিয়াদ ইব্ন হানযালা ও ৪. খুযায়মা ইবৃন ছাবিত (রা)। এঁভিহাসিকগণ বলেছেন, ইনি একাই দুইসাক্ষীর সমান হওয়ার মর্যদাধারী খুযায়মা নন। কেননা, তার মৃত্যু হয়েছিল খলীফা হযরত উসমান (রা)-এর আমলে । হযরত আলী (রো) ূর্বো্িখিত পরিকলনা অনুযায়ী পৰি মীনা হতে বসরার উদ্দেশে সফর শুরু করলেন । তবে তিনি পবিত্র মদীনায় তামাম ইবৃন আব্বাস ও পবিত্র মক্কায় কুছ্‌ম ইব্ন আব্বাস (রা) তার নায়িব (ভারপ্রাপ্ত) নিয়োগ করলেন । এটি হিজরী ছত্রিশ সনের রবিউস্সানী মাসের শেষ দিককার ঘটনা । আলী (রা) পবিত্র মদীনা হতে নয়শত যোদ্ধা সঙ্গে নিয়ে বের হলেন।২ রাবযায় হযরত আবদুল্লাহ্‌ ইবৃন সালাম (রা) হযরত আলী (রা)-এর সঙ্গে সাক্ষাতকালে তার (আলী রা) ঘোড়ার লাগাম টেনে ধরে বললেন, “আমীরুল মুমিনীন! আপনি পবিত্র মদীনাহ্‌ ছেড়ে চলে যাবেন না। কেননা, আপনি এখান থেকে বের হয়ে গেলে আর কখনো মুসলমানদের রাজত্ব-প্রতিপত্তি এখানে ফিরে আসবে না।” এ কথায় কেউ কেউ হযরত ইবৃন সালামকে গালি দিলে হযরত আলী (রা) তাকে থামিয়ে দিয়ে বললেন, “তাকে গালমন্দ কর না। তিনি নবী প্রপ্ঃ-এর সাহবীগণের মধ্যে কতই না উত্তম ব্যক্তি! পথিমধ্যে হযরত হাসান ইব্‌ন আলী (রা) এসেও পিতার সঙ্গে সাক্ষাত করে বললেন, “আমি (বহুকাজে) আপনাকে নিষেধ করেছি, কিন্তু আপনি আমার কথা শুনেন নি। আগামী দিনে অসহায় অবস্থায় আপনাকে হত্যা করা হবে। তখন কেউ আপনার সাহায্যকারীরূপে উপস্থিত থাকবে না।” ১. দ্রষ্টব্য ঃ তাবারী ৫/১৮১/ ১৮২. ০৮০০ ৮-৪০৮ ররবুরিরান্ররা জার ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।