Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৭ দেন। তারা ডান দিকের পথ ধরে বনু হাওয়ািনের গোরস্তান পর্যন্ত চলে যান । তাদেব মধ্যে রাত অন্তরায় হয়ে দীড়ায়। দ্বিতীয় দিনের শুরুতে তারা যুদ্ধের অভিপ্রায় ব্যক্ত করেন। তারা তুমুল যুদ্ধ করেন। বেলা গড়িয়ে যাওয়া পর্যন্ত যুদ্ধ চলে । ইব্‌ন হুনাইফের বিপুল লোক নিহত হয়। উভয় পক্ষে অনেকেই আহত হয়। যুদ্ধ তাদেরকে কচুকাটা করলে তারা শর্ত সাপেক্ষে সন্ধির প্রস্তাব পেশ করে। শর্ত এই যে, লিখিত চুক্তি হবে এবং মদীনাবাসীগের নিকট দৃত প্রেরণ করে জিজেস করা হবে। তালহা ও যুবাইর বাধ্য হয়ে বায়'আত করেছেন কি-না, যদি তাই হয়ে থাকে তাহলে উসমান ইবৃন হুনাইফ বসরা খালি করে এখান থেকে চলে যাবেন। আর বায়'আতের জন্য তাদেরকে বাধ্য করা নাহলে তারা সেখান থেকে চলে যাবেন এবং এলাকা তাদের জন্য খালি করে দেবেন। এমর্মে তারা কাষী কবি ইব্‌ন সূরকে প্রেরণ করেন। তিনি শুক্রবার লোকদের মধ্যে দীড়িয়ে জিজ্ঞেস করেন £ তালহা ও যুবায়র কি স্বেচ্ছায় বায়'আত করেছেন না বাধ্য হয়ে? লোকেরা চুপ, কারো মুখে কোন কথা নেই | অবশেষে উসামা ইব্‌ন যায়দ বললেন ঃ না, বরং তারা বাধ্য হয়ে বায়'আত করেছেন। কিছু লোক তার দিকে তেড়ে এসে তাকে মারতে উদ্যত হয়। মুহাযুব এবং আবূ আইউবসহ একদল লোক এগিয়ে এসে তাকে রক্ষা রুরেন। তারা তাঁকে জিজ্ঞেস করেন আপনি আমাদের মতো নীরবতা অবলম্বন কলেনে না কেন? তিনি বললেন, “আল্লাহ্র কসম, পরিস্থিতি এত দূর গড়াবে, আমি তা ভাবতে পারিনি ।' হযরত আলী (রা) উসমান ইব্‌ন হুনাইফকে এ মর্মে পত্র লিখেন যে, তাদের দু'জনকে বিভক্তি সৃষ্টির জন্য বাধ্য করা হয়নি; অবশ্য এঁক্য এবং কল্যাণের জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা যদি পৃথক হয়ে যেতে চান তবে তাদের কোন ওযর নেই; অবশ্য তারা যদি অন্য কিছু চান, তবে তারাও ভেবে দেখুন, আমরাও ভেবে দেখবো । কা'ব ইব্‌ন সাওর আলী (রা)-এর পত্র নিয়ে উসমান ইবৃন হুনাইফের নিকট আগমন করলে তিনি তাকে বলেন £ আমরা সে বিষয় নিয়ে ভাবছি, এটা তার থেকে ভিন্নতর বিষয় ৷ তালহা এবং যুবায়র উসমান ইব্‌ন হুনাইফকে তাদের উভয়ের নিকট উপস্থিত হওয়ার জন্য পয়গাম প্রেরণ করলে তিনি উপস্থিত হতে অস্বীকার করেন। ফলে তারা উভয়ে অন্ধকার রাত্রে লোক একত্র করে তাদেরকে নিয়ে ইশার নামাযে জামে মসজিদে হাযির হন। কিন্তু উসমান ইব্‌ন হুনাইফ সে রাত্রে বের হননি । ফলে আব্দুর রহমান ইব্‌ন আত্তাব ইবৃন আসীদ লোকজনকে নিয়ে নামায আদায় করেন। - বসরার নিকৃষ্ট লোকদের পক্ষ থেকে বিতপ্ডা ও মারপিট সংঘটিত হয়। ফলে তাদের মধ্য থেকে আনুমানিক ৪০ জন লোক নিহত হয়৷ লোকজন উসমান ইব্‌ন হুনাইফের প্রাসাদে প্রবেশ করে তাকে বের করে তালহা এবং যুবায়রের নিকট নিয়ে আসে এবং তার মুখের সমস্ত পশম উপড়ে ফেলে । তালহা এবং যুবায়র এ ঘটনাকে গুরুতর মনে করে আয়েশা (রা)-এর নিকট লোক পাঠিয়ে ঘটনা সম্পর্কে তাকে অবহিত করেন । তিনি নির্দেশ দেন যে, তার পথ ছেড়ে দাও। ফলে তারা তাকে ছেড়ে দিয়ে আব্দুর রহমান ইব্‌ন আবূ বকরকে বায়তুল মালের কর্মকর্তা নিযুক্ত করেন। এবং তালহা ও যুবায়র লোকদের মধ্যে বায়তুল মালের সম্পদ বিতরণ করেন এবং (বন্টনের ক্ষেত্রে) আনুগত্যশীলদেরকে অগ্রাধিকার দান করেন। রসদ সংগ্রহ করার জন্য নিক রি লন সারা ররর রাজা/ রা কালা গাগাদা রা রা আল-রিদায়া. - ৫৩ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।