Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৪১ খোঁজ-খবর পাচ্ছিলেন না দীর্ঘদিন যাবত । কারণ সিরিয়ায় অভিযান এবং ইয়ারমুকের যুদ্ধ নিয়ে তিনি খুবই ব্যস্ত ছিলেন। এদিকটা মোটামুটি গুছিয়ে নিয়ে তিনি সশরীরে যাত্রা করলেন খলীফা আবূ বকর সিদ্দীক (রা)-এর সাথে দেখা করার জন্য । যাত্রার. পূর্ধে তিনি সাময়িকভাবে বাশীর ইব্‌ন খাসাসিয়্যাকে ইরাকের শাসনভার এবং সাঈদ ইব্‌ন মুররাঁ আজালীকে “মাসালিহ'-এর শাসনভার হস্তান্তর করেন? মুছান্না যখন মদীনায় এসে পৌঁছলেন তখন হযরত সিদ্দীক-ই- আকবর (রা) গুরুতর অসুস্থ । এটি তার অন্তিম মুহুর্ত । ইতিমধ্যে তিনি পরবর্তী খলীফারূপে হযরত উমর রো)-কে মনোনীত করে ফেলেছেন । হযরত মুছান্না রো)-কে দেখতে পেয়ে হযরত . আবূ বকর (রা) হযরত উমর (রা)-কে ডেকে বললেন, আমার মৃত্যুর পর অবিলম্বে আপনি মুছান্নার সাথে সেনাবাহিনী পাঠাবেন ইরাকীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে । আর আমাদের সেনাপতিদের হাতে যদি আল্লাহ্‌ তা“আলা সিরিয়ার.বিজয় কান পানিদ রাজা গালা দিবেন। কারণ ইরাকে যুদ্ধ পরিচালনায় তিনি অধিকতর দক্ষ ও অভিজ্ঞ । রা রা পর রি জিহাদে অংশগ্রহণের জন্যে মুসলমানদেরকে আহ্বান জানালেন । কারণ খালিদ ইব্‌ন ওয়ালীদের প্রস্থানের পর সেখানে যুদ্ধ পরিচালনায় সক্ষম লোকের সংখ্যা ছিল কম । জিহাদের আহ্বানে সাড়া দিলেন বহু লোক । খলীফা উমর (রা) আবূ উবায়দা ইব্‌ন মাসউদ (রা)-কে অধিনায়ক নিযুক্ত করলেন । আবু উবায়দা ইবৃন মাসউদ ছিলেন. সাহসী যুবক বীর । যুদ্ধের কলাকৌশল তার খুব ভালই জানা ছিল। হযরত আবু বকর সিদ্দীক রো)-এর খিলাফতের শেষ পর্ব ও হযরত ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।