0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৩ না'। এরপর ইব্ন উমর প্রস্তুত হয়ে মন্কার উদ্দেশ্যে বের হয়ে যান। একই বছর ইয়ামান থেকে ইয়ালা ইবৃন উমাইয়াও মক্কায় আগমন করেন (সঠিক নামটা হলো ইয়া'লা ইব্ন মুন্য়া)। ইনি ছিলেন ইয়ামনে উসমান (রা)-এর নিযুক্ত গভর্নর । তার সঙ্গে ছিল ৬ শত উট এবং ৬ লাখ দিরহাম মুদ্বা। (তাবারীও কামিল গ্রন্থে এমনই উল্লিখিত হয়েছে; কিন্তু ইব্নুল আসাম-এর ফুতৃহ্ গ্রন্থে বলা হয়েছে ৪ শত উট)। বসরা থেকে আব্দুল্লাহ্ ইবন আমেরও মক্কায় আগমন করেন, যিনি সেখানে হযরত উসমান রো)-এর প্রতিনিধি ছিলেন। বেশ কিছু বড় বড় সাহাবী এবং উন্মুল মু'মিনীনগণও মক্কায় সমবেত হন। হযরত আয়েশা রো) উসমান (রা)-এর রক্তের বদলা দাবি করে ভাষণ দান করে লোকজনকে উদ্দীপ্ত করেন, যেস সব লোক হারম শহরে হারাম মাসে উসমান রো)-কে হত্যা করেছে, তাদের সম্পর্কে তিনি তীর ব্যক্তিগত, মতের কথাও উল্লেখ করেন । রাসূলুল্লাহ্ 23২এর প্রতিবেশী হওয়ার বিষয়টাও বিবেচনা না করে তারা রক্তপাত করেছে এবং ধন-সম্পদ লুটপাট করেছে । জনতা হযরত আয়েশা (রা)-এর প্রতি সমর্থন জ্ঞাপন করে জানায় যে, এ ব্যাপারে আপনি যা ভাল মনে করবেন তাতে আমাদের সমর্থন থাকবে। তারা জানায় যে, আপনি যেখানে গমন করেন, আমরা আপনার সঙ্গে থাকবো । কেউ বললো, আমরা সিরিয়া যাবো । আবার কেউ বললো, হযরত আয়েশা (রা)-এর ব্যাপারে মুয়াবিয়ার সিদ্ধান্তই যথেষ্ট । তারা তার দিকে এগিয়ে গেলে তারাই প্রবল থাকতো ' তাদের ইচ্ছা-অভিপ্রায় অনুযায়ী সকল কাজ সম্পন্ন হতো । কারণ, বড় বড় সাহাবী তাদের সঙ্গে ছিলেন৷ অন্যরা বললো £ আমরা মদীনায় যাবো, আলী (রা)-এর নিকট দাবি জানাবো, তিনি যেন উসমান (রা)-এর হত্যাকারীদেরকে আমাদের হাতে ন্যস্ত করেন। এরপর তাদেরকে হত্যা করা হবে। অন্যরা বললো ঃ বরং আমরা বসরা গমন করবো, অশ্বারোহী আর পদাতিক দ্বারা শক্তি সঞ্চয় করবো এবং উসমান (রা)-এর হত্যাকারীদের মধ্যে যারা সেখানে রয়েছে, তাদের থেকেই আমরা (প্রতিশোধ অভিযান) শুরু করবো । সকলের সম্মতিক্রমে এ মতই স্থির হয়। আর অন্যান্য উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রো)-এর সঙ্গে মদীনা গমন করার ব্যাপারে. একমত ছিলেন । বসরা গমন করার ব্যাপারে সকলে একমত হলে উন্মুল মুমিনীনগণ সেখান থেকে এই বলে ফিরে যান যে, আমরা মদীনা ছাড়া অন) কোথাও যাবো না। ইয়া'লা ইবৃন উমাইয়া লোকদের প্রস্তুত করেন এবং তাদের জন্য ৬ শত উট এবং ৬ লাখ দিরহাম ব্যয় করেন। ইবৃনুল আ“সাম এর স্কৃতুহ গ্রন্থে ঘাট হাজার দীনার উল্লেখ করা হয়েছেন। ইব্ন আমেরও অনেক মাল দ্বারা তাদেরকে প্রন্থুত করেন । উম্মুল মু'মিনীন হাফসা বিন্ত উমর বসরা গমন করার ব্যাপারে হযরত আয়েশ! রো)-এর সঙ্গে একমত হন। তবে তার ভাই আব্দুল্লাহ্ এ থেকে তাকে বিরত রাখেন । এবং তিনি নিজেও মদীন! ছাড়া অন্য কোথাও গমন করতে -অস্বীকার করেন । ফলে এক হাজার অশ্বারোহীসহ হযরত আয়েশা রওয়ানা হন। ভিন্ন মতে তাদের সঙ্গে ছিলেন মক্কা-মদীনার নয় শত অশ্বারোহীর দল! তাদের সঙ্গে অন্যরাও যোগ দেয় । ফলে তাদের সংখ্যা দীড়ায় তিনহাজার অশ্বারোহী । আর উম্মুল মু'মিনীন আয়েশা (রা) 'আস্ফার' নামক উটের পিঠে হাওদায় সওয়ার ছিলেন। ইয়'লা ইব্ন উমাইয়া উরাইনা নামে জনৈক ব্যক্তির নিকট দুশ দীনার, ভিন্ন মতে ৮০ দীনার বা .কম- বেশি দামে উটটি ক্রয় করেছিলেন । আয়েশা (রো)-কে বাদয় জানাতে উন্মুল মু'মিনীনগণ তার সঙ্গে 'যাতু ইরক' নামক স্থান পর্যন্ত এগিয়ে আসেন । সেখানে তারা তাকে বিদায় জানাতে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।