Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪১২ আল-বিদায়া ওয়ান নিহায়া মর্মে পত্র লিখেন যে, তারা যেন যুদ্ধ করার নিমিত্ত লোকদের নিকট সাহায্য চায়। হযরত উসমান ইব্‌ন হুনাইফের নিকটও এ মর্মে বার্তা প্রেরণ করেন। তিনি লোকজনের সঙ্গে কথা বলে এ ব্যাপারে তাদেরকে অনুপ্রাণিত করেন। প্রস্তুতির সংকল্প নিয়ে তিনি মদীনা থেকে বের হন এবং কুসাম ইবৃন আব্বাসকে মদীনায় স্থলাভিষিক্ত করে যান। তিনি তার অনুগতদেরকে সঙ্গে নিয়ে অবাধ্য এবং লোকদের সঙ্গে বায়'আত করতে অস্বীকারকারীদের বিরুদ্ধে লড়াই করার সংকল্প নিয়ে বের হন। পুত্র হাসান তার কাছে এসে বলেন, পিতা! এ সংকল্প পরিত্যাগ করুন। কারণ, এতে মুসলমানদের রক্তপাত হবে আর নিজেদের মধ্যে মতবেধ সৃষ্টি হবে। কিন্তু আলী রা) পুত্রের এসব কথা মেনে নেননি । বরং যুদ্ধের জন্য তিনি কৃত সংকল্প হন এবং সেনাবাহিনী প্রস্তুত করেন। মুহাম্মদ ইব্নুল হানাফিয়ার হাতে তিনি পতাকা তুলে দেন। আর ইবৃন আব্বাস (রা)-কে ভান দিকের বাহিনীর নেতা কন্ধেন এবং আমর ইব্‌ন আবূ সালমাকে করেন বাম দিকের বাহিনীর নেতা । ভিন্ন মতে বাম দিকের বাহিনীর নেতা নিযুক্ত করেন অমূর ইব্‌ন সুফিয়ান ইব্‌ন আব্দুল আসাদকে এবং অগ্রভাগের দায়িত ন্যস্ত করেন আবু উবায়দার ভাতিজা আবু লায়লা ইবৃন্‌ আমর ইব্নুল জাররাহ-এর উপর । আন্ব মদীনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন কুসাম ইবৃন আব্বাসকে | মদীনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে বের হওয়ার ক্ষেত্রে আর কোন বাধা থাকলো না। শেষ পর্যন্ত এমন এক পরিস্থিতি সৃষ্টি হলো, যা তাকে এ কাজ থেকে নিবৃত্ত করলো । সামনে সে কথাই আমরা আলোচনা করবো । জামাল (উটের) যুদ্ধের সৃঙ্না আইয়ামে তাশূরীকের পর যখন উসমান (রা)-এর হত্যার ঘটনা ঘটে, তখন ফিতনা থেকে বাচার জন্য নবী করীম এ -এর সহধর্মিনী উম্মুল মুমিনীনগণ সে বছর হজ্জে গমন করেন। লোকেরা যখন উসমান (রা)-এর হত্যা সম্পর্কে জানতে পারে তখন লোকজন মক্কা, থেকে চলে গেলেও তীরা মক্কায় অবসস্থান করেন। পরে তারাও মক্কা থেকে বেরিয়ে যাওয়ার পর পুনরায় মক্কায় প্রত্যাবর্তন করে পরিস্থিভি পর্যবেক্ষণ করেন। আলী (রা)-এর পক্ষে বায়'আত গৃহীত হওয়ার পর পরিবেশ পরিস্থিতির দাবি আর ব্যাপক পরামর্শক্রমে জনমত তার পক্ষে আসে যেসব খারিজী উসমান (রা)-কে হত্যা করেছিল, আলী (রা) তাদেরকে নাপছন্দ করতেন বটে, কিন্তু কালের আবর্তনের তিনি অপেক্ষা করছিলেন। তিনি কামনা করতেন যে, সুযোগ এলে তিনি তাদের থেকে আল্লাহ্‌র হক উসূল করবেন । কিন্তু পরিস্থিতি এমন দাড়াল যে, তারাই তার উপর প্রবল হয়ে উঠলো, তারা বড় বড় সাহাবীকে তার নিকট আসতে বারণ করলো । এসময় বনু স্উমহিয়া শ্রবং অন্যদের একটা দল মক্কায় পলায়ন করে চলে আসেন। তালহা ও যুবায়র তার বিপুল লোক তাদের অনুসরণ করে। আলী (রা) সিরিয়াবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে মদীনাবাসীদেরকে তাতে যোগ দানের আহ্বান জানালে তারা যোগদান করতে অস্বীকার করে। এরপর তিনি আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্নুল খাত্তাব (রা)-কে তলব করে তাকে সঙ্গী হওয়ার জন্য উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেন। জবাবে তিনি বলেন £ আমিতো মদীনাবাসী এক (সোধারণ) মানুষ । তারা যুদ্ধে গমন করলে তাদের সকলের সঙ্গে অনুগতরূপে আমিও বের হবো । তবে এ বছর যুদ্ধের জন্য আমি বের হব ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।