Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 শুরু হলো হিজরী ৩৬ সাল এ বছর শুরু হলে আমীরুল মু'মিনীন আলী ইব্‌ন আবূ তালিব খিলাফতের দায়িত্‌ গ্রহণ করেন। শুরুতেই তিনি বিভিন্ন শহরে প্রতিনিধি নিয়োগ করেন। উবায়দুল্লাহ ইব্ন আব্বাসকে ইয়ামানে, সামুরা ইব্ন জুন্দুবকে বসরায়, আমারা ইব্‌ন শিহাবকে কৃফায়। কায়স ইব্ন সাদ ইব্ন উবাদাকে মিসরে, এবং সিরিয়ায় মু'আবিয়ার পরিবর্তে সহল ইব্‌ন হুনাইফকে প্রতিনিধি নিযুক্ত করেন। হযরর সহল ইবৃন হুনাইফ রওয়ানা করেন। তবুক পৌঁছে মুআবিয়ার ঘোড় সওয়ারের সঙ্গে তার সাক্ষাৎ হয়. তারা জিজ্ঞেস করে, আপনি কে? তিনি বললেন, আমীর । তারা বলে, কিসের আমীর? তিনি বললেন, “সিরিয়ায়' ৷ তারা বললো £ উসমান (রা) তোমাকে প্রেরণ করে থাকলে স্বাগতম । অন্যথায় ফিরে যাও ।' তিনি বললেন, “কী ঘটেছে তোমরা কি শুননি? তারা বললো, “শুনেছি বটে, ফলে তিনি আলী (রা)-এর নিকট ফিরে যান। কায়স ইব্‌ন সাদ সম্পর্কে মিসরবাসী দ্বিমত, পোষণ করে । অধিকাংশ লোক তার পক্ষে বায়'আত করে, কিন্তু একদল বলে, উসমান (রা)-এর হত্যাকারীদেরকে হত্যা না করা পর্যন্ত আমরা বায়'আত করবো না। বসরাবাসীও একই কথা বললো । আম্মারা ইব্ন শিহাব, যাকে কৃফার আমীর নিযুক্ত করা হয়, হযরত উসমান (রা)-এর প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে তালহা ইব্‌ন খুওয়াইলিদ তার পথ রোধ করে । ফলে তিনি আলী রো)-এর নিকট ফিরে এসে তাকে তা অবহিত করেন । ফিতনা ও অস্থিরতা বিস্তার লাভ করে এবং পরিস্থিতির অবনতি ঘটে এবং উম্মতের এঁক্য বিনষ্ট হয়ে যায়। কৃফাবাসীদের আনুগত্য ও বায় “আত সম্পর্কে আবু মুসা (রা) হযরত আলী (রা)-কে লিখেন যে, মুষ্টিমেয় লোক ছাড়া অন্যরা আনুগত্য স্বীকার করে নিয়েছে । আর হযরত আলী রো) মুয়াবিয়ার নিকট অনেক পত্র প্রেরণ করেন, কিন্ত তিনি সেসব পত্রের কোন জবার দেননি । হযরত উসমান (রা)-এর হত্যার পর তৃতীয় মাস সফর মাস পর্যন্ত বারবার এটা ঘটে । এরপর . হযরত মু'আবিয়া জনৈক ব্যক্তি মারফত একটা লিপি পাঠান। লোকটি তা নিয়ে হযরত আলী (রা)-এর নিকট গেলে তিনি বললেন, তোমার পেছনে কি রয়েছে £ লোকটি বলে ঃ “আমি এমন এক সম্প্রদায়ের নিকট থেকে এসেছি, যারা কিসাস ব্যতীত কিছুই চায় না। আমি ৭০ হাজার শায়খকে.(ভারীখে তাবারী ও তারীখে কামিল-এ এ ক্ষেত্রে ৬০ হাজার. বলা হয়েছে) উসমান (রা)-এর জামার নিচে ক্রন্দনরত রেখে এসেছি। আর তা দামেশকে মিম্বরের উপর. আছে" । তখন আলী (রা) বললেন ঃ 'হে আল্লাহ্‌! আমি তোমার নিকট উসমানের রক্ত থেকে নিজেকে মুক্ত ঘোষণাকরছি। এরপর মু'আবিয়ার দূত আরী (রা)-এর সন থেকে বের হয়ে এলে যেসব খারেজী উসমান রো)-কে হত্যা করেছিল তারা তাকেও হত্যা করতে উদ্যত হয়। অনেক চেষ্টা করে লোকটি বেরিয়ে আসতে সক্ষম হয়। আর হযরত আলী রো) সিরিয়াবাসীর সঙ্গে লড়াই করতে সংকল্পবদ্ধ হন। তিনি মিসরে হযরত কায়স ইব্‌ন সাদ এবং কুফায় হযরত আবূ মূসার নিকট এ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।