0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৯ সারাহ। কিন্তু মুহাম্মদ ইব্ন আবু হুযাইফা জোরপূর্বক তার উপর কর্তৃত্ প্রতিষ্ঠা করে নেন। মু'আবিষা ইব্ন আবু সুফিয়ান ছিলেন সিরিয়ার কর্তৃতে আর হিমসে তার প্রতিনিধি ছিলেন আব্দুর রহমান ইবৃন খালিদ ইবৃন ওয়ালীদ। কিন্নাসিরীন-এ দায়িতে নিয়োজিত ছিলেন হাবীব ইব্ন মাসলামা, জর্দানে আবুল আওয়ার, ফিলিস্তীনে হাকীম ইব্ন আলকামা, আযারবাইজানে উতায়বা ইব্ন নুহাম, মালিক ইব্ন হাবীব ছিলেন কায়সারিয়ায় আর হামাদান-এ দায়িতে নিয়োজিত ছিলেন হাবীশ। | ইবৃন জারীর তাবারীর বর্ণনা মতে উসমান রো) নিহত হওয়ার সময় এসব ব্যক্তিরা উপরোক্ত অঞ্লে তীর প্রতিনিধি ছিলেন। উকবা ইব্ন আম্র ভিন্নমতে উকবা ইবন আমের ছিলেন বায়তুল মালের দায়িতে নিয়োজিত । আর মদীনায় বিচার ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত ছিলেন যায়দ ইব্ন সাবিত । হযরত উসমান (রা) নিহত হলে নু'মান ইব্ন বাশীর তার রক্তমাখা জামা নিয়ে বের হন। সঙ্গে ছিল স্ত্রী নায়েলার কর্তিত আঙ্গুল, স্বামীকে রক্ষা করতে গিয়ে তিনি এ আঙ্গুলগুলো হারিয়ে ছিলেন! নুমান ইব্ন বাশীর এসব নিয়ে সিরিয়ায় মু'আবিয়ার নিকট উপস্থিত হন। লোকজনকে দেখাবার জন্য মু'আবিয়া এসব নিদর্শন মিশ্বরে স্থাপন করেন । তিনি জামার আস্তিনের সঙ্গে কর্তিত আঙ্গুল ঝুলিয়ে দেন। এ অন্যায় আচরণ আর রক্তপাতের বদলা নেয়ার জন্য তিনি লোকজনকে উত্তেজিত করেন । মিম্বরের চতুর্দিকে লোকেরা কান্নাকাটি জুড়ে দেয় এবং জামা কখনও উপরে তোলেন এবং কখনো নিচে নামান। মিশ্বরের চতুর্দিকে লোকেরা দীর্ঘ এক বছর যাবত ক্রন্দন করতে থাকে এবং এর প্রতিশোধ নেয়ার জন্য লোকজনকে উত্তেজিত করে তোলে । এ এক বছর লোকেরা স্ত্রী গমন থেকে বিরত থাকে । মু'আবিয়ার সঙ্গে একদল সাহাবী উসমান (রা)-এর রক্তের প্রতিশোধ নেয়ার 'জন্য লোকজনকে উত্তেজিত করে তোলেন। এ দাবিতে সাহাবীগণের মধ্যে সোচ্চার ছিলেন উবাদা ইব্ন সামিত, আবুদ দারদা, আবু উমামা আমর ইব্ন আন্বাসা প্রমুখ এবং তাবিঈদের মধ্যে শুরাইক ইব্ন হাবাশা, আবূ মুসলিম যাওযানী, আব্দুর রহমান ইব্ন গানাম প্রমুখ । ্ আলী (রা)-এর বায়'আতের বিষয়টা সুসম্পন্ন হয়ে গেলে তালহা (রা) যুবায়র (বা) এবং বড় বড় সাহাবী তার সঙ্গে সাক্ষাৎ করে “হদ" তথা শরীয়ত নির্ধারিত দণ্ডবিধি প্রতিষ্ঠা এবং হযরত উসমান (রা)-এর খুনের বদলা নেয়ার দাবি জানান। তিনি এই বলে অক্ষমতা জ্ঞাপন করেন যে, সন্ত্রাসীদের সাঙ্গপাঙ্গ আছে, আছে তাদের সাহায্য-সহায়তাকারী । কাজেই এই মুহুর্তে তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তখন যুবায়র তার নিকট কৃফার কর্তৃত্ দাবি করেন, যাতে তিনি সেখান থেকে সৈন্য আনতে পারেন। অনুরূপভাবে তালহা দাবি করেন বসরার কর্তৃতৃ, যাতে সেখান থেকে সৈন্য সামন্ত এনে শক্তি সঞ্চয় করে খারিজীদের দর্প চূর্ণ করতে পারেন । হযরত উসমান (রা)-এর হত্যাকাণ্ডে আরো যেসব অজ্ঞ-মূর্খ আরব দল ওদের সঙ্গে যোগ দিয়েছিল, তাদেরকেও যেন শায়েস্তা করা যায় । আলী (রো) তাঁদের উভয়কে বললেন, আমাকে কিছুটা অবকাশ দাও, যাতে বিষয়টা নিয়ে আমি একটা চিন্তা-ভাবনা করতে পারি। তাদের পিছু পিছু হযরত মুগীরা ইব্ন শু“বা তীর সঙ্গে সাক্ষাৎ করে বলেন £ আমার মতে বিভিন্ন শহরে আপনার গভর্নরদেরকে বহাল রাখা হোক। তারা আপনার আনুগত্য স্বীকার করে নেয়ার পর আল-বিদায়া. - ৫২ ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।