Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪০৬ , ও | আল-বিদায়া ওয়ান নিহায়া ছিলেন। তারা বলেন, আমীর ছাড় শাসন টেকবেনা। তাদের পীড়গীড়িতে অবশেষে ভিন সম্মত হন। আলী (রা)-এর হাতে খিলাফতের বায়“আত প্রসঙ্গ বলা হয়ে থাকে যে, সকলের আগে হযরত আলী (রা)-এর হাতে বায়'আত করেন তালহা (রা) ডান হাত দ্বারা । উহুদ যুদ্ধের দিন তার এ হাত অসাড় হয়েছিল । সেদিন এ হাত দ্বারা তিনি রাসূলুল্লাহ্‌ ৪স্রইকে রক্ষা করেছিলেন, তখন কাওমের কেউ কেউ বলেছিল $ আল্লাহ্র কসম! এ কাজ সমাপ্ত হবে না । আর আলী (রা) মসজিদের পথে বের হয়ে মিম্বরে আরোহণ করেন । এ সময় তীঘ্র পরিধানে ছিল চাদর এবং রেশমী পাগড়ি । আর জুতা জোড়া ছিল তার হাতে । আর তিনি ধনুকে ঠেস দিয়ে দীড়ান আর গণমানুষ তার হাতে বায়'আত করে। আর এ ছিল শনিবার ১৯ যিলহজ্জ ৩৫ হিজরী সালে । কথিত আছে যে, বসরা আর কুফার আমীর নিযুক্ত করার দাবি উ্থাপনের পর তালহা এবং যুবায়র (রা) ও বায়'আত করেন। তখন আলী (রো) তাদের দুজনকে বলেছিলেন, “বরং তোমরা দু'জন আমার কাছে অবস্থান.করবে, আর এতেই আশ্বস্ত বোধ করবো । আর কিছু কিছু লোক মনে করে যে, একদল আনসার আলী (রা)-এর হাতে বায়'আত করেননি । এদের মধ্যে ছিলেন হাসসান ইব্ন সাবিত, কা“ব ইব্‌ন মালিক, মাসলামা ইব্ন মাখলাদ, আবু সাঈদ মুহাম্মদ ইব্‌ন মাসলামা, নু'মান ইব্‌ন বাশীর, যায়দ ইব্‌ন সাবিত, রাফি ইব্‌ন খাদীজ ফুযালা ইব্‌ন উবায়দ এবং কা'ব ইবৃন উজরা (রা)। ইব্‌ন জারীর আল-মাদায়েনী সূত্রে বনু হাশিমের জনৈক শায়খ থেকে আব্দুল্লাহ্‌ ইব্নুল হাসানের বরাতে এ কথা উল্লেখ করেছেন । আল-মাদায়েনী বলেন, যুহরীকে বলতে শুনেছেন এমন এক ব্যক্তি আমাকে জানান যে, একদল লোক মদীনা থেকে পলায়ন করে সিরিয়ায় চলে যায়, এরা আলী (রা)-এর হাতে বায়'আত করেনি । কুদামা ইব্‌ন মাযৃউন, আব্দুল্লাহ্‌ ইবন সালাম এবং মুগীরা ইব্‌ন শু“বাও তার হাতে বায়'আত করেন নি। আমি বলি, মারওয়ান ইবৃনুল হাকাম, ওয়ালীদ ইব্‌ন উকবা এবং আরো কিছু লোকও তার হাতে বায়'আত করেন নি। আর ওয়াকিদী বলেন £ লোকেরা মদীনায় হযরত আলী (রা)-এর হাতে বায়'আত করে; তবে সাত ব্যক্তি বিরত থাকে, তারা বায়'আত করেননি । এরা হলেন ঃ ইব্‌ন উমর সাদ ইব্‌ন ইব্‌ন রাকৃশ এবং উসামা ইব্‌ন যায়দ (রো) আমাদের জানা মতে আনসারদের কেউই বিরত ছিলেন না; সকলেই বায়'আত-করে । আর সায়ক ইব্‌ন উমর তার একদল শায়খের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন যে, হযরত উসমান (রা)-এর পর মদীনা পাচ দিন নেতাশূন্য ছিল। এ সময় যিনি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন। আর মিসরীয়রা হযরত আলী (রা)-এর জন্য পীড়াপীড়ি করছিল (আমীরের দায়িত্ব গ্রহণ করার জন্য) আর তিনি পলায়ন করে বাগান পানে ছুটে যাচ্ছিলেন । আর কৃফীরা যুবায়র (রা)-কে তালাশ করছিল, কিন্তু খুজে বের করতে পারছিল না। পক্ষান্তরে বসরীরা খুঁজছিল তালহা (রা)-কে; কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দিচ্ছিলেন না। তাই তারা নিজেদের মধ্যে বলাবলি করে, আমরা এ তিনজনের কাউকে শাসক বানাবো না। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।