0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪8০৫ করা হয়েছে। সকল প্রশংসা আর কৃতজ্ঞতা আল্লাহ্্রই প্রাপ্য। তার ফযীলত বৈশিষ্ট্য অধ্যায়ে আলোচনা করা হবে- বদর যুদ্ধের পর তার কাছে রাসূলুল্লাহ স্র্্₹এর কন্যা ফাতিমাকে বিবাহ দেওয়ার প্রসঙ্গ । এ গর্ভে হাসান, হুসাইন এবং মুহসিনের জন্মগ্রহণের কথাও ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে এমন অনেক বর্ণনাও রয়েছে যা বিশুদ্ধ নয়, বরং এসবের অধিকাংশই রাফেযী এবং গল্পকারের মনগড়া রচনা । ইতিপূর্বে একথাও উল্লেখ করা হয়েছে যে, সাকীফার ছিল আবৃবকর সিদ্দীক (রা)-এর হাতে বায়'আত গ্রহণকারীদের আলী (রা)ও ছিলেন। অন্যান্য বড় বড় সাহাবীর মতো আলী (রা) হযরত আবৃবকর সিদ্দীক রো)-এর আনুগত্যকে ফরয মনে করতেন । আর এটা ছিল তার কাছে প্রিয় কাজ। ৬ মাস পরে হযরত ফাতিমা ইন্তিকাল করেন । পিতার পক্ষ থেকে মীরাস না পেয়ে তিনি হযরত আবু বকর (রা)-এর প্রতি কিছুটা অসস্তুষ্ট ছিলেন। আর নবীগণের (সম্পদের) ওয়ারিস হয় না, এ ব্যাপারে দ্ধযর্থহীন বাণী সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না। এ সম্পর্কে জানতে পেরে তিনি হযরত আবূ বকর (রো)-এর নিকট দাবি করেন যে, তার স্বামী “সদকার' তন্ত্বীবধায়ক হবেন, কিন্তু তিনি এ দাবিও নাকচ করেন । এতেও তার মনে কিছুটা অসস্তুষ্টি থেকে যায়, যা আমরা আগে আলোচনা করেছি। এসময় তার প্রতি কিছুটা কোমলতা প্রদর্শন করা আলী (রা)-এর জন্য আবশ্যক হয়ে পড়ে । হযরত ফাতিমা (রা)-এর ইনতিকালের পর আলী (রা) আবূ বকর (রা)-এর হাতে বায়আ'ত নবায়ন করেন । আর হযরত আবূ বকর (রা)-এর ওফাতের পর তার ওসিয়ত অনুযায়ী হযরত উমর (রা) খিলাফতের দায়িতৃভার গ্রহণ করলে বায়'আতকারীদের মধ্যে আলী রো)ও ছিলেন। উমব (রা) বিভিন্ন বিষয়ে আলী (রা)-এর সঙ্গে পরামর্শ করতেন । বরং বলা হয়ে থাকে যে, উমর (।) তার খিলাফতকালে আলী (রো)-কে কাষী তথা বিচারকের পদে নিযুক্ত করেন। এবং সকল বড় বড় সাহাবীসহ খলীফা উমর (রা)-এর সঙ্গে সিরিয়ায় গমন করেন এবং তার জ্যাবিয়ার ভাষণে উপস্থিত ছিলেন। উমর (রা) আহত হয়ে ৬ জনের যে শুরা গঠন করেন, তাদের অন্যতম ছিলেন আলী রো)। এর পর আলী ও উসমান (রা)-কে বাছাই করা হয়। পরে উসমান রো)-কে আলী (রা)-এর চাইতে অগ্রগণ্য করে খলীফা করা হয়। তিনি তা মেনে নেন এবং আনুগত্য করেন। প্রসিদ্ধ উক্তিমতে ৩৫ হিজরীর ১৮ যিলহজ্জ উসমান (রা) নিহত হলে লোকজন আলী (রা)-এর প্রতি ছুটে যায় এবং তার হাতে বায়আ'ত করে । দিনটি ছিল শুক্রবার । এ বায়আ'ত হয় উসমান (রা)-এর দাফনের পূর্ব ।১ মতান্তরে তার দাফনের পর বায়'আত হয়। আলী (রা) দায়িতৃ গ্রহণে বিরত থাকেন। এমনকি তিনি পলায়ন করে বনূ আম্র ইব্ন মার্যূল-এর বাগান পানে ছুটে যান এবং ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন।২ লোকেরা আগমন করে দপজার খটখট করে ভেতরে প্রবেশ করে । তাদের সঙ্গে তালহা এবং যুবায়রও ১. তাবারী ও কামিলে আছে £ যিলহজ্জ মাসের ৫ দিন বাকি থাকতে বায়'আত করা হয়। উসমান (রা)-এর হত্যার পর ৫ দিন মদীনার আমীর ছিলেন গাফিফী ইব্ন হারব । দলে দলে লোকেরা আলী (রা)-এর নিকট ছুটে এলে তিনি লোকদের বায়“আত গ্রহণ করেন। (৩/১৯৩)। “মুরাজুষ্ যাহাব' -এর উক্তি মতে উসমান (রা)-এর হত্যার দিন আলী (ো)-এর বায়'আত হয়। ২. এটা তাবারীর উক্তি । “কামিল'-এর মতে তিনি গৃহে দরজা বন্ধ করেছিলেন (৩/১৯১)। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।