0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০১ এবং স্বাধীন পূর্ণ বয়ক্ক পুরুষদের মধ্যে হযরত আবূ বকর (রা) সকলের আগে ইসলাম গ্রহণ করেন । শৈশবে আলী (রা)-এর ইসলাম গ্রহণের কারণ এই ছিল যে, তিনি রাসূলুল্লাহ্ ₹শ্১এর তন্্াবধানে প্রতিপালিত হন। এক বছর ক্ষুধা তাকে গ্রাস করে, যার ফলে রাসূলুল্লাহ্ রঃ তাকে তার পিতার নিকট থেকে নিজ দায়িতে নিয়ে আসেন । এরপর থেকে তিনি রাসূলুল্লাহ -এর নিকট অবস্থান করেন। আল্লাহ্ তা'আলা যখন তাকে সত্যসহ প্রেরণ করেন তখন হযরত খাদীজা পরিবারের অন্যান্য লোকজনসহ ঈমান আনেন, তাদের মধ্যে আলী (রা)ও ছিলেন! তীর ঈমান আনয়ন ছিল লোকদের জন্য কল্যাণকর | ফলে হযরত আবূ বকর সিদ্দীক (রো) ঈমান আনেন । বর্ণিত আছে যে, আলী (রা) বলেছেন, আমি সর্বপ্রথম ঈমান আনি । তবে এ বর্ণনার সনদ সহীহ নয়। এই অর্থে অনেক হাদীস বর্ণিত আছে, যা ইব্ন আসাকির উল্লেখ করেছেন । তবে এর অনেকাংশই অগ্রহণযোগ্য |. এর কিছুই বিশুদ্ধ নয়। আল্লাহই সবচেয়ে ভাল জানেন। ইমাম আহমদ (র) শু'বা সূত্রে আমূর ইবৃন মুররার বরাতে বর্ণনা করেন যে, আনসারদের দাসদের মধ্যে আবু'হাম্যার নিকট আমি শুনেছি যে, তিনি বলেন, যায়দ ইব্ন আরকামকে বলতে শুনেছি ঃ রাসূলুল্লাহ্ প্র -এর প্রতি সর্বপ্রথম ঈমান আনেন আলী (রা)। অপর এক বর্ণনায় সর্বপ্রথম নামায আদায় করেন আলী (রা)। আম্র ইবৃন মুররা বলেন” আমি নাখঈকে একথা বললে তিনি তা অগ্রাহ্য করেন। তার মতে হযরত আবূ বকর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন । মুহাম্মদ ইব্ন কা'ব আল-কুরাসী বলেন ঃ নারীদের মধ্যে হযরত খাদীজা এবং পুরুষদের মধ্যে হযরত আবূ বকর এবং হযরত আলী সকলের আগে ঈমান আনেন; তবে আবু বকর (রা) ঈমান আনা প্রকাশ করেন আর আলী (রা) ঈমান গোপন রাখেন । আমি বলি, পিতার ভয়ে তিনি ঈমান গোপন রাখেন। তারপর পিতা তাকে চাচাতো ভাইয়ের সাহায্য-সহায়তার নির্দেশ দেন। রাসূলুল্লাহ্£3৫3 -এর মক্কা থেকে হিজরতের পর আলী (রা) হিজরত করেন। ঝণ পরিশোধ আমানত মালিকের ফেরত দেওয়ার কাজে রাসূলুল্লাহর তাকে নিয়োজিত করেছিলেন । এরপর রাসূলুল্লাহ্ প্র -এর নির্দেশ পালন করেন এবং পরবর্তীতে হিজরত করেন। নবী করীম পু তার এবং সহল ইবুন হুনাইফের মধ্যে ভ্রাতৃত্্ বন্ধন স্থাপন করেন। সিয়ার ও মাগাবী গন্থ প্রণেতা ইব্ন ইসহাক প্রমুখ উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ্ঞ্রহুঃ তার নিজের সঙ্গে আলী (রা)-এর রাত বন্ধ স্থাপন করেন। এ প্রসঙ্গে অনেক হাদীস বর্ণিত আছে, সনদের দুর্বলতার কারণে যার অধিকাংশই শুদ্ধ নয়। এসব হাদীসের কোন কোনটিতে উল্লেখ আছে £ ূ -৪-০ ০০| ৯ ১:৯৩ ৮৯৯৩ ০13 ও ৬৯ ৪ তুমি আমার ভাই, ওয়ারিস, খলীফা এবং আমার পরে যারা আমীর হবে, তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এ বর্ণনা মওযু বা জাল এবং বুখারী-মুসলিম ইত্যাদি হাদীস গ্রন্থে উলিখিত প্রমাণিত হাদীসের পরিপন্থী । আল্লাহই ভাল জানেন । হযরত আলী (রা) বদরযুদ্ধে অংশগ্রহণ করতঃ বিপুল বীরত্ প্রদর্শন করেন। মনল্পযৃদ্ধে অবতীর্ণ হয়ে বিজয় লাভ করেন । তিনি, তাঁর চাচা হামযা এবং চাচাতো ভাই উবায়দা ইবৃনুল হারিস এবং তাঁদের তিনজন প্রতিপক্ষ উতবা, শায়বা এবং ওলীদ ইব্ন উতবা সম্পর্কে কুরআন মজীদের নিম্নোক্ত আয়াত নাযিল হয়! আল-বিদায়া. - ৫১ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।