Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আমীরুল মুমিনীন আলী ইব্ন আবু তালিব (রা)-এর খিলাফাত তিনি হলেন আমীরুল মু"খিনীন আলী ইব্‌ন আবু তালিব। আবূ তালিবের নাম আবদ মানাফ ইব্‌ন আবদুল মুস্তালিব। আব্দুল মুত্তালিবের নাম শায়বা ইব্ন হাশিম । আর হাশিমের নাম আমর ইব্‌ন আব্দ মানাফ | আর আব্দ মানাফ এর নাম মুগীরা ইবৃন কুসাই, আর কুসাই-এর নাম যায়দ ইব্‌ন কিলাব ইবৃন মুররা ইব্‌ন কা'ব ইবৃন লুয়াই ইব্‌ন গালিব ইব্‌ন ফিহির ইব্‌ন নিযার ইব্‌ন মা“আদ ইব্ন আদনান । আলী (রো) হলেন হাসান হুসাইনের পিতা । তার কুনিয়াত বা উপনাম ছিল আবূ তুরাব। আবুল কাসিম আল-হাশিমীও তার কুনিয়াত ছিল । ইনি ছিলেন রাসূলুল্লাহ্‌ প্রত: -এর চাচাতো ভাই এবং জামাতা । তিনি রাসূলুল্লাহ্‌ -এর কন্যা ফাতিমাতুয্‌ যাহরা-এর স্বামী । তার মাতা ছিলেন ফাতিমা বিন্ত আসাদ ইব্‌ন হাশিম ইবৃন আবৃদ মানাফ ইব্‌ন কুসাই। কথিত আছে যে, তিনি প্রথম হাশিমী নারী, যিনি হাশিমী সন্তান প্রসব করেন। তালিব, আকীল এবং জা“ফর ছিলেন তার ভাই । এরা সকলেই ছিলেন বয়সে তার বড় । তাদের প্রতি দুইজনের মধ্যে ব্যবধান ছিল ১০ বছরের । তার দুই বোন উম্মু হানী ও জুমানা। আর তারা সকলেই ফাতিমা বিন্ত আসাদের সন্তান । তিনি ইসলাম গ্রহণ করেন এবং হিজরত করেন । তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের অন্যতম এবং ৬ সদস্য বিশিষ্ট শূরার অন্যতম সদস্য । ওফাতকালে রাসূলুল্লাহ্‌ এত্ত যাদের প্রতি সন্তুষ্ট ছিলেন ইনি ছিলেন তাদের অন্যতম । তিনি ছিলেন ৪ জন খুলাফায়ে রাশেদীনের অন্যতম । তার দেহের বর্ণ ছিল গমের রং-এর মতো গাঢ়। তার চোখ ছিল কাজলমাখা ডাগর ডাগর । পেট ছিল বড় এবং মাথার সম্মুখ ভাগে ছিল টাক। তিনি ছিলেন খর্বাকৃতির কাছাকাছি। তার দাড়ি ছিল দীর্ঘ। ঘন, কালো এবং দীর্ঘ দড়িতে বুক ও কীধ ভর্তি ছিল। বুক আর উভয় কাধে অনেক পশম ছিল । সুদর্শন চেহারা আর হাসিমাখা দাতের অধিকারী এই সুপুরুষ ব্যক্তি ধীরে-সুস্থে পদচারণা করতেন। ইসলামের প্রথম পর্যায়ে সাত বছর বযসে তিনি ইসলাম গ্রহণ করেন। মতান্তরে তিনি ৮ বা ৯বা ১০ বা ১১বা১২বা ১৩ বা ১৪ বা ১৫ বা ১৬ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। আব্দুর রাষযাক মামার সূত্রে কাতাদার বরাতে হাসান রে)-এর উদ্ধৃতিতে এ বর্ণনা করেন। কারো কারো মতে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। বিশুদ্ধ কথা এই যে, তিনি যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। যেমন হযরত খাদীজা নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং ক্রীতদাসদের মধ্যে যায়দ ইবৃন হারিসা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।