0011191115 ৩৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া করেছি। আর এ হাদীসটি সহীহ নয় । কারণ, রাসূলুল্লাহ্ এরই উম্রাতুল কাযায় হযরত মায়মূনা (রা)-কে বিবাহ করেন। কিন্তু তিনি তো তখন সেখানে পূরো নামায আদায় করেন নি। কেউ কেউ বলেন, হযরত উসমান (রা) এর এ ব্যাখ্যা করেছেন যে, তিনি যেখানেই থাকুন না কেন, সেখানেই তো তিনি আমীরুল মু'মিনীন । আর এভাবেই হযরত আয়িশা ব্যাখ্যা করে পূর্ণ নামায আদায় করেছেন। কিন্তু তাদের এ ব্যাখ্যা সন্বন্ধেও কথা থেকে যায়। কারণ রাসূলুল্লাহ্ রহ যেখানেই থাকেন, তিনি রাসূলই থাকেন; তা সত্ত্বেওতিনি সফরে পূর্ণ নামায আদায় করেন নি। আর হযরত উসমান (রা) যে বিষয়টার উপর আস্থা রাখতেন তা এই যে, তিনি প্রতি বছর (হজ্জের) মৌসুমে গভর্নরদের উপস্থিতি বাধ্যতামূলক করেছিলেন এবং তিনি প্রজাদের লিখে ক্তানান যে, তাদের মধ্যে যে ব্যক্তির অধিকার হরণ হয়েছে সে যেন উপস্থিত হয় (হজ্জের) মৌসুমে, আমি শাসনকর্তার নিকট থেকে তার অধিকার আদায় করে দেবো | আর উসমান (রা) অনেক বড় বড় সাহাবীকে অনুমতি দান করেছিলেন, তারা যে কোন শহরে ইচ্ছা সফর করতে পারতেন! পক্ষান্তরে হযরত উমর (রা) এ ব্যাপারে তাদের উপর কড়াকড়ি আরোপ করেছিলেন। এমনকি যুদ্ধে যোগদানের ক্ষেত্রেও তিনি কড়াকাড়ি আরোপ করেন। তিনি বলতেন £ | - (১০৮০০। ১৫1০5 915 0554113১5 ও1 ২৪৮৬। ভে "আমার আশংকা হয় যে, তোমরা তো দুনিয়া দেখবে আর দুনিয়ার সন্তানরা দেখবে দেরকে ।' কিন্তু উসমান (রা)-এর শাসনকালে তারা যখন বের হন তখন তাদের কাছে লোকজন জড়ো হয়। আর প্রত্যেকের সাথী জুটে এবং উসমান (রা)-এর পর প্রত্যেকেই আশা পোষণ করে যে, তার সঙ্গীই নেতৃত্ব কর্তৃত্ব লাভ করবেন। আর এ কারণেই তারা তাড়াতাড়ি তার মৃত্যু কামনা করে এবং তার জীবনকাল তাদের নিকট দীর্ঘ ঠেকে । শেষ পর্যন্ত কোন কোন শহরের বাসিন্দাদের দ্বারা বিস্ময়কর ঘটনা সংঘটিত হয় যে সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। 1210০101415 41 হি 95355 95 25817 এ। 615 41 ৩05 আমরা সকলেই আল্লাহ্র জন্য, তার সমীপেই ফিরে যেতে হবে আমাদেরকে । মহা প্রতাপশালী মহাজ্ঞানী আল্লাহ্ ছাড়া কারো কোন ক্ষমতা নেই । ধিনি সর্বোচ্চ তিনিই শ্রেষ্ঠ । উসমান (রা)-এর স্ত্রী, পুত্র-কন্যা প্রসঙ্গ রাসূলুল্লাহ্ জরপ্্রঃ-এর কন্যা রুকাইয়্যা (রা)-কে তিনি বিবাহ করেন। তার গর্ভে তার এক পুত্র সন্তান আবদুল্লাহর জন্ম হয়। এ সন্তানের নামানুসারে তিনি (আবু আব্দুল্লাহ) কুনিয়াত বা উপনমম ধারণ করেন। আর জাহিলী যুগে তার কুনিয়াত ছিল আবূ আম্র। রুকাইয়্যা ইন্তিকাল করলে তিনি তার স্ত্রীর বোন উম্মে কুলসুম রো)-কে বিবাহ করেন.। ইনি ইন্তিকাল করলে তিনি কাখ্তা বিন্ত গাযওয়ান ইব্ন জাবিরকে বিবাহ করেন । এর গর্ভে তার উবায়দুল্লাহ্ আল- আসগর নামে এক পুত্র সন্তানের জন্ম হয় । তারপর তিনি বিবাহ করেন উম্মু আম্র বিন্ত জুন্দুব ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।