0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯ হযরত খালিদের সিরিয়ায় চলে আসার পর ইরাকে যা ঘটেছে পারসিকদের রাজা ও তার পুন্র উভয়ে নিহত হবার পর ওরা শাহরিয়ার» ইব্ন আবৃদশীর ইব্ন শাহ্রিয়ারকে রাজা মনোনয়নে একমত হয়। ওদের নিকট থেকে হযরত খালিদের চলে যাওয়াকে তারা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে । মুসলমানদেরকে পরাভূত করার জন্যে তারা হযরত খালিদের স্থলাভিষিক্ত সেনাপতি মুছান্নার বিরুদ্ধে এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করে। ওই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল দশ হাজার । সেনাপতি নিযুক্ত হয়েছিল হরমুয ইবৃন হাদবিয়্যাহ। শাহরিয়ার মুসলিম সেনাপতি মুছান্নাকে লিখেছিল যে, পারসিকদের মধ্যে জংলী স্বভাবের একদল সৈনিক আমি তোমার বিরুদ্ধে প্রেরণ করেছি। ওরা মূলত মুরগী ও শুকর চরানো লোক । তোমাদের মুকাবিলার জন্যে আমরা নিজেরা আসব না । ওদেরকেই পাঠালাম । তার পত্রের উত্তরে মুসলিম অধিনায়ক হযরত মুছান্না (রা) লিখলেন । মুছান্নার পক্ষ থেকে শাহ্রিয়ারের প্রতি, তুমি দু" চরিত্রের যে কোন এক চরিত্রবান তো হবেই। তুমি হয়ত সত্যদ্রোহী। যদি তাই হও তবে তা তোমার জন্যে অকল্যাণ আর আমাদের জন্যে কল্যাণকর । অথবা তুমি মিথ্যাবাদী । যদি তাই হও তবে জেনে রেখ, আল্লাহ্র নিকট জঘন্য শাস্তি ভোগকারী _ ও লাঞ্থনাময় মিথ্যাবাদী হলো মিথ্যাবাদী-রাজা বাদশাহগণ | আমাদের মনে হচ্ছে যে. যোদ্ধা হিসেবে ওই রাখালদেরকে প্রেরণ করতে তুমি বাধ্য হয়েছ । সকল প্রশংসা মহান আন্মরাহ্্র, ঘিনি তোমার ষড়যন্ত্র ও চত্রান্তকে মুরগীপালক ও শৃকর-রাখালের প্রতি ন্যস্ত করেছেন বর্ণনাকারী বলেন, এই চিঠি পেয়ে পারসিকগণ অস্থির ও অশান্ত হয়ে ওঠে? ওই চিঠি দেয়ার জন্যে তারা শাহরিয়ারের সমালোচনা ও নিন্দা করে। শাহরিয়ারের বুদ্ধি-বিবেককে তারা অপরিপন্ ও অপরিণামদর্শীরূপে জ্ঞান করে ! মুসলিম অধিনায়ক মুছান্না তার সৈন্যবাহিনী নিয়ে হাররা থেকে ব্যবিলন গমন করেন । “আদওয়া-তুস সুরাতুল উলা'-এর নিকটবর্তী একটি স্থানে উভয় পক্ষের সেনাবাহিনী মুখোমুখি হয় । সেখানে সংঘটিত হয় প্রচণ্ড যুদ্ধ । মুসলমানদের অশ্বগুলোকে ছত্রভঙ্গ করার জন্যে ওরা সারির মধ্যে একটি হাতি ছেড়ে দেয় । মুসলিম অধিনায়ক মুছান্না নিজেই ওই হাতির উপর আক্রমণ চালান এবং সেটিকে হত্যা করেন। সেনাপতির নির্দেশে মুসলমানগণ ওদের উপর তীব্র আক্রমণ পরিচালনা করে । অতঃপর পারসিকদের পরাজয় ও পলায়ন ছাড়া সেখানে অন্য কিছু দেখা যায়নি । মুসলমানগণ ওদেরকে অতি দ্রুত হত্যা করতে থাকেন। মুসলমানগণ ওদের নিকট থেকে প্রচুর গনীমতের মাল অর্জন করেন। অত্যন্ত করুণ অবস্থায় পারসিকগণ পলায়ন করে মাদাইন গিয়ে আশ্রয় নেয়। তারা সেখানে গিয়ে দেখতে পায় যে, ওদের রাজা মারা গেছে। এবার তারা কিসরার কন্যা বৃূরান বিনৃত আবরবীয (পারভেয)-কে সিংহাসনে বসায়, সে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করে। সুন্দর আদর্শে দেশ পরিচালনা করে। এক বৎসর সাত মাস সে শাসনকার্য পরিচালনা করে । এরপর তার মৃত্যু হয়। এরপর ওরা বৃরানের বোন “আযরমীদখত যিনান'-এর হাতে শাসন ক্ষমতা প্রদান করে। সে দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। ফলে জনগণ তাকে বাদ টা না পারা রাস ১. তাবারীর বর্ণনা মতে শাহরবরায। | ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।