0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯১ নিজেদের মাসাহিফের কপি গোপনে বেধে রাখার নির্দেশ দেন। এ সময় তিনি এ আয়াতটি তিলাওয়াত করেন £ | (১1০1১৯51৮১৬) 50201150505 ০০৮5৭, আর কেউ কিছু গোপন করলে কিয়ামতের দিন সে তা নিয়ে উপস্থিত হবে। (সুরা আলে ইমরান ৩ ঃ ১৬১) তাই উসমান (রো) তাঁকে পত্র লিখে সাহাবা-ই কিরামের অনুসরণের প্রতি আহ্বান জানান যে, যে বিষয়ে তারা একমত হয়েছেন তাতেই কল্যাণ, এঁক্য এবং অনৈকের প্রতিষেধক নিহিত রয়েছে। ফলে তিনি তীর মত থেকে ফিরে আসেন, আনুগত্য আর অনুসরণের দিকে ফিরে আসেন এবং অনৈক্য বর্জনের পক্ষে রায় দেন। তাদের সকলের প্রতি আল্লাহ্ সত্তৃষ্ট থাকুন । আবু ইসহাক আব্দুর রহমান ইব্ন ইয়াধীদের বরাতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) “মিনার মসজিদে প্রবেশ করে জিজ্ঞেস করেন $ আমীরুল মু'মিনীন যোহরের নামায কয় রাকা'আত আদায় করেছেন। লোকেরা জবাব দিলেন- চার রাকা'আত । তখন লোকেরা বললো, আপনি তো আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ পরই আবু বকর এবং উমর (রা) দু'রাকা“আত নামায আদায় করেছেন? তিনি বললেন, হ্যা, এখনো আমি সে হাদীসই শোনাচ্ছি, তবে কিনা আমি ইখতিলাফ পছন্দ করি না। সহীহ হাদীসে আছে যে, ইব্ন মাসউদ (রা) বলেন, “বার রাক'আতের মধ্যে মকবূল দু'রাক'আতও যদি আমার হিস্যায় পড়তো! আ'মাশ মু'আবিয়া ইব্ন কুররা সূত্রে ওয়াসিতে তার শায়খদের বরাতে বলেন ঃ উসমান (রা) মিনায় যোহরের নামায চার রাক'আত আদায় করেন। হযরত আব্দুল্লাহ ইবৃন মাসউদ এ সম্পর্কে জানতে পেরে তাকে দোষারোপ করেন। এরপর ইবৃন মাসউদ তার নিজগৃহে আসরে চার রাক“আত নামায আদায় করলে তাকে বলা হয়, “উসমানকে দোষারোপ করে আপনি নিজে চার রাকা“আত নামায আদায় করলেন ।' জবাবে তিনি বলেন, “আমি মতভেদকে পছন্দ করি না। অপর বর্ণনামতে মতভেদ আছে। খুঁটিনাটি বিষয়ে উসমান (রা)-এর অনুসরণের ক্ষেত্রে ইব্ন মাসউদের যখন এ অবস্থা, তখন মূল কুরআনের ক্ষেত্রে তার অনুসরণের কি অবস্থা হবে? আর কুরআন মজীদ তিলাওয়াতের ক্ষেত্রে যে রীতি অনুসরণের জন্য জোর দিয়েছেন, তারইবা কি অবস্থা হবে। ইমাম যুহরী প্রমুখ উল্লেখ করেছেন যে, উসমান (রা) পূর্ণ নামায আদায় করেন বদ্দুদের আশংকায়; যাতে তারা একথা বিশ্বাস না করে বসে যে, দু'রাক'আত নামাযই ফরয |. কেউ কেউ বলেন, বরং তিনি মক্ায় স্থায়িভাবে বাস করেছিলেন । ইয়ালা প্রমুখ ইকরামা ইব্ন ইব্রাহীম সূত্রে আবদুল্লাহ বিন আব্দুর রহমান ইবনুল হারিস ইব্ন আবু যুবাব তার পিতার বরাতে বর্ণনা করেন যে, উসমান (রা) তাদেরকে নিয়ে মিনায় চার আক'আত নামায আদায় করেছেন। তারপর জনতার দিকে মুখ করে বলেন যে, আমি রাসূলুল্লাহ্ -কে বলতে শুনেছি ঃ 4421 ৬০ ৬৪ 4৫ 4৯৭1 0535 191 “কোন ব্যক্তি কোন শহরে বিবাহ করলে সে ব্যক্তি সে শহরের বাসিন্দা হয়ে যায়।” আর আমি সেখানে পূর্ণ নামায পড়েছি, কারণ সেখানে আগমন করার পর আমি সেখানে বিবাহ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।