Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৯ (আ) যেভাবে রাসূলুল্লাহ্‌ -কে কুরআন মজীদ পাঠ করে শোনান, উসমান (রা) সে ধারায় কুরআন মজীদ লিপিবদ্ধ করান। এর একটা কারণও আছে তা এই যে, হুযাইফা ইবনুল ইয়ামান (রা) কোন এক যুদ্ধে অংশগ্রহণ করেন। সিরিয়ার বিপুল লোক এ যুদ্ধে শরীক ছিল। এরা তিলাওয়াত করতেন মিকদাদ ইবনুল আসওয়াদ এবং আবূ দারদার রীতি অনুযায়ী । আর ইরাকের লোকেরা তিলাওয়াত করতো আব্দুল্লাহ ইব্‌ন মাস্উ্দ এবং আবূ মুসা (আশআরী)-এর রীতি অনুযায়ী । সাত হরফ তথা সাত রীতি অনুযায়ী কুরআন তিলাওয়াত জায়ি- একথা যার জানা ছিল না সে নিজের কিরাআতকে আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) ও আবু মূসা রা)-এর কিরাআতের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান করতো, আবার সাত রীতিতে কুরআন তিলাওয়াত জায়িয- এটা যার জানা ছিল না সে নিজের কিরাআতকে অপরের কিরাআতের উপর শ্রেষ্ঠতৃ দিত। কখনো কখনো অপরকে অপরাধী এমন কি কাফির বলেও তাদেরকে আখ্যায়িত করত এতে প্রচণ্ড মতবিরোধ দেখা দেয় এবং জনগণের মধ্যে কটুক্তি ছড়িয়ে পড়ে । হযরত হুযাইফা রো) সওয়ারীতে আরোহণ করে উসমান (রা)-এর নিকট আগমন করে বললেন, “আমীরুল মুমিনীন! ইহুদী-নাসারা তাদের কিতাবের ব্যাপারে যেমন মতবিরোধে লিপ্ত হয়েছে, 'এই উম্মত তেমন অবস্থায় পতিত হওয়ার পূর্বেই সংশোধনের ব্যবস্থা গ্রহণ করুন ।” কিরাতের ব্যাপারে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেন । উসমান (রা) এ প্রসঙ্গে সাহাবীগণকে সমবেত করে তাদের কাছে পরামর্শ চান। এ রীতিতে কুরআন লিপিবদ্ধ করা এবং সকল অঞ্চলের লোকদেরকে এ ব্যাপারে এঁক্যবদ্ধ করার পক্ষে তিনি মত প্রকাশ করেন। এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রীতি চলতে দেওয়া বাঞ্ছনীয় নয়৷ তার মতে বিরোধ নিষ্পত্তি আর মতপার্থক্য নিরসনের উপায় এতেই নিহিত রয়েছে। আবু বকর সিদ্দীক (রা), মাসহাফের যে কপিটি সংগ্রহ করার জন্য যায়দ ইব্ন সাবিত (রা)-কে নির্দেশ দিয়ে ছিলেন, আবু বকর (রা)-এর জীবদ্দশায় যা তার কাছে ছিল, পরে তা ছিল উমর (রা)-এর নিকট এবং তার পরবর্তী কালে তা সংরক্ষিত ছিল উদ্মুল মু'মিনীন হাফসা (রা)-এর নিকট, সে কপিটি তিনি তলব করে আনান এবং যায়দ ইবৃন সাবিত আনসারীকে (নব পর্যায়ে) কুরআন মজীদ লিপিবদ্ধ করার নির্দেশ দেখ । আব্দুল্লাহ ইব্ন যুবায়র আসাদী এবং আব্দুর রহমান ইবনুল হারিস ইব্‌ন হিমাশ আল-মাখ্যুমীর উপস্থিতিতে সাঈদ ইবনুল আস আল উমযী-এর পঠন-এর মাধ্যমে এই কপি প্রস্তুত করা হবে । তিনি তাদেরকে এ নির্দেশও দান করেন যে, কোন ক্ষেত্রে মতভেদ দেখা দিলে কপি লিপিবদ্ধ করা হয়, আরেকটা কপি করা হয় মিসরবাসীদের জন্য । বস্রা এবং কুফায় ভিন্ন ভিন্ন কপি প্রেরণ করা হয়। মন্কা, মদীনা এবং ইয়ামানেও কপি প্রেরণ করা হয়। মাসহাফের এ কপিগুলো 'ইমাম' নামে অভিহিত । এসব কপি, বরং এর কোন একটিও উসমান (রা)-এর নিজ হাতে লেখা নয়। এসব লিপিবদ্ধ করা হয়েছে যায়দ ইব্‌ন সাবিতের হাতে । তারপরও এটাকে 'মাসহাফে উসমানী" বলা হয়, কারণ, তার নির্দেশে তারই শাসনামলে এবং তারই নেতৃত্বে এ কপি সংকলিত এবং লিপিবদ্ধ করা হয়েছে। যেমন বলা হয় “হিরাক্লিয়াসের দীনার' অর্থাৎ তার শাসনামলে প্রবর্তিত মুদ্রা । ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।