Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৩ হে মুসলিম সমাজ! ভোর বেলা তোমরা চলে যাও তোমাদের উপটৌকনের বস্তুর নিকট আর তারা তা গ্রহণ করবে পর্যাপ্ত পরিমাণে । এরপর তাদেরকে বলা হবে ঃ প্রত্যুষে তোমরা গমন কর ' ঘি আর মধুর নিকট । ভোর বেলা তোমরা গমন কর তোমাদের জীবিকার নিকট এবং পর্যাপ্ত পরিমাণে তা হস্তগত কর । দানতো বহমান, আর জীবিকাতো ঘূর্ণায়মান, দুশমনতো পলায়মান, পারস্পরিক সম্পর্ক চমৎকার, মঙ্গল আর কল্যাণতো অদেল, কোন মু'মিন মু'মিনকে ভয় করবে না, যার সঙ্গে সাক্ষাৎ হবে সে তো তার ভাই। তার প্রীতি, শুভ কামনা আর ভালবাসার অংশ এটাও. যে, সে তাদেরকে ওসিয়ত করবে যে, অদূর ভবিষ্যতে স্বজনপ্রীতি জন্ম নেবে । যখন এমন অবস্থা দেখা দেবে তখন তোমরা ধৈর্যধারণ করবে । হাসান রো) বলেন, স্বজনগ্রীতির মুখেও মু"মিন ব্যক্তি ধৈর্যধারণ করলে তার সম্মান, জীবিকা এবং বিত্ত-বৈভবে প্রশস্ততা সৃষ্টি হয়। বরং তারা বলেন $ না, আল্লাহ্র কসম, আমরা ধৈর্যে তাদের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হবো না। আল্লাহ্র কসম, তারা না অবতীর্ণ হয়েছে আর না তারা নিরাপদ হতে পেরেছে। দ্বিতীয় কথা, মুসলমানদের ব্যাপারে তরবারি ছিল কোষবদ্ধ, তারা যে কোষবদ্ধ তলোয়ার নিজেদের ক্ষেত্রে চালনা করেছে। আল্লাহ্র কসম, কিয়ামতের দিন পর্যস্ত তা উন্মুক্ত থাকবে । আল্লাহ্‌র কসম, কিয়ামতের দিন পর্যস্ত আমি তো তরবারি কোষ মুক্তই দেখতে পাচ্ছি। একাধিক ব্যক্তি হাসান বসরী সুত্রে বর্ণনা করেন £ আমি শুনেছি, উসমান (রা) খুতবায় কবুতর জবাই করার আর কুকুর নিধনের নির্দেশ দিতেন। সাইফ ইব্‌ন উমর বর্ণনা করেন যে, মদীনাবাসীদের কেউ কেউ কবুতর লালন করেন এবং তাদের কেউ কেউ গুলতির গুলিও ছোড়েন। [তাই উসমান (রো) বন্‌ লাইসের জনৈক ব্যক্তিকে এ কাজ তদারক করার জন্য নিয়োজিত করেন এবং লোকটি কবুতরের পালক কর্তন করে এবং গুলতি ভেঙ্গে ফেলে] আর তা হচ্ছে গুলতির গুলি। | মুহাম্মদ ইব্ন সাদ কা'নাযী সূত্রে খালিদ ইব্‌ন মাখলাদ সূত্রে মুহাম্মদ ইব্ন হিলালের বরাতে আর তিনি হাদীর সৃত্রে- ধিনি উসমান (রা)-এর অবরুদ্ধ দিন- তার নিকট গমন করতেন- ইনি হিলাল নামে এক পুত্র সন্তান প্রসব করেন । একদা তিনি তার দাদীকে দেখতে না পেয়ে (খোজ নেন)। তাকে বলা হয় যে, অদ্য রাব্রে তিনি এক পুত্র সন্তান প্রসব করেছেন। তার দাদী বলেন, উসমান রো) আমার নিকট ৫০ দিরহাম এবং এক টুকরা সুমলানী চাদর প্রেরণ করে বলেন, এটা তোমার নবজাত পুত্র'সম্তানের জন্যে দান ও পোশাক। শিশু সন্তানের বয়স এক বছর পূর্ণ হলে আমরা শিশুর ভাতার পরিমাণ একশ দিরহামে উন্নীত করবো । যুবাইর ইব্‌ন আবূ বকর মুহাম্মদ ইব্‌ন সালাম সূত্রে ইব্ন বাককাহ্‌-এর বরাতে বলেন, ইব্‌ন সাঈদ ইব্‌ন ইয়ারবূ ইব্ন আতুকা আল-মাখযূমী বলেন £ যৌবনে একদা দুপুরে আমি গমন করি, আর আমার সঙ্গে ছিল একটা পাখি, যা আমি মসজিদে ছেড়ে দিতাম । আর মসজিদ ছিল আমাদের এলাকার মধ্যে । হঠাৎ দেখতে পাই এক সুদর্শন শায়খ মাথার নিচে ইট বা ইটের - টুকরা দিয়ে শুয়ে আছেন। আমি দীড়িয়ে শায়খের সৌন্দর্য দর্শনে অভিভূত হচ্ছিলাম। শায়খ চোখ খুলে বললেন ঃ “যুবক, কে তুমি? আমি তাঁকে জানালাম । হঠাৎ দেখতে পাই তার নিকটে এক যুবক ঘুমাচ্ছে । শায়খ যুবককে ডাকলেন, কিন্তু সে কোন জবাব দেয় না। ফলে শায়খ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।