0011191115 ৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আপনার কথা শুনতে পাবে না। একথা শুনে শাসক তার সাথীদেরকে বলল, “তোমাদের উপর টানার রানার গাজী রানার? জানার দাদার িনাা রানা সানিরাানিত। নেই ।' ইয়ারমুক যুদ্ধের পর সিরিয়ার শাসনভার খালিদ (রা) হতে আবূ উবায়দা রো)-এর নিকট হস্তান্তর আবূ উবায়দা (রা)-এর সিরিয়ার শাসনভার গ্রহণের পর, তাকে সর্বপ্রথম 'আমীর-আল-উমারা' উপাধিতে ভূষিত করা হয়। ইতিপূর্বে আলোচিত হয়েছে যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর ওফাতের সংবাদ নিয়ে বাহক এসেছিল । তখন মুসলমানগণ রোমানদের বিরুদ্ধে ইয়ারমুক যুদ্ধের জন্যে সারিবদ্ধভাবে দীড়িয়েছিলেন।. হযরত খালিদ (রা) এ সংবাদ মুসলমানদের নিকট থেকে গোপন রেখেছিলেন, যাতে তাদের মধ্যে দুর্বলতা ও. হতাশা সৃষ্টি না হয়! পরদিন সকালবেলা তিনি মুসলমানদেরকে এ সংবাদ জানান এবং ওদেরকে যা বলার তা বলেন। এরপর হযরত আবৃ ায়দা সেনাপতি হিসেবে গণীমত তথা যুদ্ধ মালামাল সংগ্রহ করতে থাকেন। তিনি বিধি সুতাবিক ওই মালামালের ২ অংশ রাষ্ট্রের জন্যে ও অন্যান্য অংশ বণ্টনের ব্যবস্থা করেন। +& অংশ মালামাল ও বিজয় সংবাদ নিয়ে তিনি কুবাব বা কুবাছ ইবন আশয়ামকে খলীফা উমর (রা)-এর নিকট পাঠান । তারপর সকল সৈন্য-সামন্তকে দামেশ্ক অভিমুখে যাত্রার নির্দেশ দেন। তারা শ্বাত্রা করে “মারজ আল সাফর' নামক স্থানে অবতরণ করেন । স্নোপতি আবু উবায়দা (রা) সংবাদ সংগ্রহের জন্যে আবূ উমামা বাহিনীকে দু'জন লোকসহ প্রেরণ করেন। আবু উমামা (রা) বলেন, আমি যাত্রা করলাম । কিছু দূর অগ্রসর হবার পর আমি দ্বিতীয়জনকে নির্দেশ দিলাম । সে ওখানে লুকিয়ে রইল । (সম্ভবত এ স্থানে কিছু বিবরণ বাদ পড়েছে) আমি একাই অগ্রসর হলাম । যেতে যেতে আমি শহরের প্রধান ফটকের নিকট পৌঁছি। রাতের বেলা বলে ফটক বন্ধ ছিল। ওখানে কেউ ছিল না। আমি সেখানে নেমে পড়লাম । আমার বর্শাটি মাটিতে গেঁড়ে রাখলাম । আমার ঘোড়ার লাগাম খুলে নিলাম । আসবাবপত্র রশিতে ঝুলিয়ে আমি ঘুমিয়ে পড়ি । ভোরবেলা আমি জেগে উঠি এবং ওযু করে ফজরের নামায আদায় করি । হঠাৎ শুনতে পাই যে, ফটকে শব্দ হচ্ছে। দরজা খোলার সাথে সাথে আমি দারোয়ানের উপর হামলা করি । তাকে তীরবিদ্ধ করে হত্যা করি । এরপর আমি ফেরত আসতে থাকি। ওদের গোয়েন্দা দল আমার পেছন পেছন আসতে থাকে । পথে আত্মগোপনকারী আমার . সাথীর নিকট যখন আমরা এসে পৌঁছি তখন ওদের লোকেরা বুঝে নিয়েছে যে, এই লোক আমার পক্ষে আত্মগোপনকারী লোক এবং তখন তারা ভয়ে ফিরে যায় । আমরা অগ্রসর হলাম । পথে লুকিয়ে থাকা আমাদের অপর সাথীকে আমরা তুলে নিলাম । আমি সেনাপতি আবু উবায়দা (রা)-এর নিকট এসে যা যা দেখেছি তার সব বললাম ৷ আবূ উবায়দা (রা) তখন দামেশক সম্পর্কে দিক নির্দেশনা সম্বলিত হযরত উমর (রা)-এর পত্রখানা দেখতে লাগলেন । চিঠিতে নির্দেশ ছিল দামেশক অভিমুখে অগ্রসর হবার । সকলে সেদিকে অগ্রসর হলো এবং দামেশক অবরোধ করে রাখল । বাসীর ইব্ন কা“ব (রা)-কে ইয়ারমুকের শাসনকর্তা নিযুক্ত করে দিলেন হযরত আবু উবায়দা রো)। বাসীরের সাথে একদল অশ্বারোহী নিযুক্ত করে দিলেন। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।