0011191115 ৩৫৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া আমি আজ রাত্রে আবূ বকর এবং উমর রো)-কে স্বপ্নে দেখতে পেয়েছি। তারা আমার নিকট আগমন করে বললেন £ উসমান, তুমি রোযা রাখ, কারণ, তোমাকে আমাদের নিকট ইফতার করতে হবে। আর আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে, আমি ভোর থেকে রোযা রেখেছি। যে ব্যক্তি আল্লাহ্ এবং শেষ দিনের প্রতি ঈমান রাখে, তাকে আমি কঠোরভাবে নির্দেশ দিচ্ছি যাতে সে নিরাপদে গৃহ ত্যাগ করে চলে-যায়। আমরা বললাম, “আমীরুল মু'মিনীন! আমরা যদি বের হই তাহলে তাদের পক্ষ থেকে আমরা নিরাপদ থাকবো না, তাই আপনি আমরা এক দলও থাকবো, আবার হিফাজতও হবে। | তারপর তীর নির্দেশে গৃহের দরজা খোলা হয়। তিনি কুরআন শরীফ চেয়ে নেন এবং তার উপর ঝুঁকে পড়েন (এবং তিলাওয়াত করতে থাকেন)। এ সময় তার নিকট তার দু'জন স্ত্রী ছিলেন £ নাইলা বিনতুল ফারাফিসা এবং শায়বার কন্যা । সর্বপ্রথম মুহাম্মদ ইব্ন আবূ বকর গৃহে প্রবেশ করে তার দাড়ি ধরলে তিনি বলেন ঃ ভাতিজা, আমার দাড়ি ছাড়, আল্লাহর শপথ, তোমার পিতা তো এর চাইতে সামান্য আচরণের জন্যও দুঃখিত হতেন । ফলে তিনি লজ্জিত হয়ে বেরিয়ে এসে লোকজনকে বললেন £ আমি তো তোমাদের জন্য তাকে ধরেই ছিলাম। দাড়ির সে পশমগ্ডলো আবূ বকর তনয় উপড়ে ফেলেছিলেন, তা তিনি তার কোন এক স্ত্রীর হাতে তুলে দেন। তারপর গৃহে প্রবেশ করে মুরাদ গোত্রের এক খর্বাকৃতির কৃষ্ণকায় ব্যক্তি। টি (হে বোকা বৃদ্ধ), তুমি কোন্ ধর্মের অনুসারী"? উসমান (রা) বললেন £ “আমি বোকা বৃদ্ধ নই; আমি উসমান ইবন আফ্ফান। আমি ইব্রাহীমী মিল্লাতের অনুসারী নিষ্ঠাবান মুসলিম, মুশরিকদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।” সে বললো, তুমি মিথ্যা বলছ-_- এই বলে সে খলীফার বাম কানপত্্িতে ধারালো লোহা দ্বারা আঘাত করে তীকে হত্যা করে। তিনি মাটিতে পড়ে গেলে স্ত্রী নাইলা তীকে বন্ত্রাবৃত করে নেন। আর স্ত্রী ছিলেন মোটা-সোটা দেহধারিণী। তিনি নিজেকে খলীফার দেহের উপর নিক্ষেপ করেন এবং দেহের অবশিষ্ট অংশের উপর লুটিয়ে পড়েন অপর স্তী বিন্ত শায়বা । তারপর কর্তন করবো) স্ত্রী লোকটিকে তীর থেকে সরিয়ে দেন এবং লোকটির উপর তিনি প্রবল হন। আর লোকটি পেছন থেকে তার জামার কাপড় সরিয়ে দেয়। এমনকি সে তার পিঠ দেখতে পায়। সে যখন তার (লাশের) নিকট পৌঁছতে পারলো না তখন সে তার স্ত্রৌর) কানের বালি আর কাধের মাঝখান দিয়ে তরবারি ঢুকিয়ে দেয়। এবং স্ত্রী তরবারি চেপে ধরলে তার হাতের আঙ্গুল কাটা যায়। তখন তার স্ত্রী চিৎকার দিয়ে বলে উঠেন £ হে রিবাহ (আর এ ছিল উসমান রা-এর কৃষ্ণকায় দাস), এ লোকটিকে আমা থেকে হটিয়ে দাও! নিজেদের প্রতিরোধের নিমিত্ত বেরিয়ে আসে । এ সময় মুগীরা ইবৃন আখনাম নিহত হন এবং মারওয়ান ইবৃনুল হাকাম আহত হন। বর্ণনাকারী বলেন, সন্ধ্যা হয়ে গেলে আমরা বললাম, তোমরা যদি তোমাদের সঙ্গীকে সকাল হওয়ার জন্য ছেড়ে যাও তারাতো তার অঙচ্ছেদ করবে, ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।