Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৫ চরে। কিছু লোক যে বলে- কোন কোন সাহাবী তাকে একা ছেড়ে দিয়েছিলেন এবং এ হত্যাকাণ্ডে তীরা সন্তুষ্ট ছিলেন, কোন একজন সাহাবীর ক্ষেত্রেও একথা সত্য ও সঠিক নয়। সাহাবীরা সকলেই এ কর্মকে ঘৃণা করেছেন, অপছন্দ করেছেন এবং যারা এ কাজ করেছে তাদেরকে গাল-মন্দ করেছেন। অবশ্য কোন কোন সাহাবী যেমন আম্মার ইব্‌ন ইয়াসির, মুহাম্মদ ইবৃন আবু বকর এবং আম্র ইবৃনুল হুমুক প্রমুখ উসমান (রা)-এর ক্ষমতা ত্যাগ করাকে পছন্দ করতেন । | ইব্‌ন আসাকির সাহাম ইব্‌ন খানশ বা খানীশ অথবা খানশ আল-আযৃ্দীর জীবনীতে উল্লেখ করেছেন- আর ইনি উসমান (রা)-এর গৃহে উপস্থিত ছিলেন- মুহাম্মদ ইবন আইয ইসমাঈল ইব্‌ন আইয়্যাশ সূত্রে মুহাম্মদ ইব্‌ন ইয়ামীদ আররাজীর বরাতে বর্ণনা করেন যে, উমর ইবৃন আব্দুল আযীযে তাকে দীর-এ সামআন ডেকে এনে উসমান (রা)-এর হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি যা বলেন, তার সারকথা এরকম £ সাবাঈ তথা মিসরীয়দের প্রতিনিধি দল উসমান (রা)-এর নিকট আগমন করলে তিনি তাদেরকে দান-দক্ষিণা দিয়া তুষ্ট করলে তারা ফিরে যায় । পরে তারা পুনঃ ফিরে এলে উসমান (রা)-এর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। যখন তিনি ফজরের অথবা যোহরের নামাযের জন্য বের হন। সাবাঈ সন্ত্রাসীরা তার প্রতি কংকর, জুতা এবং মোজা নিক্ষেপ করে । ফলে তিনি গৃহে ফিরে যান, এ সময় তার সঙ্গে ছিলেন আবু হুরায়রা (রা), যুবায়র (রা) তার পুত্র আব্দুল্লাহ, তালহা, মারওয়ান, মুগীরা ইবন আখনাস, অন্যান্য লোকসহ উপস্থিত ছিলেন । মিসরীয় প্রতিনিধি দল তার গৃহে চক্কর দেয়। তখুন উসমান (রা) লোকজনের নিকট পরামর্শ চাইলে আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র বলেন £ আমীরুল মু'মিনীন! আমি আপনাকে পরামর্শ দিচ্ছি তিনটি বিষয়ের মধ্যে যে কোন একি গ্রহণ করার জন্য ঃ ১. আপনি উমরার ইহরাম বাধবেন, ফলে তাদের জন্য আমাদের রক্ত হারাম হয়ে যাবে । ২. অথবা আমরা সঙ্গী হয়ে সিরিয়ায় মু'আবিয়ার নিকট গমন করবো, অথবা ৩. আমরা বের হয়ে অস্ত্র দ্বারা যুদ্ধ করবো যতক্ষণ না.আল্লাহ্‌ তাদের আর আমাদের মধ্যে মীমাংসা করে দেন: কারণ আমরা আছি সত্যের উপর, আর তারা রয়েছে মিথ্যা তথা বাতিলের উপর | তখন উসমান (রো) বলেন £ আপনি যে ইহরাম বাধার কথা বলেছেন, যার ফলে আমাদের রক্ত হারাম হয়ে যাবে, (তার জবাব এই যে,) তারা তো আমাদেরকে এখন ইহরাম অবস্থায় এবং ইহরামের পরে (সর্বাবস্থায়) গোমরাহ মনে করে । আর সিরিয়ায় গমন করা, ভীত হয়ে আমি তাদের মধ্য থেকে বের হয়ে যাবো- এতে আমি লজ্জা বোধ করি; আর সিরিয়াবাসী আমাকে দেখবে আর দুশমনরা শুনবে; কাফির দুশমনরাও একথা শুনবে । আর যুদ্ব-আমি তো কামনা করি এমন অবস্থায় আল্লাহ্‌র সঙ্গে মিলিত হতে, যাতে আমার কারণে এক ফৌটা রক্তও প্রবাহিত না হয়। বর্ণনাকারী বলেন, একদিন আমরা তার সঙ্গে ফজরের নামায আদায় করি; নামায শেষে তিনি লোকদের দিকে মুখ করে বললেন £ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।