Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৩৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া পরিচ্ছেদ 8 একটা জিজ্ঞাসা ও তার জবাব কেউ যদি জিজ্ঞাসা করে- মদীনায় এত বড় বড় সাহাবী উপস্থিত থাকতে (আমীরুল মুমিনীন খলীফাতুল মুসলিমীন) উসমান (রা)-এর (মতো একজন ন্যায়পরায়ণ শাসক এবং রাষ্ট্র ও সরকার প্রধান)-কে হত্যা করার মতো এত বড় ঘটনা কিরূপে সংঘটিত হলো? কয়েকভাবে এ প্রশ্নের জবাব দেয়া যায় ঃ ১. সাহাবীগণের অনেকে, বরং অধিকাংশ এমন কি তাদের কেউই এমন ধারণা করেন নি যে, খলীফার হত্যা পর্যন্ত ঘটনা গড়াবে । কারণ এসব দলের লোকেরা অবিকল তাকেই হত্যা করতে চায়নি । বরং তারা খলীফার নিকট তিনটি দাবির যে কোন একটি পূরণ করার জন্য চাপ দিয়েছিল ঃ ক. হয় খলীফা নিজে পদত্যাগ করবেন, খ. মারওয়ান ইবৃনুল হাকামকে তাদের হাতে সমর্পণ করবেন অথবা গ. তিনি নিজে মারওয়ানকে হত্যা করবেন । তারা আশা করেছিল, খলীফা উসমান (রো) মারওয়ানকে তাদের হাতে সমর্পণ করবেন, অথবা তিনি নিজে পদত্যাগ করে এ মহা সংকট থেকে রেহাই লাভ করবেন। হত্যাকাণ্ড সংঘটিত হবে, সাহাবীগণের মধ্যে কেউই এমন ধারণা করেন নি। সন্ত্রাসীরা এতদূর পরিমাণ অগ্রসর হবে, এমন ওদ্ধত্য প্রকাশ করবে, তা-ও. তার ভাবতে পারেন নি, যার ফলে যা ঘটার ছিল, তা-ই ঘটে গেল । মহান আল্লাহই সবচেয়ে ভাল জানেন। ২. সাহাবায়ে কিরাম (রা) খলীফা উসমান (রা)-কে হিফাযত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালান; কিন্তু যখন তীব্র সংরুট দেখা দেয় তখন উসমান (রা) লোকদেরকে হস্ত সংবরণ করে সন্ত্রাসীরা যা চেয়েছিল তা-ই কার্যকর করতে সক্ষম হয়েছে। এতসব কিছুর পরও একেবারে খলীফা উসমান (রা)-কে হত্যা-ই করা হবে_- সাহাবীগণের মধ্যে কেউই এমন কথা কল্পনাও করেন নি। | ৩. হজ্জের মৌসুমে মদীনার অনেক গণ্যমান্য ব্যক্তি মদীনায় উপস্থিত ছিলেন না, সাহায্যের জন্য চতুর্দিক থেকে বাহিনী তখনো মদীনায় এসে পৌঁছেনি। সন্ত্রাসী খারিজীরা এ সুযোগ গ্রহণ করে। সহায়ক বাহিনী আগমনের সময় যখন ঘনিয়ে আসে, তখন তারা এ ঘটনা ঘটায় । (মহান আল্লাহ তাদের চেহারা মলিন করুন) এই সুযোগে তারা এ লংকাকাণ্ড ঘটায় । ৪. এসব সন্ত্রাসী খারিজীরা ছিল সংখ্যায় প্রায় দুই হাজার নামকরা লড়াকুর দল । মদীনায় স্বভাবত সমসংখ্যক লড়াকু লোক ছিল না। কারণ, লোকেরা সীমান্ত এলাকা এবং নানা অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এছাড়াও অনেক সাহাবী এ ফিতনা থেকে দূরে সরে ঘরের কোণে বসে থাকেন। সাহাবীগণের মধ্যে যারা মসজিদে গমন করতেন; তারাও সঙ্গে তরবারি নিয়ে গমন করতেন। এমনকি বসার সময়ও তারা কোলের উপর তরবারি রেখে বসতেন। আর খারিজীরা উসমান (রা)-এর গৃহ ঘেরাও করে রেখেছিল । তাদেরকে সেখান থেকে হটাতে চাইলেও সেটা সম্ভব হয়নি তাদের পক্ষে । কিন্তু বড় বড় সাহাবীরা উসমান রো)-এর গৃহ হিফাজতের জন্য তাদের সন্তানদেরকে প্রেরণ করেন । যাতে বিভিন্ন শহর থেকে সৈন্যরা তার সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে । ইতিমধ্যে হঠাৎ করেই বিদ্রোহীরা গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে সফল হয়। তারা ঘরের দরজা জ্বালিয়ে দেয় এবং দেয়াল ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা; ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।