0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৫ উসমান (রা) হত্যার ঘটনা ইসলামে ছিল প্রথম ফিতনা যায়দ ইবন্ ওয়াহাব সূত্রে হযায়ফার বরাতে আ'মাশ বলেন £ প্রথম ফিতনা ছিল উসমান (রা) হত্যা, আর শেষ ফিতনা হলো দাজ্জাল । হাকিম ইবন্ আসাকির শাবাবা সূত্রে হাকম ..... ওয়াহাব ইবন্ হুযাইফার বরাতে বলেন ঃ প্রথম ফিতনা উসমান (রা)-এর হত্যা, আর শেষ ফিতনা দাজ্জালের আবির্ভাব । তিনি আরো বলেন £ ধার হাতে আমার জীবন-প্রাণ, তার শপথ করে বলছি, কোন ব্যক্তি যদি উসমান (রা) হত্যার ব্যাপারে অন্তরে সরিষা পরিমাণ ভালবাসা নিয়েও মৃত্যুবরণ করে তাহলে দাজ্জালকে পেলে সে দাজ্জালের অনুসারী হবে, আর দাজ্জালকে না পেলে সে কবরে দাজ্জালের প্রতি ঈমান আনবে । আবূ বকর ইবন্ আবুদ্দুনইয়া প্রমুখ মুহাম্মদ ইবন্ সা“দ..... হুযাইফা ইবনুল ইয়ামান সূত্রে বর্ণনা করে বলেন £ “হে আল্লাহ্! উসমান (রা)-এর হত্যা যদি কোন নেক কর্ম হয়ে থাকে তাহলে তাতে আমার কোন অংশ. নেই । আর যদি তার হত্যা মন্দ কর্ম হয় তাহলে তা থেকে আমি মুক্ত । আল্লাহ্র কসম, তার হত্যা দি কোন ভাল কাজ হয় তাহলে তা খেকে দুধ দোহন করবে, আর যদি তা হয় কোন মন্দ কর্ম তাহলে তা থেকে রক্ত চুষে খাবে ।১ ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে হাদীসটি উল্লেখ করেছেন! অপর একটি বর্ণনা £ মুহাম্মদ ইবনু আইয বলেন ঃ মুহাম্মদ ইবন্ হামযা উল্লেখ করেন যে, আবূ আব্দুল্লাহ হাররানী আমাকে বলেন যে, হুযাইফা ইবনুল ইয়ামানের ওফাত পূর্ব অসুস্থতার সময় তার ভাইদের মধ্যে একজন উপস্থিত ছিলেন, আর তিনি তার স্ত্রীর সঙ্গে কানে কানে কথা বলছিলেন, তিনি চোখ খুলে তাদের দু'জনকে জিজ্ঞেস করলে তারা বলেন, ভাল । তখন তিনি বললেন ঃ তোমরা দু'জনে আমার থেকে একটা কিছু লুকাচ্ছিলে, যা ভাল নয়, তিনি বললেন, এক ব্যক্তি অর্থাৎ উসমান (রা) নিহত হয়েছেন। ইন্নালিল্লাহ পড়ে তিনি বললেন £ হে আল্লাহ্! এ কর্ম থেকে আমি দুরে ছিলাম । তা যদি ভাল হয়ে থাকে তবে তাদের জন্য, যারা তখন তাঁর নিকট হাযির ছিল, আর সে কর্ম থেকে আমি মুক্ত । আর যদি সে কর্ম মন্দ হয়ে থাকে তবে তা তার জন্য, সে ব্যক্তি তর্খন সেখানে উপস্থিত ছিল, আর তা থেকে আমি মুক্ত । হে উসমান! আজ অন্তরগুলো বদলে গেছে। প্রশংসা সে আল্লাহ্র জন্য, যিনি ফিতনার আগে আমাকে দুলে নিচ্ছেন। তাদের নেতা আর কর্তা ব্যক্তি হুলো! বর্শা। যে ব্যক্তি তা ছাড়া মারা যাবে, সে চর্বি দ্বারা পরিতৃপ্ত হৰে এবং তার আমল গৃহীত হবে । হাসান ইবন্ আরাফা ইসমাঈল ইবন্ ইবরাহীম ..... আবু মূসা আশ'আরী সূত্রে বর্ণনা করে বলেন £ উসমান (রা)-এর হত্যা যদি হিদায়াত হতো তাহলে উম্মত তা থেকে দুগ্ধ দোহন করতে পারতো; কিন্তু তাতো ছিল গোমরাহী- পথন্রষ্টতা; তাই তা দ্বারা রক্ত দোহন করছে । তবে এ রেওয়ায়েতটি মুনকাতি তথা বিচ্ছিন্ন সনদের । মুহম্মদ ইবন্ সাঁদ আরিম ইবন্*ফযল সূত্রে .... : যাহ্দাম আল জারমীর বরাতে বলেন, ইক্ন্ আব্বাস (রা) এক ভাষণে বলেন ঃ ১. দ্রষ্টব্য তাবাকাত ইব্ন সাদ (৩/৮২)। আল-বিদায়া, - ৪৪ ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।