0011191115 ৩৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া “হে আল্লাহ্, আমাকে ক্ষমা কর ; আমার ধারণা তুমি আমাকে ক্ষমা করবে না।” আমি তাকে বললাম, হে আল্লাহ্র বান্দা তুমি যা বলছ, এমন কথাতো কাউকে বলতে শুনিনি। সে বললো, আমি আল্লাহ্র সঙ্গে অঙ্গীকার করি যে, আমি যদি উসমান (রা)-এর চেহারায় চপেটাঘাত করার সুযোগ পাই তবে অবশ্যই তা করবো। নিহত হওয়ার পর তাকে গৃহে খাটিয়ায় রাখা হয় আর তার জানাযার নামায পড়ার জন্য লোকজন আসছিল, তখন নামায পড়ার ভাণ করে আমিও সেখানে প্রবেশ করি। তাকে একাকী পেয়ে তার চেহারা থেকে কাপড় হটিয়ে আমি তাকে চপেটাঘাত করি । এর ফলে আমার ডান হাত শুষ্ক হয়ে পড়ে । ইবন্ সীরীন বলেন, আমি তার ডান হাত শুষ্ক দেখতে পাই, তা যেন কাঠের টুকরো আর কি! তারপর তারা উসমান (রো)-এর দু'জন ভূত্যের লাশ ঘর থেকে বের করে, যারা তার সঙ্গে গৃহে খুনহয়। তারা ছিল সাবীহ এবং নাজীহ। হামা তাওকাবে উসমান (রা)-এর পাশে তাদের লাশও দাফন করা হয়। আবার কেউ কেউ বলেন, খারেজীরা (বিদ্রোহীরা) এদের দু'জনের লাশ দাফন করতে দেয়নি, বরং তারা পদাঘাত করতে করতে তাদের লাশ নিয়ে সমতল ভূমিতে ফেলে দেয় এবং শিয়াল-কুকুর তা খেয়ে ফেলে । আমীর মু'আবিয়া তার শাসনামলে উসমান রো)-এর কবরের যতু নেন এবং জান্নাতুল বাকী এবং তার কবরের মধ্যস্থলে একটি প্রাচীর নির্মাণ করান । উসমান (রা)-এর কবরের পাশে লাশ দাফন করার জন্য তিনি লোকজনকে নিদেশ দেন।। ফলে তা মুসলমানদের কবরের সঙ্গে মিশে যায় । উসমান রো)-এর গুণ ও বৈশিষ্ট্য উসমান (রা)-এর চেহারা ছিল সুদর্শন, গায়ের চামড়া ছিল পাতলা, দাড়ি ছিল বড় €ও ঘন), দেহ ছিল মাঝারি ধরনের । হাড়ের জোড়া ছিল বড়, দু" কাধের মধ্যখানে দূরত্ব ছিল অনেক, মাথার চুল ছিল প্রচুর (এবং ঘন), দাত ছিল পরিপাটি এবং রং ছিল তামাটে । কেউ কেউ বলেন, তীর চেহারায় বসন্তের কিছু চিহ্ন ছিল। যুহরী থেকে বর্ণিত, তার চেহারা এবং দাত ছিল সুন্দর, দেহ ছিল মধ্যমাকৃতির, মস্তকের সম্মুখ ভাগের চুল ছিল না, পায়ের গোছা ছিল সুডোল । তিনি কাল খিযাব ব্যবহার করতেন। তিনি সোনা দিয়ে দাত বাধান। তার বুক আর বাহুতে পশম ছিল। | উতবা সূত্রে বর্ণনা করেন- উসমান (রা) যেদিন নিহত হন, সেদিন তার কোষাধ্যক্ষের নিকট ৩০ কোটি ৫ লক্ষ দিরহাম এবং ১ লক্ষ দীনার ছিল। এসবই লুটপাট হয় এবং নিঃশেষ হয়ে যায়।১এছাড়াও রাব্যায় তার এক হাজার উট ছিল। সাদকা করা অনেক জিনিসও তিনি রেখে যান। এ সব রয়েছে বি'রে আরীস, খায়বার এবং ওয়াদিল কুরায়। এগুলোও ২ লক্ষ দীনারের স্ম্পদ আর বি'রে রমা তো নবী করীম প্ং-এর জীবদ্দশায়ই তিনি ক্রয় করে আল্লাহ্র রাস্তায় দান করে দিয়েছিলেন । ১. ওয়াকিদী সূত্রে ইবন্ সাদের বর্ণনায় আছে ; ৫০ লক্ষ দীনার (৩/৭৬)। কোষাধ্যক্ষের নিকট তার ৫০ লক্ষ দীনার এবং ১ লক্ষ দিরহাম ছিল । এছাড়া ওয়াদিল কুরা হুনায়ন ইত্যাদী স্থানে ১ লক্ষ দীনার মূল্যের ভূ-সম্পত্তি ছিল। তিনি অনেক উট ও অশ্ব রেখে যান (২/৩৬৭)। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।