Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৩ রাতেই তাকে দাফন করা হয়। বিদ্বোহীদের ভয়ে গোপনে মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে তাঁকে দাফন করা হয় । আবার কারো কারো মতে, এ ব্যাপারে বড় ঘড় সাহাবীর সঙ্গে পরামর্শ করে অনুমতি নেয়া হয়। সাহাবীগণের একটা ক্ষুদ্র দল তার লাশ নিয়ে গমন করেন১, তাদের মধ্যে ছিলেন হাকীম ইবন্‌ হিসাম, হয়াইতিব ইবন্‌ আব্দুল উষ্যা, আবুল জাহাম ইবন্‌ হুলাইফা, নিয়ার ইবন্‌ মাকরাম আসলামী, যুবাইর ইবন্‌ মুতইম, যাইদ ইবন্‌ সাবিত, কাব ইবন্‌ মালিক, তালহা ও যুবাইর, আলী ইবন্‌ আবু তালিব, তার সঙ্গীদের মধ্যে কিছু লোক এবং কয়েকজন নারী, ধাদের মধ্যে ছিলেন তার দু'জন স্ত্রী নাইলা এবং উন্মুল বানীন বিন্ত উত্বা ইবন্‌ হাসীন এবং দু'জন শিশু । এটাই ওয়াকিদী এবং সাইফ ইবন্‌ উমর তামীমীর উক্তির সারবস্তু । এছাড়া : তার খাদিম-সেবকদের একটা দল গোসল-কাফনের পর তার মৃতদেহ গৃহের দরজা পর্যন্ত বহন করে আনে । কারো কারো মতে তাকে গোসল এবং কাফন পরানো হয়নি । তবে প্রথমোক্ত মতটি বিশুদ্ধ । যুবাইর ইব্‌ন মুত্ইম তার জানাযার ইমামতি করেন। কেউ কেউ বলেন, যুবাইর ইবনুল আওয়াম আবার কারো মতে হাকীম ইবৃন হিসাম, বা মারওয়ান ইবনুল হাকাম এবং ভিন্নমতে মিসওয়ার ইবন্‌ মাখ্রামা তার জানাযার নামাযে ইমামতি করেন । কোন কোন খারিজী তার লাশ দাফনের বিরোধিতা করে লাশে প্রস্তর নিক্ষেপ করে খাটিয়া থেকে ফেলে দিতে চায়। তারা ইহুদীদের কবরস্থান “দীর-ই মালা'-এ তার লাশ দাফন করতে দৃঢ় সংকল্প ছিল। অবশেষে তাদের নিকট আলী (রা)-কে প্রেরণ করলে তিনি তাদেরকে এ কাজ করতে বারণ করেন। হাতীমে ইবন্‌ হিসাম, মারওয়ান ইবনুল হাকাম, মিমওয়ার ইবন্‌ মাখরামা, আবু জাহাম ইব্‌ন হুযাইফা, নিয়ার ইব্ন্‌ মাকরাম এবং জুবাইর ইবন্‌ মুতইম প্রমুখ তার লাশ বহন করেন। ওয়াকিদী উল্লেখ করেন যে, ৮ আনসার বাধা দিতে চাইলে আবু জাহাম ইবন্‌ হুলাইফা বলেন, লাশ দাফন করতে দাও, কারণ, আল্লাহর হুকুমে তার ফেরেশতারা তার জন্য জানাযার নামায পড়েছেন। এরপর তারা বলে, জান্নাতুল বাকীতে তার লাশ দাফন করা যাবে না; বরং দেয়ালের বাইরে তার লাশ দাফন কর। তাই বাকী-এর পূর্ব দিকে খেজুর গাছের নিচে তার লাশ দাফন করা হয় ওয়াকিদী উন্লেখ করেন যে, উসমান (রা)-এর লাশ জানাযার নামায পড়ার জন্য খাটিয়ায় . রাখা হলে উমাইর ইবন্‌ যাবী তার লাশের উপর হামলা চালায় এবং তার পাঁজরের একটি হাড় ভেঙ্গে ফেলে । যাবীকে আটক করা হয় এবং কারাগারে তার মৃত্যু হয়। পরবর্তীকালে হাজ্জাজ ইব্‌ন ইউসুফ এই উমাইর ইবন্‌ যাবীকে হত্যা করে । আর ইমাম বুখারী তার ইতিহাস গ্রন্থে মূসা ইবন্‌ ইসমাঈল ... মুহাম্মদ ইবন্‌ সীরীন সৃতে উল্লেখ করেন থে, আমি কাবা শরীফ তাওয়াফ করছিলাম, এমন সময় এক ব্যক্তি বলছিল ঃ ূ ৮51 50115748215 ১. তাবাকাতে ইবন্‌ সাঁদে এ স্থলে ১৬ জনের কথা উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে এতিহাসিক ওয়াকিদী বলেন, ৪ ব্যক্তি ভার লাশ বহন করেন; জুবাইর ইবন্‌ মৃতইম, হাকীম ইবন্‌ হিযাম, আবূ হুযাইফা ইবন্‌ হুলাইফা এবং নিয়ার ইবন্‌ মাকরাম এবং জুবাইর তার জানাযার নামায পড়ান। ইব্‌ন সাদ বলেন, এটাই অধিক প্রমাণসিদ্ধ মত। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।