Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩৭ | _ ০95৯10 এ১]। 517 41 | নিশ্চয় আমরা আল্লাহ্‌র জন্য এবং তার দিকেই তো আমাদেরকে ফিরে যেতে হবে। লোকেরা এ ঘটনাকে অনেক বড় বিপর্যয় জ্ঞান করে । অনেক লোক গৃহাভ্যন্তরে বসে থাকা নিজেদের জন্য অবধারিত করে নেয়। ওদিকে হজ্জের সময় ঘনিয়ে আসে । আর উম্মুল মু'মিনীন আয়েশা (রো) এ বছর হজ্জের জন্য বের হন। তাকে বলা হয়, আপনি গৃহে অবস্থান করলেই ভাল হয়; হয়তো সন্ত্রাসীরা আপনার ভয়ে বিরত থাকবে । তিনি বললেন, আমার আশংকা হয় তাদের সম্পর্কে আমি আমার মত ব্যক্ত করলে উম্মে হাবীবার মতো আমাকেও কষ্ট পেতে হবে। তাই (হজ্জ সফরে) বের হতেই তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন । আর উসমান (রা)-এ বছর আবদুল্লাহ্‌ ইবন্‌ আব্বাস (রো)-কে তার স্থলবর্তী আমীরুল হজ্জ নিয়োজিত করেন। আবদুল্লাহ্‌ ইবন্‌ আব্বাস (রা) তাকে বলেন, আপনার. গৃহের দরজায় অবস্থান করে হেফাজতের ব্যবস্থা করা আমার হজ্জের চাইতে উত্তম । কিন্তু খলীফা তাকে হজ্জ করার জন্য জোর তাগিদ দেন । তাই তিনি লোকজনকে নিজে হজ্জে রওয়ানা হন। এদিকে গৃহদ্বারে অবরোধ জারি থাকে । ইতিমধ্যে আইয়ামে তাশরীকও অতিক্রান্ত হয় । কিছুসংখ্যক মানুষ হজ্জ থেকে ফিরে আসে । লোকেরা সহি সালামতে আছে বলে তাকে জানানো হয় আর তাদেরকে জানানো হয় যে, হাজীরা মদীনায় ফিরে যেতে প্রতিজ্ঞাবদ্ধ, যাতে তারা তোমাদেরকে আমীরুল মু'মিনীন থেকে নিবৃত্ত করতে পারে । তারা এ খবরও পায় যে, মু'আবিয়া হানীব ইবন্‌ মাসলামার নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ করেছেন। আর আবদুল্লাহ্‌ ইবন্‌ সাদ ইবন্‌ আবু সারাহ মু'আবিযা ইবন্‌ খাদ্টজের নেতৃত্বে অপর একটি বাহিনী প্রেরণ করছেন। কুফাবাসীরাও কাকা" ইবন্‌ আমরের নেতৃত্বে আর একটি বাহিনী প্রেরণ করছে। আর বসরাবাসীরাও অপর একটা বাহিনীসহ মুজাশিকে ধ্েরণ করছে। এ সুযোগে সন্ত্রাসীচক্র নিজেদের সিদ্ধান্ত কার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং অবস্থা চরমে পৌঁছে। হজ্জের কারণে লোকজনের অনুপস্থিতি এবং স্বল্পতাকে তারা সুবর্ণ সুযোগ জ্ঞান করে| তারা আমীরুল মু*মিনীনের গৃহ অবরোধ করে নেয় এবং এতে সর্বশক্তি নিয়োজিত করে । তারা ঘরের দরজায় আগুন লাগিয়ে দেয় এবং পাশের ঘর দিয়ে দেয়াল টপকিয়ে আসে । তার ঘরের পাশে ছিল আমৃর ইবন্‌ হায্‌ম্‌ প্রমুখের গৃহ। লোকজন উসমান (রো)-এর পক্ষ থেকে তীব্র প্রতিরোধ . গড়ে তোলে এবং দরজায় প্রচণ্ড লড়াই করে। একে অন্যকে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার আহ্বান জানায় এবং উদ্দীপনামূলক কবিতা আবৃত্তি করে সম্মুখে অগ্রসর হয় । আবূ হুরাইরা (রা) ও বলেন 3 এদিনে অস্ত্র চালনা উত্তম কর্ম। গৃহবাসীদের মধ্যে একদল নিহত হয়; অপরদিকে সন্ত্রাসী পাপাচারীদের মধ্য থেকে কিছু লোকও নিহত হয়। আব্দুল্লাহ ইব্‌ন যুবাইর অনেক আঘাতপ্রাপ্ত হন। অনুরূপভাবে হুসাইন ইবন্‌ আলী এবং মারওয়ান ইবনুল হাকামও আহত হন। মারওয়ানের ঘাড়ের একাংশ কাটা যায় এবং সে আহত হয়ে ঘাড় বাকা অবস্থায় বেঁচে থাকার পর অবশেষে মৃত্যুবরণ করে। | উসমান: (রা)-এর সঙ্গীদের মধ্যে বিশিষ্ট যেসব ব্যক্তি ইনতিকাল করেন, তাদের মধ্যে ঘিয়াদ ইবন্‌ নাঈম আল-ফিহরী, মুগীরা ইবন্‌ আখনাস ইবন্‌ শুরাইক, নিয়ার ইবন্‌ আবদুল্লাহ্‌ : আল-বিদায়া. - ৪৩ .... ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।