Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৩৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আদায় করতে বাধা দেয়া হয়। বি'রে রূমা মুসলমানদের জন্য ওয়াফক করার কথাও তিনি তাদেরকে স্মরণ করান, আর আজ কিনা তাকেই সে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি তাদেরকে রাসূল ২33 -এর হাদীসের কথা স্মরণ করিয়ে দেন £ -1114-219৮ 04৯৪৩ তিনি রাসূল এ্র্রহ্ই কে বলতে শুনেছেন £ তিনটি কারণের কোন একটি ছাড়া কোন মুসলিম ব্যক্তির রক্ত হালাল নয়- 6১) জানের বদলা জান, €২) বিবাহিত পুরুষের ব্যভিচারে লিপ্ত হওয়া এবং ৩৩) ধর্মত্যাগ করা, যে দলের ভাঙ্গন সৃষ্টি করে। তনি একথাও উল্লেখ করেন যে, কোন মানুষকে তিনি হত্যা করেন নি। ঈমান আনয়নের পর তিনি মুরতাদ হননি এবং জাহিলী বা ইসলামী যুগে তিনি ব্যভিচারে লিপ্ত হননি । | রাসূলের নিকট বায়য়াত করার পর ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করেন নি। অন্য বর্ণনার ডান হাত দ্বারা “মুফাসসাল' সূরা লিপিবদ্ধ করার কথা উল্লেখ আছে। অতঃপর তিনি তাদের সম্মুখে নিজের বৈশিষ্ট্য উল্লেখ করেন। এ আশায় যে, হয়তো এতে করে তা থেকে তাদের নিবৃত্ত হওয়া এবং আল্লাহ্‌ তার রাসূল এবং আমীরের আনুগত্যের দিকে ফিরে আসার ব্যাপারে কল্যাণকর হতে পারে। বিদ্রোহ আর সীমালংঘন গমনাগমন করতেও বাধা দেয়। অবস্থা চরম আকার ধারণ করে এবং পরিবেশ সঙ্গীন হয়ে উঠে ।' গৃহে যে পানি ছিল তা-ও ফুরিয়ে যায়। তিনি মুসলমানদের নিকট সাহায্যের জন্য ফরিয়াদ জানালে আলী (রা) এক মশক পানি বহন করে আনেন এবং অতিকষ্টে তা খলীফার নিকট পৌঁছান। এজন্য তাকে এসব জাহিলদের অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে, শুনতে হয়েছে অনেক কটু কথা । তারা তাঁর বাহন হটিয়ে দেয়ার চেষ্টা করে এবং অনেক হুমকি আর অনেক ভয়-ভীতি দেখায় । তিনি তাদেরকে প্রচণ্ডভাবে শাসিয়ে দেন এমনকি তিনি তাদেরকে অন্যসব কথার মধ্যে একথাও বলেন £ তোমরা এ ব্যক্তির সঙ্গে যে আচরণ করছো, তোমাদের মতো আচরণ রোমান আর পারসিকরাও করতো না- এমন কথাতো আমি হলফ করে বলতে পারি । আল্লাহ্‌র করম, তারাতো বন্দীদেরকেও আহার্য ও পানীয় সরবরাহ করে । তারা তার কথা মানতে অস্বীকৃতি জ্ঞাপন করলে খলীফা গৃহের অভ্যন্তরে তার মাথার পাগড়ি ছুঁড়ে মারেন। উন্মে হাবীবা খচ্চরের পিঠে সওয়ার হয়ে উপস্থিত হন। আশপাশে ছিল তর খাদিম-নওফর। সন্ত্রাসীরা জিজ্ঞেস করে, “কি জন্য আপনার এখানে আগমনঃ' তিনি বললেন, খলীফা উসমান (রা)-এর নিকট বনু উমাইয়ার এতীম এবং বিধবাদের জন্য ওসীয়ত (আমানত) আছে। সে ব্যাপারে আমি. তার সঙ্গে কথা বলতে চাই । কিন্তু তারা এ ব্যাপারে তাকে মিথ্যা প্রতিপন্ন করে। তাদের পক্ষ থেকে তাকে অনেক ফেতনা আর গঞ্জনা সইতে হয় । এমনকি তারা খচ্চরের জিনের বেল্ট কর্তন করে, ফলে খচ্চর তাকে নিয়ে পলায়ন করে । এমনকি তার পতিত হওয়ার উপক্রম হয়। লোকেরা ছুটে না এলে তিনি মারা যাওয়ার উপক্রম হয়েছিলেন । লোকেরা তার পশুকে রক্ষা করে। অন্যথায় মহাকাণ্ড ঘটে যেতো । আম্র ইবন্‌ ছায়মের লোকজন রাত্রিবেলা গোপনে যে পানি উসমান (রা) ও তীর পরিজনের নিকট পৌঁছায়, তাছাড়া অন্য কোন পানি পাওয়ার সুযোগ আর অবশিষ্ট ছিল না। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।